কাপ্তাইয়ে নিরাপদ খাদ্য অভিযানে ক্ষতিকর খাদ্যপণ্য প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক

রাঙামাটির কাপ্তাইয়ে মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভযুক্ত খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারে অভিযান চালিয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)। অভিযানে সতর্কীকরণ তালিকাভুক্ত কয়েকটি খাদ্যপণ্য জব্দ করে ধ্বংস করা হয় এবং বিক্রেতাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

‘জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য’ প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার ও বৃহস্পতিবার কাপ্তাই নতুন বাজার এলাকার বিভিন্ন কুলিং কর্নার, বেকারি ও খাদ্যপণ্য বিক্রয়কারী প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোহাম্মদ তোফায়েল আহমেদ।

অভিযানকালে বাজারে বিক্রির জন্য রাখা বিভিন্ন ইস্টজাতীয় খাদ্যপণ্য পরীক্ষা করে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে উল্লেখিত তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহার করা হয়। পাশাপাশি নির্দেশনা অনুযায়ী কিছু খাদ্যপণ্য ধ্বংস করা হয়।

প্রত্যাহার করা পণ্যগুলো হলো ইস্ট কেক পুর পিঠা জ্যাম ফিল (ইনস্ট্যান্ট), ইস্ট বেকার স্লাইস ব্রেড মিক্স জ্যাম ফিল (ইনস্ট্যান্ট) এবং আরবেটিং ফুড স্লাইস ব্রেড মিক্স জ্যাম ফিল (ইনস্ট্যান্ট)।

এ সময় ব্যবসায়ী ও বিক্রেতাদের এসব পণ্য বিক্রি থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে ভোক্তাদেরও পণ্যগুলো ক্রয় ও গ্রহণ না করার আহ্বান জানানো হয়েছে।

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষায় ক্ষতিকর খাদ্যপণ্যের বিরুদ্ধে এ ধরনের তদারকি ও সচেতনতামূলক অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

নিজস্ব প্রতিবেদক
+ posts

Similar Posts

  • গুরুবন্দনায় তবলা গুরু সুদেব কুমার দাশকে শ্রদ্ধা

    নিজস্ব প্রতিবেদক তবলা গুরু ও চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির সিনিয়র তবলা প্রশিক্ষক সুদেব কুমার দাশের প্রতি শ্রদ্ধা জানাতে চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘গুরুবন্দনা’। আগামী ৩০ সেপ্টেম্বর বুধবার বিকেল ৫টা ২০ মিনিটে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা…

  • কাপ্তাইয়ে নজরুল বর্ষের উদ্বোধন

    নিজস্ব প্রতিবেদক ‘চল চল চল’ গানের সুরে মুখর উপজেলা পরিষদ মিলনায়তন। এরপর ‘মোরা ঝঞ্ঝার মতো’—একটির পর একটি নজরুলসংগীত। গানের সঙ্গে কবিতা আবৃত্তিতে উঠে আসে দ্রোহ, প্রেম, সাম্য ও মানবতার কথা। এভাবেই রাঙামাটির কাপ্তাইয়ে শুরু হলো জাতীয় কবি কাজী নজরুল ইসলামের…

  • কক্সবাজার থেকে সাইকেলে ৩৮ দিনে এভারেস্ট বেস ক্যাম্পে বীর কুমার

    নিজস্ব প্রতিবেদক কক্সবাজারের সমুদ্রপৃষ্ঠ থেকে শুরু হয়েছিল যাত্রা। ৩৮ দিন পর সেই যাত্রা গিয়ে থামল হিমালয়ের ৫ হাজার ৩৬৪ মিটার উচ্চতায়। নেপালের এভারেস্ট বেস ক্যাম্পে পৌঁছেছেন রাঙামাটির কাপ্তাইয়ের সাইক্লিস্ট ও অভিযাত্রী বীর কুমার তঞ্চঙ্গ্যা। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর…

  • মতি পাড়ায় আগুনে পুড়লো মুরগির ফার্মের ২ হাজার মুরগির বাচ্চা

    ঝুলন দত্ত, কাপ্তাই রাঙামাটির কাপ্তাই উপজেলার ২ নং রাইখালী ইউনিয়ন এর ৪ নং ওয়ার্ডের মতি পাড়া এলাকায় স্থানীয় খামারি সাজাইউ মারমা ব্যক্তিগত মুরগির ফার্মে আগুন লেগে ২ হাজার মুরগির বাচ্চা পুড়ে ছাই হয়ে গেছে। এতে করে প্রায় তাঁর ৪ লাখ…

  • কাপ্তাইয়ে মৎস্য বিভাগের আয়োজনে ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

    ঝুলন দত্ত, কাপ্তাই কাপ্তাই সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয় এর আয়োজনে মাছের নার্সারির ব্যবস্থাপনা, হালদা কর্ণফুলী নদীর গুরুত্ব ও রক্ষাণাবেক্ষণ বিষয়ে ৩ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সোমবার (৬ এপ্রিল) হতে শুরু হয়েছে।  মৎস্য অধিদপ্তরের হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র উন্নয়ন ও ব্যবস্থাপনা…

  • কাপ্তাইয়ে পাঁচ ইউনিটে ২২২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন

    নিজস্ব প্রতিবেদক টানা কয়েক দিনের ভারী বর্ষণে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বাড়ায় রাঙামাটির কাপ্তাইয়ে অবস্থিত কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন বেড়ে ২২২ মেগাওয়াটে পৌঁছেছে। বর্তমানে কেন্দ্রটির পাঁচটি ইউনিটই চালু রয়েছে। মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত ১ ও ২ নং ইউনিট থেকে ৪৬…

Leave a Reply