কাপ্তাই: বৃষ্টিভেজা সড়কে বাস–নৌবাহিনীর গাড়ির সংঘর্ষ, প্রাণহানি নেই

নিজস্ব প্রতিবেদক

রাঙামাটির কাপ্তাইয়ে বৃষ্টিভেজা পিচ্ছিল সড়কে সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও নৌবাহিনীর একটি গাড়ির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা না ঘটলেও উভয় যানবাহনের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

সোমবার (২২ জুন) সকাল সাড়ে ৬টার দিকে কাপ্তাই-চট্টগ্রাম সড়কের পুরান থানা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, ঢাকা থেকে আসা সৌদিয়া পরিবহনের একটি বাস (চট্ট মেট্রো-ব ১১-১০৪৬) এবং কাপ্তাই নৌবাহিনীর শহীদ মোয়াজ্জম ঘাঁটি থেকে রাঙ্গুনিয়ার লিচুবাগানগামী একটি নৌবাহিনীর গাড়ি বিপরীত দিক থেকে আসার সময় সংঘর্ষের ঘটনা ঘটে

সৌদিয়া পরিবহনের সুপারভাইজার তপন দাশ জানান, দুর্ঘটনার সময় উভয় গাড়ির গতি নিয়ন্ত্রিত ছিল। কাছাকাছি আসার পর নৌবাহিনীর গাড়িটি ব্রেক করলে গুড়ি গুড়ি বৃষ্টির কারণে পিচ্ছিল সড়কে দুই গাড়ির চাকা স্লিপ করে। এতে নৌবাহিনীর গাড়ির পেছনের অংশে সৌদিয়া বাসের সামনের অংশ ধাক্কা দেয়।

তিনি বলেন, “বাসটিতে চারজন যাত্রী ছিলেন। দুর্ঘটনায় কেউ আহত হননি। শুধু বাসের সামনের অংশ এবং নৌবাহিনীর গাড়ির পেছনের অংশে কিছু ক্ষতি হয়েছে।”

ঘটনার সত্যতা নিশ্চিত করে কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল বলেন, দুর্ঘটনায় সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এ বিষয়ে থানায় কেউ অভিযোগও করেননি।

স্থানীয়দের মতে, বর্ষার সময়ে কাপ্তাই-চট্টগ্রাম সড়কের বিভিন্ন অংশ পিচ্ছিল হয়ে ওঠে। তাই দুর্ঘটনা এড়াতে চালকদের আরও সতর্কতার সঙ্গে যানবাহন চালানো প্রয়োজন।

সকালের এ দুর্ঘটনায় প্রাণহানি না ঘটায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা ও যাত্রীরা।

নিজস্ব প্রতিবেদক
+ posts

Similar Posts

  • 🟥 কাপ্তাইয়ে কুকুরের আক্রমণে মায়া হরিণের মৃত্যু

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাইয়ে লোকালয়ে খাবারের সন্ধানে এসে কুকুরের আক্রমণে একটি মায়া হরিণের মৃত্যু হয়েছে। রবিবার ভোরে কাপ্তাইয়ের কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র (বিউবো) প্রজেক্ট এলাকার পাশে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, পাশ্ববর্তী বনাঞ্চল থেকে একটি মায়া হরিণ লোকালয়ে…

  • ঈদুল ফিতর উপলক্ষে কাপ্তাই ইউনিয়নে অসহায়দের মাঝে ভিজিএফ চাল বিতরণ

    মোঃ জয়নাল আবেদীন,কাপ্তাই পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাঙামাটির কাপ্তাই উপজেলার ৪ নং কাপ্তাই ইউনিয়নে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ভিজিএফ (চাল) বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।সোমবার (১৬ মার্চ) সকাল ১০.৩০ টায় কাপ্তাই উপজেলার ৪নং কাপ্তাই ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে দুর্যোগ ব্যবস্থাপনা ওত্রাণ…

  • 🟥 কাপ্তাই স্বাস্থ্য কমপ্লেক্সে আন্তর্জাতিক নার্স দিবস পালন

    নিজস্ব প্রতিবেদক আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে রাঙামাটির কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র‍্যালি, আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (১২ মে) দুপুর ১টা ৩০ মিনিটে বাংলাদেশ নার্সিং এসোসিয়েশন (বিএনএ) কাপ্তাই উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।…

  • কাপ্তাইয়ে স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী অনুষ্ঠিত

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাই উপজেলায় ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২জুন) উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিজ্ঞানভিত্তিক প্রকল্প, প্রযুক্তিগত উদ্ভাবন এবং স্টার্টআপ ধারণা উপস্থাপন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা…

  • কাপ্তাইয়ে নিখোঁজ কিশোরী উদ্ধার, থানায় হেফাজতে

    মোঃ জয়নাল আবেদীন: রাঙামাটির কাপ্তাইয়ে নিখোঁজ হওয়া এক কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত কিশোরীর নাম ক্রয়চিং মার্মা (১৬)। পুলিশ সূত্রে জানা যায়, কাপ্তাই থানার মামলা নং-০১ (তারিখ: ১৩ মার্চ ২০২৬) ও এসসিসি নং-১৫৭/২৬ (১৪ মার্চ ২০২৬) এর প্রেক্ষিতে পুলিশ অভিযান…

  • কাপ্তাই লেকে অভিযান, ৪ নৌকা ও ২০ হাজার বর্গফুট জাল জব্দ

    নিজস্ব প্রতিবেদক কাপ্তাই লেকে অবৈধ মাছ আহরণ রোধে অভিযান চালিয়ে ৪টি নৌকা ও প্রায় ২০ হাজার বর্গফুট নিষিদ্ধ জাল জব্দ করেছে বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) কাপ্তাই উপকেন্দ্র। বৃহস্পতিবার (২৪ জুলাই) দিবাগত রাত ২টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বিলাইছড়ি…

Leave a Reply