কাপ্তাইয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

কাপ্তাইয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

রবিউল হোসেন চৌধুরী রিপন

রাঙামাটির কাপ্তাইয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১১টায় কাপ্তাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ ‘কিন্নরী’তে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন। সরকারি তথ্য অফিসার দেলোয়ার হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেলী রুদ্র, কাপ্তাই থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল, রাঙামাটি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক দিলদার হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহ্লা অং মারমা, কাপ্তাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইয়াছিন মামুন, উপজেলা জামায়াতের আমির হারুনুর রশীদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ ড. এনামুল হক হাজারী এবং উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা পলাশ ঘোষসহ অন্যান্যরা।

বক্তারা মহান একুশে ফেব্রুয়ারির চেতনা, ভাষা শহীদদের আত্মত্যাগ এবং মাতৃভাষার মর্যাদা রক্ষার গুরুত্ব তুলে ধরে নতুন প্রজন্মকে ভাষা আন্দোলনের ইতিহাস জানার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সাংবাদিক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উপজেলার ১৩টি শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নেয়। এর মধ্যে ‘ক’ বিভাগে (প্রথম ও দ্বিতীয় শ্রেণি) ৬ জন এবং ‘খ’ বিভাগে (তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি) ৬ জন শিক্ষার্থী পুরস্কৃত হয়।

রবিউল হোসেন চৌধুরি রিপন, কাপ্তাই
+ posts

Similar Posts

  • কাপ্তাই পলিটেকনিকের সামনে বেহাল সড়ক, দুর্ভোগে শিক্ষার্থীরা

    নিজস্ব প্রতিবেদক রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের প্রধান ফটকের সামনের সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকায় চরম দুর্ভোগে পড়েছেন শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ পথচারীরা। খানাখন্দ ও কাদাপানিতে ভরা সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন শিক্ষার্থী ও এলাকাবাসী।…

  • 🟥 কাপ্তাই জাতীয় উদ্যানে মহাবিপন্ন লজ্জাবতী বানর অবমুক্ত

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাই কর্ণফুলী রেঞ্জের জাতীয় উদ্যানে একটি মহাবিপন্ন লজ্জাবতী বানর অবমুক্ত করেছে বন বিভাগ। বুধবার (৬ মে) রাত সাড়ে ৮টার দিকে পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কর্ণফুলী রেঞ্জের বন কর্মীরা বানরটিকে তার প্রাকৃতিক আবাসস্থলে অবমুক্ত করেন। এসময় কর্ণফুলী…

  • কাপ্তাইয়ের বড়ইছড়িতে বাজার মনিটরিং, জ্বালানি তেল মজুদে কঠোর হুঁশিয়ারি

    নিজস্ব প্রতিবেদক: রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় জ্বালানি তেলের কৃত্রিম সংকট প্রতিরোধ এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে বাজার মনিটরিং জোরদার করেছে উপজেলা প্রশাসন। রবিবার (৮ মার্চ) কাপ্তাই উপজেলার বড়ইছড়ি এলাকায় জ্বালানি তেলের মজুদ পরিস্থিতি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারমূল্য…

  • কাপ্তাইয়ে নির্বাচনী প্রস্তুতি জোরদার, আনসারদের সততা ও দক্ষতার তাগিদ।

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার দায়িত্বপ্রাপ্ত আনসার সদস্যদের সততা, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন। তিনি বলেন এবারে নির্বাচন অনুষ্ঠিত হবে উৎসবমুখর পরিবেশে। প্রতিটি ভোটার যেন নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ…

  • কাপ্তাইয়ে জিএপি প্রশিক্ষণ: নিরাপদ খাদ্য উৎপাদনে ৬০ কৃষক-উদ্যোক্তার সনদ

    আবদুল হাই খোকন: রাঙামাটির কাপ্তাইয়ে উত্তম কৃষি চর্চা (জিএপি) সার্টিফিকেশন প্রশিক্ষণে অংশ নিয়ে ৬০ জন কৃষক ও উদ্যোক্তা সনদ পেয়েছেন। নিরাপদ ও পুষ্টিসমৃদ্ধ খাদ্য উৎপাদন নিশ্চিত করতে দিনব্যাপী এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। রবিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে কাপ্তাই…

  • কাপ্তাইয়ে কর্ণফুলী সরকারি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাই কর্ণফুলী সরকারি কলেজে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে কলেজ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের সফলতা কামনা করে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন অতিথিরা। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ সিরাজ উদ্দিনের…

Leave a Reply