কেপিএমে প্রীতি ম্যাচ, ৮–০ গোলে টেকনিক্যাল বিভাগের জয়

নিজস্ব প্রতিবেদক

রাঙামাটির কাপ্তাইয়ে কর্ণফুলী পেপার মিলসের (কেপিএম) কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি বাড়াতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এতে নন-টেকনিক্যাল বিভাগকে ৮–০ গোলে হারিয়েছে টেকনিক্যাল বিভাগ।

বুধবার কেপিএমের ব্রিকফিল্ড মাঠে অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে এ ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলার উদ্বোধন করেন কেপিএমের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শহীদ উল্লাহ।

খেলায় টেকনিক্যাল বিভাগের হয়ে সজিব একাই চারটি গোল করেন। রকি করেন তিনটি এবং বিকাশ চাকমা একটি গোল করেন।

খেলা শেষে বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন কেপিএমের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শহীদ উল্লাহ।

এ সময় কেপিএমের প্রশাসন বিভাগের প্রধান ও অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ, সিবিএ সভাপতি আব্দুর রাজ্জাকসহ বিভিন্ন বিভাগের প্রধান ও সিবিএ নেতারা উপস্থিত ছিলেন।

আয়োজকেরা বলেন, এ ধরনের আয়োজনের মাধ্যমে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক, সৌহার্দ্য ও সহযোগিতার পরিবেশ আরও সুদৃঢ় হবে।

নিজস্ব প্রতিবেদক
+ posts

Similar Posts

  • কাপ্তাইয়ে আইনশৃঙ্খলা সভা, পাহাড়ে পর্যটকদের জন্য বসছে সতর্কবার্তার সাইনবোর্ড

    নিজস্ব প্রতিবেদক রাঙামাটির কাপ্তাইয়ে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় পাহাড়ে ওঠা পর্যটকদের নিরাপত্তায় সচেতনতামূলক সাইনবোর্ড স্থাপনের সিদ্ধান্ত হয়েছে। সম্প্রতি সীতার পাহাড়ে চার পর্যটক আটকা পড়ার ঘটনা সভায় আলোচনায় আসে। সোমবার (৩১ আগস্ট) সকালে উপজেলা পরিষদের কিন্নরী সভাকক্ষে ইউএনও মো. রায়হানুল ইসলামের…

  • 🟥 কাপ্তাইয়ে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান

    নিজস্ব প্রতিবেদক: পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে রাঙামাটির কাপ্তাইয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। শনিবার (২৩ মে) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর ও আশপাশের এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সরকারের মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী আয়োজিত এ অভিযানে…

  • “হৃদপিণ্ডে দুটি ছিদ্র: বাঁচার লড়াইয়ে ১৮ মাসের মেশিং, জরুরি অস্ত্রোপচার প্রয়োজন”

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের কুকিমারা পাড়ায় এক দরিদ্র দম্পতির ঘরে জন্ম নেওয়া ১৮ মাস বয়সী শিশু মেশিং ওয়াং মারমা জন্মগত হৃদরোগে আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর লড়াই করছে। চিকিৎসকেরা জানিয়েছেন, শিশুটির হৃদপিণ্ডে দুটি ছিদ্র রয়েছে, যা দ্রুত অপারেশন ছাড়া…

  • কাপ্তাইয়ে স্যাম্পল ওষুধ বিক্রি, ফার্মেসিকে ২ হাজার টাকা জরিমানা

    নিজস্ব প্রতিবেদক রাঙামাটির কাপ্তাইয়ে ফিজিশিয়ান স্যাম্পলজাতীয় ওষুধ বিক্রির দায়ে বরইছড়ি বাজারের মা ফার্মেসিকে ২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৭ অক্টোবর) পরিচালিত অভিযানে ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর ৪০(গ) ধারা লঙ্ঘনের দায়ে প্রতিষ্ঠানটিকে এ জরিমানা করা হয়। এ…

  • 🟥 কাপ্তাইয়ে আট ইভেন্টে বাজিমাত দেবরাজের

    নিজস্ব প্রতিবেদক: জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রতিযোগিতায় রাঙামাটির কাপ্তাই উপজেলা পর্যায়ে আটটি ইভেন্টে অংশ নিয়ে সবগুলোতেই প্রথম স্থান অর্জন করেছে দেবরাজ দাশ। সে উপজেলার রাইখালী রিফিউজি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। শনিবার (২৩ মে) সকালে কাপ্তাই উপজেলা সদর…

  • স্বস্তির তেল সরবরাহ: বড়ইছড়িতে দীর্ঘ লাইনে থেকেও হাসিমুখে গ্রাহক

    মোঃ জয়নাল আবেদীন, কাপ্তাই রাঙামাটির বরইছড়িতে অবস্থিত আশা অয়েল লিমিটেডে সোমবার (৩০ মার্চ) সকালে তেল নিতে শত শত মানুষের দীর্ঘ সারি দেখা গেলেও ভোগান্তিহীন পরিবেশে সরবরাহ কার্যক্রমে স্বস্তি প্রকাশ করেছেন গ্রাহকরা। সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে আসা মানুষ তেল সংগ্রহের…

Leave a Reply