কাপ্তাই লেকে অভিযান, ৪ নৌকা ও ২০ হাজার বর্গফুট জাল জব্দ

নিজস্ব প্রতিবেদক

কাপ্তাই লেকে অবৈধ মাছ আহরণ রোধে অভিযান চালিয়ে ৪টি নৌকা ও প্রায় ২০ হাজার বর্গফুট নিষিদ্ধ জাল জব্দ করেছে বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) কাপ্তাই উপকেন্দ্র।

বৃহস্পতিবার (২৪ জুলাই) দিবাগত রাত ২টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বিলাইছড়ি উপজেলার বিলাইছড়ি বাজার ও বহলতলী বাজারসংলগ্ন লেক এলাকায় পরিচালিত অভিযানে এসব নৌকা ও জাল জব্দ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন বিএফডিসি কাপ্তাই উপকেন্দ্রের উপব্যবস্থাপক মো. জসিম উদ্দিন। তিনি জানান, অভিযানে ৪টি সাধারণ নৌকা, ১৮ হাজার বর্গফুট সুতার জাল এবং ২ হাজার বর্গফুট কারেন্ট জাল জব্দ করা হয়েছে। জব্দকৃত আলামত বিএফডিসির হেফাজতে রাখা হয়েছে।

তিনি আরও বলেন, কাপ্তাই লেকের প্রাকৃতিক মৎস্যসম্পদ রক্ষা এবং অবৈধ মাছ আহরণ বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে অব্যাহত থাকবে।

নিজস্ব প্রতিবেদক
+ posts

Similar Posts

  • শিলছড়িতে পাগলা কুকুরের তাণ্ডব: কামড়ে আহত দুই শিশু, হাসপাতালে চিকিৎসাধীন

    মো. জয়নাল আবেদীন রাঙামাটির কাপ্তাই উপজেলার শিলছড়ি এলাকায় পাগলা কুকুরের কামড়ে দুই শিশু গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (২০ এপ্রিল) সকালে উপজেলার ৫নং ওয়াগ্গা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের শিলছড়ি ভেলুয়া পাড়া ও শিলছড়ি বাজার এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। আহত…

  • কাপ্তাইয়ে বাসা থেকে বের হয়ে কিশোরী নিখোঁজ, জিডি দায়ের

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের রেশম বাগান এলাকা থেকে এক কিশোরী নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। নিখোঁজ কিশোরীর নাম মেহেরুন নেসা সামিরা (১৬)। তিনি আনোয়ার হোসেন ও সামছুল আক্তারের মেয়ে। পরিবারের অভিযোগ অনুযায়ী, গত শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা আনুমানিক…

  • শিলছড়ীতে জমজমাট ফাইনাল: মাতামুহুরীর শিরোপা জয়

    নিজস্ব প্রতিবেদক: ঈদ পরবর্তী আনন্দকে আরও প্রাণবন্ত করে তুলতে শিলছড়ী স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী আন্তঃত্রিদেশীয় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) ফাইনাল খেলায় মুখোমুখি হয় মাতামুহুরি ক্রিকেট দল…

  • 🟥 কাপ্তাই স্বাস্থ্য কমপ্লেক্সে আন্তর্জাতিক নার্স দিবস পালন

    নিজস্ব প্রতিবেদক আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে রাঙামাটির কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র‍্যালি, আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (১২ মে) দুপুর ১টা ৩০ মিনিটে বাংলাদেশ নার্সিং এসোসিয়েশন (বিএনএ) কাপ্তাই উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।…

  • 🟥 কর্ণফুলীতে ডিমওয়ালা মাছ ধরা: শিলছড়িতে জেলেদের জালে বিপুল প্রজাতির মাছ, প্রজনন মৌসুমে উদ্বেগ

    মো. জয়নাল আবেদীন, কাপ্তাই রাঙামাটির কাপ্তাই উপজেলার শিলছড়ি এলাকায় কর্ণফুলী নদী থেকে বিপুল পরিমাণ ডিমওয়ালা (ডিমসহ) মাছ ধরা পড়েছে। শুক্রবার (০১ মে) সকালে স্থানীয় জেলেদের জালে বিভিন্ন প্রজাতির বড় ও ছোট মাছের পাশাপাশি উল্লেখযোগ্য সংখ্যক ডিমধারী মাছ উঠে আসে। স্থানীয়…

  • 🟥 রাইখালীতে উদ্ধার হওয়া অজগর কাপ্তাই ন্যাশনাল পার্কে অবমুক্ত

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের নারানগিরি এলাকায় একটি বাসার সিলিং থেকে উদ্ধার হওয়া জালি অজগর সাপ কাপ্তাই ন্যাশনাল পার্কে অবমুক্ত করেছে বন বিভাগ। সোমবার (১১ মে) বিকেল সাড়ে পাঁচটার দিকে পাল্পউড বাগান বিভাগের উদ্যোগে সাপটি জাতীয় উদ্যানে অবমুক্ত…

Leave a Reply