🟥 চন্দ্রঘোনা থানার তিন মামলার সাজাপ্রাপ্ত আসামি চান্দগাঁও থেকে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:

রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা থানার তিন মামলার সাজাপ্রাপ্ত আসামি আলুমং মারমাকে চট্টগ্রাম মহানগরের চান্দগাঁও এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৭ মে) রাত সাড়ে ১০টার দিকে বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার হওয়া আলুমং মারমা কাপ্তাই উপজেলার ২ নং রাইখালী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বাসিন্দা এবং ক্রোসে মারমার ছেলে।

চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম সাকের জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই মোজাম্মেল ও এসআই টিটু দাশের নেতৃত্বে পুলিশের একটি দল চট্টগ্রামের চান্দগাঁও থানা এলাকায় অভিযান চালায়। অভিযানে তিন মামলার সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামি আলুমং মারমাকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা ওই আসামিকে গ্রেপ্তারের পর চন্দ্রঘোনা থানায় নিয়ে আসা হয়। পরে রোববার সকালে তাকে রাঙামাটি আদালতে পাঠানো হয়েছে।

নিজস্ব প্রতিবেদক
+ posts

Similar Posts

  • শিলছড়ীতে জমজমাট ফাইনাল: মাতামুহুরীর শিরোপা জয়

    নিজস্ব প্রতিবেদক: ঈদ পরবর্তী আনন্দকে আরও প্রাণবন্ত করে তুলতে শিলছড়ী স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী আন্তঃত্রিদেশীয় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) ফাইনাল খেলায় মুখোমুখি হয় মাতামুহুরি ক্রিকেট দল…

  • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের সঙ্গে শ্রমিক নেতাদের সৌজন্য সাক্ষাৎ 

    নিজস্ব প্রতিবেদক : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয়তাবাদী শ্রমিক দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি এবং বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন (রেজিঃ নং বি-১৮৮৬) এর সংগ্রামী সভাপতি মোঃ…

  • চিংম্রংয়ে বর্ণিল সাংগ্রাইয়ের প্রস্তুতি, উদযাপন কমিটি গঠন

    এম বাবুল, কাপ্তাই রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার ঐতিহ্যবাহী চিৎমরম (চিংম্রং) এলাকায় মারমা সম্প্রদায়ের সর্ববৃহৎ সামাজিক ও ধর্মীয় উৎসব ‘সাংগ্রাই’ উদযাপন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। আগামী ২০২৬ সালের সাংগ্রাই উৎসব বর্ণিল ও সুশৃঙ্খলভাবে আয়োজনের লক্ষ্যে উথোয়াই মং মারমাকে আহ্বায়ক এবং মংসুই…

  • উৎসবমুখর পরিবেশে কাপ্তাইয়ে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ২য় দিন

    মো: জয়নাল আবেদীন: উৎসবমুখর পরিবেশে রাঙামাটির কাপ্তাই উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষার দ্বিতীয় দিনের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) সকাল ১০টায় উপজেলার সদর বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে এ পরীক্ষা শুরু হয়। পরীক্ষা চলবে আগামী ২০ এপ্রিল পর্যন্ত। উপজেলা…

  • কাপ্তাইয়ে বিশেষ প্রকল্পের ত্রাণ: ২০০ পরিবারের মাঝে ২ টন চাল বিতরণ

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাই উপজেলায় বিশেষ প্রকল্প কর্মসূচির আওতায় দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ত্রাণ হিসেবে চাল বিতরণ করা হয়েছে। শনিবার (১১ এপ্রিল) সকাল ১০টায় এ কর্মসূচির আয়োজন করা হয়। জানা গেছে, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ২০২৫–২০২৬ অর্থবছরে ঈদ-উল…

  • 🟥 ঈদ সামনে রেখে কাপ্তাইয়ে আইনশৃঙ্খলা সভা, নিরাপত্তায় জোর

    নিজস্ব প্রতিবেদক: আসন্ন ঈদুল আজহা উপলক্ষে রাঙামাটির কাপ্তাইয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা, মাদক পাচার রোধে নজরদারি জোরদার এবং জননিরাপত্তা বজায় রাখার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। শনিবার (২৩ মে) সকাল…

Leave a Reply