🟥 কাপ্তাইয়ে পাচারকালে বিরল ‘মালায়ন নাইট হিরোন’ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:

রাঙামাটির কাপ্তাই উপজেলায় পাচারচেষ্টাকালে বিরল বক প্রজাতির ‘মালায়ন নাইট হিরোন’ (Malayan night heron) উদ্ধার করেছে বনবিভাগ। অভিযানের সময় পাচারকারীরা কৌশলে পালিয়ে গেলেও পাখিটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কাপ্তাই রেঞ্জ অফিস সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (০৫ মে) দুপুরে উপজেলার ৪ নং কাপ্তাই ইউনিয়নের ব্যাঙছড়ি ঘাট এলাকায় অভিযান চালানো হয়। এ সময় বনবিভাগের একটি দল, অফিস সহকারী ওসমান গণির নেতৃত্বে, ঘটনাস্থলে পৌঁছালে পাচারকারীরা পাখিটি ফেলে দ্রুত পালিয়ে যায়।

অভিযানে অংশ নেওয়া বনকর্মী ওসমান গণি জানান, পাচারকারীরা পাখিটি নিয়ে ঘাট এলাকায় অবস্থান করছিল এবং সুযোগ বুঝে পাচারের পরিকল্পনা করছিল। তবে বনবিভাগের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যেতে বাধ্য হয়।

কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মামুনুর রহমান বলেন, উদ্ধারকৃত পাখিটি অত্যন্ত বিরল প্রজাতির। বনবিভাগের হেফাজতে এনে তাৎক্ষণিকভাবে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। পরবর্তীতে পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) এস এম সাজ্জাদ হোসেনের নির্দেশনায় পাখিটিকে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার একটি এভিয়ারি পার্কে হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও জানান, সেখানে প্রয়োজনীয় চিকিৎসা ও পরিচর্যা শেষে পাখিটিকে পুনরায় প্রাকৃতিক পরিবেশে—কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত করা হবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে বিরল বন্যপ্রাণী পাচারের প্রবণতা বৃদ্ধি পাওয়ায় বনবিভাগ নজরদারি জোরদার করেছে।

নিজস্ব প্রতিবেদক
+ posts

Similar Posts

  • কাপ্তাইয়ের বড়ইছড়িতে বাজার মনিটরিং, জ্বালানি তেল মজুদে কঠোর হুঁশিয়ারি

    নিজস্ব প্রতিবেদক: রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় জ্বালানি তেলের কৃত্রিম সংকট প্রতিরোধ এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে বাজার মনিটরিং জোরদার করেছে উপজেলা প্রশাসন। রবিবার (৮ মার্চ) কাপ্তাই উপজেলার বড়ইছড়ি এলাকায় জ্বালানি তেলের মজুদ পরিস্থিতি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারমূল্য…

  • 🟥 কাপ্তাইয়ে সিএনজি–মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত ৪

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাই উপজেলার কাপ্তাই–চট্টগ্রাম সড়কে সিএনজি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চারজন আহত হয়েছেন। শনিবার (০৯ মে) বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে উপজেলার ৫ নং ওয়াগ্গা ইউনিয়নের ৪১ বিজিবি গেটসংলগ্ন মোড়ে এ দুর্ঘটনা ঘটে। কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)…

  • 🟥 চন্দ্রঘোনায় দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের কম্প্রেহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রামের উদ্যোগে দিনব্যাপী দক্ষতা উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ মে) সকাল ১০টায় হাসপাতালের সামাজিক স্বাস্থ্যসেবা কেন্দ্রে প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা….

  • দূর্গম চাকুয়ায় আধুনিক কৃষি প্রযুক্তিতে নতুন দিগন্ত: প্রশিক্ষণে উদ্বুদ্ধ ৫০ কৃষক

    ঝুলন দত্ত, কাপ্তাই রাঙামাটির কাপ্তাই উপজেলার দুর্গম চিৎমরম ইউনিয়নের চাকুয়া বড় পাড়ায় আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়া পৌঁছে দিতে আয়োজন করা হয়েছে ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের “পার্টনার” (Program on Agricultural and Rural Transformation for Nutrition, Entrepreneurship and Resilience in…

  • 🟥 কাপ্তাই জাতীয় উদ্যানে মহাবিপন্ন লজ্জাবতী বানর অবমুক্ত

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাই কর্ণফুলী রেঞ্জের জাতীয় উদ্যানে একটি মহাবিপন্ন লজ্জাবতী বানর অবমুক্ত করেছে বন বিভাগ। বুধবার (৬ মে) রাত সাড়ে ৮টার দিকে পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কর্ণফুলী রেঞ্জের বন কর্মীরা বানরটিকে তার প্রাকৃতিক আবাসস্থলে অবমুক্ত করেন। এসময় কর্ণফুলী…

  • রাঙামাটিতে ইউনিয়ন পরিষদ কর্মকর্তাদের হিসাব ও আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণ

    নিজস্ব প্রতিবেদক জাতীয় স্থানীয় সরকার ইন্সটিটিউট (এনআইএলজি) এর আয়োজনে এবং জেলা প্রশাসন, রাঙামাটি পার্বত্য জেলার ব্যবস্থাপনায় ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব সহকারী-কাম-কম্পিউটার অপারেটরদের জন্য তিন দিনব্যাপী ‘হিসাব ও আর্থিক ব্যবস্থাপনা’ বিষয়ক প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়েছে। গত ১৪ থেকে ১৬…

Leave a Reply