🟥 কাপ্তাইয়ে শিশু ও নারী উন্নয়ন সচেতনতায় কমিউনিটি সভা, চলচ্চিত্র প্রদর্শন

নিজস্ব প্রতিবেদক:

রাঙামাটির কাপ্তাই উপজেলায় শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতা বাড়াতে কমিউনিটি সভা ও চলচ্চিত্র প্রদর্শন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ মে) উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের কেআরসি উচ্চ বিদ্যালয়ে কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

গণযোগাযোগ অধিদপ্তরের ‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম’ শীর্ষক প্রকল্পের আওতায় এই আয়োজন করা হয়। এতে স্থানীয় অভিভাবক, শিক্ষার্থী ও সচেতন নাগরিকরা অংশ নেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাপ্তাই সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন। তিনি বলেন, শিশুদের সুস্থ ও সবলভাবে গড়ে তুলতে পুষ্টিকর খাদ্য নিশ্চিত করা জরুরি। পাশাপাশি বিভিন্ন সংক্রামক রোগ থেকে সুরক্ষা পেতে সরকারি টিকাদান কর্মসূচিতে শিশুদের নির্ধারিত সময়ে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহ্লা অং মারমা এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর নাহার বেগম। তাঁরা শিশু ও নারীর স্বাস্থ্য, শিক্ষা ও সচেতনতার গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানের শুরুতে বিষয়ভিত্তিক একটি সচেতনতামূলক চলচ্চিত্র প্রদর্শন করা হয়, যা উপস্থিত অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।

শেষে অংশগ্রহণকারীরা এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম নিয়মিত আয়োজনের দাবি জানান।

+ posts

Similar Posts

  • কাপ্তাইয়ে বিজ্ঞান মেলা: উদ্ভাবনী প্রদর্শনীতে শিক্ষার্থীদের দাপট, পুরস্কার বিতরণ সম্পন্ন

    নিজস্ব প্রতিবেদক: “উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি” প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির কাপ্তাই উপজেলায় জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা-২০২৬, ১০ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা এবং পুরস্কার…

  • 🟥 কাপ্তাইয়ে দুর্যোগ মোকাবিলায় তরুণদের সার্চ অ্যান্ড রেসকিউ প্রশিক্ষণ

    নিজস্ব প্রতিবেদক: দুর্যোগকালীন সময়ে মানুষের জীবন রক্ষায় তরুণদের দক্ষ করে তুলতে রাঙামাটির কাপ্তাইয়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘সার্চ অ্যান্ড রেসকিউ’ বিষয়ক কর্মশালা। চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের কম্প্রেহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগামের উদ্যোগে আয়োজিত এই প্রশিক্ষণে অংশ নিচ্ছেন ৩০ জন যুবক-যুবতী। বৃহস্পতিবার (১৪…

  • কাপ্তাই নতুন বাজার দোতলা ছাদ থেকে পরে শিশু সিনান গুরুতর  আহত

    ঝুলন দত্ত, কাপ্তাই। রাঙামাটির কাপ্তাইয়ে দোতলার ছাদের  ওপর সাইকেল চালাতে গিয়ে  ছাদ থেকে পরে  সিনান নামে ৪ বছরের এক শিশু গুরুতর  আহত হয়েছে। শনিবার( ১৪ ফেব্রুয়ারি)  সকাল সাড়ে ৯ টায়  উপজেলার ৪ নং কাপ্তাই  ইউনিয়ন এর  ৫নং ওয়ার্ড নতুন বাজার…

  • কাপ্তাইয়ে মৎস্য অধিদপ্তরের অভিযান: অবৈধ জাল জব্দ, জনসম্মুখে ধ্বংস

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাই উপজেলায় মৎস্য সম্পদ রক্ষা ও অবৈধ মাছ শিকার বন্ধে পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ করেছে মৎস্য অধিদপ্তর। জব্দকৃত কারেন্ট জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে, যা এলাকায় সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে…

  • 🟥 কাপ্তাইয়ে জেলা ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে মিছিল

    নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ প্রতীক্ষার পর রাঙ্গামাটি জেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে কাপ্তাই উপজেলায় এক বর্ণাঢ্য আনন্দ ও শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩ মে) বিকেল সাড়ে চারটায় কাপ্তাই উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীদের…

  • শিলছড়ি মহাজন পাড়ায় দীর্ঘদিনের পানির সংকট মিটলো

    মোঃ জয়নাল আবেদীন:দীর্ঘদিন ধরে পানির তীব্র সংকটে ভোগা কাপ্তাই উপজেলার শিলছড়ি মহাজন মার্মা পাড়ায় নতুন পানির ব্যবস্থাপনা কার্যক্রম সম্পন্ন হয়েছে। প্রকল্পটি চালু হওয়ায় এলাকার বাসিন্দারা স্বস্তি ও আনন্দের অনুভূতি প্রকাশ করছেন। শুক্রবার (৬ মার্চ) কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল…

Leave a Reply