🟥 কাপ্তাইয়ে প্রাথমিক শিক্ষা পদক, অংশ নিল দুই শতাধিক শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক:


রাঙামাটির কাপ্তাইয়ে উপজেলা পর্যায়ের জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। ক্রীড়া, সাংস্কৃতিক, কুইজ ও কাবিং প্রতিযোগিতায় উপজেলার পাঁচ ইউনিয়নের দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।

শনিবার (২৩ মে) দুপুর আড়াইটায় কাপ্তাই উপজেলা সদর বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হানুল ইসলাম। এ সময় তিনি বলেন, সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের সৃজনশীলতা ও নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও স্কাউটিং শিক্ষার্থীদের মনন গঠনে সহায়তা করে।

কাপ্তাই উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন শিক্ষক ও বাচিকশিল্পী রওশন শরীফ তানি। এতে বিশেষ অতিথির বক্তব্য দেন কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, রাঙামাটি জেলা বিএনপির সহসভাপতি ডা. রহমত উল্লাহ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসান, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আঁখি তালুকদার এবং বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি একরাম হোসেন।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার অংশ হিসেবে প্রথমে ইউনিয়ন পর্যায়ে বাছাই অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে নির্বাচিত শিক্ষার্থীদের নিয়ে উপজেলা পর্যায়ে প্রতিযোগিতা আয়োজন করা হয়। ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ ও কাবিংসহ বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীরা অংশ নেয়।

নিজস্ব প্রতিবেদক
+ posts

Similar Posts

  • 🟥 কাপ্তাইয়ে জাতীয়তাবাদী শ্রমিক দলের মে দিবস উদযাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত

    নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে কাপ্তাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কাপ্তাই ইউনিয়ন শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০১ মে) বিকাল ৫টায় অবকাশ ক্লাবে অনুষ্ঠিত এ সভায় কাপ্তাই উপজেলা শ্রমিক দল সম্পাদক আব্দুল্লাহ আল নাহিয়ান ডালিম ও কাপ্তাই…

  • 🟥 কাপ্তাইয়ে কোরবানির পশুর হাটে পাহাড়ি গরুর কদর বেশি

    নিজস্ব প্রতিবেদক রাঙামাটির কাপ্তাই উপজেলার ৪ নং কাপ্তাই ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের আনন্দমেলা মাঠে জমে উঠেছে কোরবানির পশুর হাট। পবিত্র ঈদুল আজহা সামনে রেখে ইতিমধ্যে শুরু হয়েছে পশু কেনাবেচার প্রস্তুতি। হাটজুড়ে এবার সবচেয়ে বেশি চাহিদা দেখা যাচ্ছে পাহাড়ি গরুর। কাপ্তাই…

  • চন্দ্রঘোনা কেপিএম এলাকায় মানবিক সম্পা আহমেদ এর ইফতার সামগ্রী বিতরণ 

    ঝুলন দত্ত, কাপ্তাই: রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা কেপিএম মিল এলাকায় মানবিক সম্পা আহমেদ এর উদ্যোগে গতকাল মঙ্গলবার  অসহায় ও দরিদ্র ১৫ টি পরিবারকে ইফতার সামগ্রী ও ঈদের সেমাই চিনি উপহার দেওয়া হয়েছে । এই ১৫ টি পরিবারের মধ্যে বেশিরভাগ ছিলো মসজিদের হুজুর…

  • 🟥 কাপ্তাইয়ে ৯০ ক্ষুদে হলদে পাখির দীক্ষা গ্রহণ

    সনদ ও পোশাক বিতরণ, শিশুদের নৈতিক শিক্ষা ও নেতৃত্ব বিকাশে গুরুত্বারোপ নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাইয়ে বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশনের উদ্যোগে ৯০ জন ক্ষুদে হলদে পাখি স্কাউটদের দীক্ষা গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দীক্ষা শেষে অংশগ্রহণকারী শিশুদের মাঝে সনদপত্র ও পোশাক বিতরণ…

  • ‘প্রযুক্তিতে দক্ষ তরুণরাই হবে আগামীর কর্মসংস্থানের চালিকাশক্তি’

    𝗛𝗶𝗹𝗹𝗩𝗼𝗶𝗰𝗲𝟮𝟰 | বিশেষ প্রতিবেদক  যুব উন্নয়ন অধিদপ্তরের ‘টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডারপ্রিভিলেজড কমিউনিটি (টেকব-২)’ প্রকল্পের আওতায় কাপ্তাই উপজেলায় শুরু হয়েছে দুই মাসব্যাপী কম্পিউটার অ্যান্ড নেটওয়ার্কিং প্রশিক্ষণ। ১ জুলাই থেকে ৩১ আগস্ট পর্যন্ত চলমান এ প্রশিক্ষণে অংশ নিচ্ছেন ২০ জন…

  • অন্ধ বৃদ্ধার ঘরে মানবিক সহায়তা, পাশে সমাজসেবক অজিত কুমার তনচংগ্যা

    নিজস্ব প্রতিবেদক রাঙামাটির কাপ্তাই উপজেলার দুর্গম ওয়াগ্গা ইউনিয়নের এক অসহায় ও দৃষ্টিপ্রতিবন্ধী বৃদ্ধার পাশে দাঁড়িয়েছেন সমাজসেবক ও কৃষি উদ্যোক্তা অজিত কুমার তনচংগ্যা। তিনি ওই বৃদ্ধার পরিবারের জন্য খাদ্যসামগ্রী, ওষুধ ও ফলমূলসহ বিভিন্ন মানবিক সহায়তা পৌঁছে দেন। শুক্রবার (১৯ জুন) উপজেলার…

Leave a Reply