🟥 কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক সম্রাটসহ ৪ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:

রাঙামাটি কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক সম্রাট, শীর্ষ সন্ত্রাসী ও একাধিক মামলার পলাতক আসামিসহ মোট ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযানে তাদের হেফাজত থেকে ইয়াবা ও চোলাইমদও উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১২ মে) রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো. জসীম উদ্দীনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। পুলিশের একটি আভিযানিক দল তবলছড়ি, অফিসার্স কলোনি, বিএম স্কুলের সামনে, মানিকছড়ি পুলিশ চেকপোস্টসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করে।

গ্রেফতার ব্যক্তিদের মধ্যে রয়েছেন— মাদক সম্রাট ও ১২টি মামলার পলাতক আসামি হিসেবে পরিচিত কাজী আশরাফুল আজম দিপু (৪০) ইউসুফ হাসান রতন (৩৪), দয়াল মনি চাকমা (৪২) এবং মোহাম্মদ ইসমাইল (৩২), যিনি যৌতুক নিরোধ আইনের একটি মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারদের মধ্যে কয়েকজন মাদক ব্যবসা ও সহায়তার সঙ্গে জড়িত। অভিযানে তাদের কাছ থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট ও চোলাইমদ উদ্ধার করা হয়।

গ্রেফতার আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক
+ posts

Similar Posts

  • নতুন দায়িত্বে উথোয়াইমং, ফুলেল শুভেচ্ছায় বরণ

    নিজস্ব প্রতিবেদক নতুন দায়িত্ব, নতুন প্রত্যাশা। ফুলেল শুভেচ্ছায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবগঠিত অন্তর্বর্তীকালীন পরিষদের সদস্য বাবু উথোয়াইমং মারমাকে বরণ করে নিয়েছেন রাঙামাটি জেলা ও দায়রা জজ আদালতের অ্যাডভোকেট মেসুই হ্লা মারমা মিথিলা। শুক্রবার (২১ আগস্ট) সৌজন্য সাক্ষাৎকালে অ্যাডভোকেট মেসুই…

  • জুলাই শহীদদের আত্মত্যাগ গণতান্ত্রিক বাংলাদেশের ভিত্তি: কাপ্তাইয়ে আলোচনা সভা

    নিজস্ব প্রতিবেদক জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের চেতনা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া এবং বৈষম্যহীন বাংলাদেশ গঠনের প্রত্যয় পুনর্ব্যক্ত করতে রাঙামাটির কাপ্তাইয়ে জুলাই শহীদ দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন…

  • সাক্রাছড়িতে বর্ণিল আয়োজনে বিষু উৎসব পালন

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাই উপজেলার সাক্রাছড়িতে নানা আয়োজনের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী বিষু উৎসব উদযাপন করা হয়েছে। রবিবার (১২ এপ্রিল) বিকাল ৪টায় সাক্রাছড়ি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ উৎসব অনুষ্ঠিত হয়। বাংলাদেশ তনচংগ্যা কল্যাণ সংস্থা কাপ্তাই অঞ্চল কমিটি ও দেবতাছড়ি-রৈস্যাবিলি অঞ্চল কমিটির…

  • কাপ্তাই ফিলিং স্টেশন: নেই দীর্ঘ সারি, তেল বিতরণে সন্তোষ গ্রাহকদের

    ঝুলন দত্ত, কাপ্তাই নেই দীর্ঘ সারি, তেল বিতরণে সন্তোষ প্রকাশ করেছেন চালক এবং বোট মালিকরা। এই দৃশ্য রাঙামাটির কাপ্তাই উপজেলার নতুনবাজার কাপ্তাই ফিলিং স্টেশনের। বৃহস্পতিবার (২ এপ্রিল)  সকাল ১১ টা হতে ১২ টা পর্যন্ত এই প্রতিবেদক এই ফিলিং স্টেশনে গিয়ে এই…

  • কাপ্তাইয়ে বৃষ্টির দাপটে থমকে জনজীবন

    ৩২ স্থানে পাহাড়ধস, ১৮ আশ্রয়কেন্দ্রে ৩১৭ জন; প্রশাসন, স্বাস্থ্য ও বিদ্যুৎ বিভাগের সর্বোচ্চ প্রস্তুতি নিজস্ব প্রতিবেদক  টানা কয়েক দিনের ভারী বর্ষণে রাঙামাটির কাপ্তাই উপজেলার জনজীবন কার্যত স্থবির হয়ে পড়েছে। পাহাড়ধস, জলাবদ্ধতা, সড়ক যোগাযোগে বিঘ্ন, কৃষিজমিতে পানি জমে ফসলহানির শঙ্কা, বাজারে…

  • বৃষ্টিতে বাড়ল কাপ্তাই হ্রদের পানি, পাঁচ ইউনিটে ফিরল বিদ্যুৎ উৎপাদন

    নিজস্ব প্রতিবেদক টানা কয়েক দিনের বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বাড়তে শুরু করেছে। এতে পানিনির্ভর কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি উৎপাদন ইউনিট একযোগে চালু করা হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে পাঁচটি ইউনিট…

Leave a Reply