কাপ্তাইয়ে দক্ষতা উন্নয়ন কর্মশালা

নিজস্ব প্রতিবেদক 

রাঙামাটির কাপ্তাইয়ে গ্রাম ও নারী উন্নয়ন কমিটির ৩০ সদস্যকে নিয়ে দক্ষতা উন্নয়নবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) সকাল ১০টায় চন্দ্রঘোনা খ্রিষ্টিয়ান হাসপাতালের সামাজিক স্বাস্থ্যসেবা কেন্দ্রে এ কর্মশালার উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রায়হানুল ইসলাম।

উদ্বোধনী বক্তব্যে ইউএনও বলেন, প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত দক্ষতা যথাযথভাবে কাজে লাগিয়ে স্বাবলম্বী হতে হবে। পাশাপাশি প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে পারস্পরিক যোগাযোগ ও নেটওয়ার্কিং বাড়াতে হবে।

চন্দ্রঘোনা খ্রিষ্টিয়ান হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খিয়াংয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন কাপ্তাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্ত এবং হাসপাতালের কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রামের প্রোগ্রাম ম্যানেজার বিজয় মারমা। অনুষ্ঠান সঞ্চালনা করেন একই কর্মসূচির এমআইএস সুপারভাইজার ওয়াংসুইনু মারমা।

দিনব্যাপী কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে প্রশিক্ষণ দেন কাপ্তাই উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান ও উপজেলা বিআরডিবি কর্মকর্তা আবদুল্লাহ আল বাকের।

চন্দ্রঘোনা খ্রিষ্টিয়ান হাসপাতালের কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রাম কর্মশালাটির আয়োজন করে।

নিজস্ব প্রতিবেদক
+ posts

Similar Posts

  • কাপ্তাইয়ে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদল নেতা আলী আকবর সুমনের জন্মদিন উদযাপন

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটি জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আলী আকবর সুমনের জন্মদিন উপলক্ষে কাপ্তাই উপজেলায় কেক কেটে আনন্দঘন পরিবেশে উদযাপন করা হয়েছে। রবিবার (১৯ এপ্রিল) রাত ৯টায় আয়োজিত এ অনুষ্ঠানে ছাত্রদল নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন…

  • বিপুল বড়ুয়া নারানগিরি সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক 

    ঝুলন দত্ত, কাপ্তাই: রাঙামাটির কাপ্তাই উপজেলার নারানগিরি সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব গ্রহন করেছেন ঐ স্কুলের সহকারী প্রধান শিক্ষক বিপুল বড়ুয়া। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) অপরাহ্নে তিনি বিদায়ী প্রধান শিক্ষক কল্যানি বড়ুয়ার কাছ থেকে দায়িত্ব গ্রহন করেন। অবসরজনিত কারনে…

  • ডেঙ্গু প্রতিরোধে কাপ্তাইয়ে র‍্যালি ও সচেতনতামূলক সভা

    নিজস্ব প্রতিবেদক ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে রাঙামাটির কাপ্তাইয়ে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) কাপ্তাই উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা প্রশাসন হলরুম কিন্নরীতে এ সভা অনুষ্ঠিত হয়। এর আগে একটি সচেতনতামূলক র‍্যালি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।…

  • সাক্রাছড়িতে বর্ণিল আয়োজনে বিষু উৎসব পালন

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাই উপজেলার সাক্রাছড়িতে নানা আয়োজনের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী বিষু উৎসব উদযাপন করা হয়েছে। রবিবার (১২ এপ্রিল) বিকাল ৪টায় সাক্রাছড়ি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ উৎসব অনুষ্ঠিত হয়। বাংলাদেশ তনচংগ্যা কল্যাণ সংস্থা কাপ্তাই অঞ্চল কমিটি ও দেবতাছড়ি-রৈস্যাবিলি অঞ্চল কমিটির…

  • 🟥 কাপ্তাইয়ে সিএনজি–মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত ৪

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাই উপজেলার কাপ্তাই–চট্টগ্রাম সড়কে সিএনজি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চারজন আহত হয়েছেন। শনিবার (০৯ মে) বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে উপজেলার ৫ নং ওয়াগ্গা ইউনিয়নের ৪১ বিজিবি গেটসংলগ্ন মোড়ে এ দুর্ঘটনা ঘটে। কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)…

  • কাপ্তাইয়ে পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি

    নিজস্ব প্রতিবেদক মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং মাদকবিরোধী সামাজিক আন্দোলন জোরদারের লক্ষ্যে রাঙামাটির কাপ্তাইয়ে মাদকবিরোধী র‍্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ আগস্ট) দুপুর ১২টা ৫ মিনিটে কাপ্তাই থানা পুলিশের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে র‍্যালিটি বের করা…

Leave a Reply