🟥কাপ্তাইয়ে করলিয়া প্রকল্পের অংশীজন সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:


রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নে কানাডা সরকারের অর্থায়নে এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও ইউএনডিপির সহযোগিতায় পরিচালিত “স্থানীয় নেতৃত্বে অন্তর্ভুক্তিমূলক অভিযোজনের মাধ্যমে জনগোষ্ঠীর সহনশীলতা বৃদ্ধি” (করলিয়া প্রকল্প)-এর আওতায় কাপ্তাইয়ে অংশীজনদের নিয়ে জোরদার সভা অনুষ্ঠিত হয়েছে।

নারী নেতৃত্বাধীন জলবায়ু সহনশীল কমিটি, যুব সমাজ এবং সংশ্লিষ্ট অংশীজনদের অংশগ্রহণে বৃহস্পতিবার (২১ মে) সকাল সাড়ে ১১টায় কাপ্তাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ “কিন্নরী”-তে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রায়হানুল ইসলাম। তিনি বলেন, প্রান্তিক জনগণের সুবিধা মাথায় রেখে করলিয়া প্রকল্প কাজ করে যাচ্ছে। এই প্রকল্পের মাধ্যমে জনগণ স্বাবলম্বী হয়ে উঠবে বলে তিনি আশা প্রকাশ করেন। পার্বত্য চট্টগ্রামে প্রচুর প্রাকৃতিক সম্পদ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এসব সম্পদকে কাজে লাগিয়ে কীভাবে উৎপাদন বৃদ্ধি করা যায়, সে বিষয়ে আরও চিন্তা-ভাবনা করতে হবে।

করলিয়া প্রকল্পের কাপ্তাই উপজেলা কমিউনিটি রেজিলিয়েন্ট ফ্যাসিলিটেটর লেলিনা চাকমার সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবীব এবং ইউএনডিপির উপজেলা ফ্যাসিলিটেটর অ্যানালিস্ট জয় খীসা।

সভা শুরুর আগে প্রকল্পের টেকনিক্যাল অফিসার শিখা চাকমা প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন।

সভায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, হেডম্যান, নারী নেতৃত্বাধীন জলবায়ু সহনশীল কমিটির সদস্য, যুব প্রতিনিধি এবং সংশ্লিষ্ট অংশীজনরা উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক
+ posts

Similar Posts

  • কাপ্তাইয়ে বাজার মনিটরিং: নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে উদ্যোগ

    নিজস্ব প্রতিবেদকঃ কাপ্তাই উপজেলায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের বাজার স্থিতিশীল রাখার উদ্দেশ্যে ব্যাপক মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এই সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেলী রুদ্র বাজারে উপস্থিত থেকে ব্যবসায়ীদের নায্যমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রয় নিশ্চিত করতে নির্দেশনা দেন। এছাড়া পণ্যের মূল্যতালিকা প্রদর্শন…

  • কাপ্তাইয়ে ৬১০ কৃষকের হাতে কৃষি উপকরণ, শুরু জাতীয় ফল মেলা

    নিজস্ব প্রতিবেদক রাঙামাটির কাপ্তাইয়ে ২০২৫–২৬ অর্থবছরের কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় ৬১০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বৃক্ষের চারা, জৈব সার, বাঁশের খুঁটি, লেবুর চারা, গ্রীষ্মকালীন সবজির বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। একই সঙ্গে উপজেলা পর্যায়ে জাতীয় ফল…

  • উৎসবমুখর পরিবেশে কাপ্তাইয়ে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ২য় দিন

    মো: জয়নাল আবেদীন: উৎসবমুখর পরিবেশে রাঙামাটির কাপ্তাই উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষার দ্বিতীয় দিনের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) সকাল ১০টায় উপজেলার সদর বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে এ পরীক্ষা শুরু হয়। পরীক্ষা চলবে আগামী ২০ এপ্রিল পর্যন্ত। উপজেলা…

  • 🟥 কাপ্তাইয়ে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে বন বিভাগের জরুরি সভা

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাইয়ে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসন, বন্যহাতির নিরাপত্তা নিশ্চিতকরণ এবং হাতির চলাচলের করিডর সচল রাখতে ইআরটি (এলিফ্যান্ট রেসপন্স টিম) সদস্যদের নিয়ে জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ মে) বিকেল ৪টায় পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের উদ্যোগে কাপ্তাই কর্ণফুলী…

  • রাজস্থলীতে ইমাম সম্মেলন, নৈতিক সমাজ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

    নিজস্ব প্রতিবেদক রাঙামাটির রাজস্থলী উপজেলায় ইসলামিক ফাউন্ডেশন–এর উদ্যোগে ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ এপ্রিল) সকালে উপজেলা মডেল মসজিদের অডিটোরিয়ামে আয়োজিত এ সম্মেলনে উপজেলার বিভিন্ন মসজিদের ইমামরা অংশ নেন। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিনা…

  • সারের চালান, কাগজপত্র নেই—কাপ্তাইয়ে বিজিবির হাতে ট্রাক

    ৩৬ বস্তায় ১ হাজার ৮০০ কেজি ইউরিয়া, কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে নিজম্ব প্রতিবেদক কাগজপত্র নেই, তবু চলছিল ইউরিয়া সারের চালান। শেষ পর্যন্ত বিজিবির তল্লাশিতে ধরা পড়ল ৩৬ বস্তা ইউরিয়া সারসহ একটি ট্রাক। রাঙামাটির কাপ্তাইয়ে ঢংছড়ি বিজিবি চেকপোস্টে শনিবার (২৯…

Leave a Reply