রাঙ্গুনিয়ায় বাসচাপায় কাপ্তাইয়ের রাসেল নিহত

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম–কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়া উপজেলার কাটাখালী তক্তারপুল এলাকায় বাসচাপায় মো. রাসেল (২৩) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাসেল রাঙামাটির কাপ্তাই উপজেলার ২ নং রাইখালী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য শেখ মোহাম্মদ নাছেরের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম শহর থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী লাল-সবুজ পরিবহন-এর একটি বাস প্রথমে একটি ভ্যানকে ধাক্কা দেয়। পরে বাসটি রাসেলের মোটরসাইকেলকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ইছাখালী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির উদ্দিন জানান, দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

+ posts

Similar Posts

  • কাপ্তাইয়ে জ্বালানী তেল মজুদ রোধে বাজার মনিটরিং, কঠোর নির্দেশ ইউএনও’র

    নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির কাপ্তাই উপজেলায় জ্বালানী তেলের মজুদ রোধ এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারমূল্য নিয়ন্ত্রণে রাখতে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার (৬ মার্চ) কাপ্তাই উপজেলার জেটিঘাট এলাকায় এই মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়। এসময় ব্যবসায়ীদের জ্বালানী তেল…

  • বিপুল বড়ুয়া নারানগিরি সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক 

    ঝুলন দত্ত, কাপ্তাই: রাঙামাটির কাপ্তাই উপজেলার নারানগিরি সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব গ্রহন করেছেন ঐ স্কুলের সহকারী প্রধান শিক্ষক বিপুল বড়ুয়া। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) অপরাহ্নে তিনি বিদায়ী প্রধান শিক্ষক কল্যানি বড়ুয়ার কাছ থেকে দায়িত্ব গ্রহন করেন। অবসরজনিত কারনে…

  • কাপ্তাইয়ে জাতীয় মৎস্য পক্ষ পালিত

    নিজস্ব প্রতিবেদক ‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যে রাঙামাটির কাপ্তাইয়ে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে মাছের পোনা অবমুক্ত, র‍্যালি, আলোচনা সভা ও সফল মৎস্য উদ্যোক্তাদের সম্মাননা দেওয়া হয়। রোববার (১৬ আগস্ট) সকালে উপজেলা সদর পুকুরে…

  • 🟥চন্দ্রঘোনায় ফ্রি চর্মসেবা ক্যাম্প, চিকিৎসা পেলেন দুই শতাধিক রোগী

    নিজস্ব প্রতিবেদক: দুর্গম পার্বত্য অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় চর্মস্বাস্থ্যসেবা পৌঁছে দিতে রাঙামাটির চন্দ্রঘোনায় অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী বিনামূল্যের চর্মরোগ চিকিৎসা ক্যাম্প। এতে দুই শতাধিক চর্মরোগীকে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়। বৃহস্পতিবার (২১ মে) সকাল সাড়ে ৮টা থেকে দুপুর…

  • কাপ্তাইয়ে পাঁচ ইউনিটে ২২২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন

    নিজস্ব প্রতিবেদক টানা কয়েক দিনের ভারী বর্ষণে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বাড়ায় রাঙামাটির কাপ্তাইয়ে অবস্থিত কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন বেড়ে ২২২ মেগাওয়াটে পৌঁছেছে। বর্তমানে কেন্দ্রটির পাঁচটি ইউনিটই চালু রয়েছে। মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত ১ ও ২ নং ইউনিট থেকে ৪৬…

  • কাপ্তাই হ্রদে জেলেদের জীবনসংগ্রাম: মাছ কমছে, বাড়ছে ব্যয়; তবু সম্ভাবনার খোঁজে প্রান্তিক জনপদ।

    আবদুল হাই খোকন, রাঙামাটি।  পাহাড়ে ঘেরা বিশাল জলরাশির নাম কাপ্তাই হ্রদ। এই হ্রদই হাজারো জেলে পরিবারের ভরসা। ভোরের আলো ফুটতেই নৌকা নিয়ে জলে নামেন তাঁরা; দিনশেষে যা মেলে, তাই দিয়ে চলে সংসার। তবে সাম্প্রতিক বছরগুলোতে মাছের উৎপাদন কমে যাওয়ায় জীবনযুদ্ধে…

Leave a Reply