কাপ্তাইয়ে দীর্ঘ লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত


কবির হোসেন, কাপ্তাই

“আলোর নিচে অন্ধকার”—এই চিত্রই এখন রাঙামাটির কাপ্তাই উপজেলার বাস্তবতা। যেখানে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদিত হয়ে জাতীয় গ্রিডে যুক্ত হয়, সেখানেই প্রতিদিন গড়ে ১২ থেকে ১৪ ঘণ্টা লোডশেডিংয়ে চরম দুর্ভোগে পড়েছে স্থানীয় জনজীবন।

চলমান এসএসসি ও সমমান পরীক্ষা চলাকালীন সময়ে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে পরীক্ষার্থীরা। প্রচণ্ড গরমে রাতে ও দিনে পড়াশোনায় ব্যাঘাত ঘটছে বলে অভিযোগ করেছে শিক্ষার্থী ও অভিভাবকরা।

এসএসসি পরীক্ষার্থী পাভেল হোসেন ও শারমিন জাহান জানান, “রাতে কিংবা দিনে পড়তে বসলেই বিদ্যুৎ চলে যায়। প্রচণ্ড গরমে পড়াশোনা করা সম্ভব হয় না। পরীক্ষায় কী ফল হবে, তা নিয়ে আমরা উদ্বিগ্ন।”

অভিভাবক ফিরোজ মিয়া ও সোলেমান হোসেন বিদ্যুৎ বিভ্রাট নিয়ে গভীর উদ্বেগ ও হতাশা প্রকাশ করেন। তারা বলেন, “নিয়মিত লোডশেডিংয়ের কারণে শিক্ষার্থীরা পড়াশোনায় মনোযোগ দিতে পারছে না। পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ প্রয়োজন।”

শুধু শিক্ষা খাতই নয়, লোডশেডিংয়ের প্রভাবে কাপ্তাইয়ের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিল্পকারখানা, ব্যাংক, বীমা ও ব্যবসা প্রতিষ্ঠানও চরম ক্ষতির মুখে পড়েছে। কয়েকটি কারখানা মালিক জানান, সময়মতো কাজ ডেলিভারি দিতে না পারায় অর্ডার বাতিল হচ্ছে, ফলে তারা আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে স্বাভাবিকভাবে প্রায় ২৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়ে জাতীয় গ্রিডে যুক্ত হলেও বর্তমানে পানি স্বল্পতার কারণে মাত্র ৩০ থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। ফলে উৎপাদন কেন্দ্র এলাকাতেই ঘন ঘন লোডশেডিং দেখা দিচ্ছে।

এ বিষয়ে কাপ্তাই বিদ্যুৎ সরবরাহ বিভাগের ভারপ্রাপ্ত আবাসিক প্রকৌশলী আশরাফুল ইসলাম (অতিরিক্ত দায়িত্ব) লোডশেডিংয়ের বিষয়টি স্বীকার করে বলেন, “দুটি লাইন পর্যায়ক্রমে বন্ধ ও চালু করা হচ্ছে। তবে পরীক্ষার্থীদের কোনো সমস্যা হবে না বলে আশা করছি। পরিস্থিতি শিগগিরই স্বাভাবিক হবে।”

তবে স্থানীয়দের দাবি, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এলাকায় এমন দীর্ঘ সময়ের লোডশেডিং “আলোর নিচে অন্ধকার” পরিস্থিতিরই প্রতিফলন।

+ posts

Similar Posts

  • রাজস্থলীতে যুবলীগ সভাপতি গ্রেপ্তার

    নিজস্ব প্রতিবেদক রাঙামাটির রাজস্থলী উপজেলার ৩ নং বাঙালহালিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মাসুম তালুকদারকে গ্রেপ্তার করেছে চন্দ্রঘোনা থানা পুলিশ। রোববার (২ আগস্ট) বিকেল পৌনে ৬টার দিকে বাঙালহালিয়া ইউনিয়নের শফিপুর (পাবনা টিলা) এলাকায় নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ…

  • কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়ি হচ্ছে এসডিজি ভিলেজ, ১০ আগস্ট উদ্বোধন

    নিজস্ব প্রতিবেদক রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের মিতিঙ্গাছড়ি গ্রাম আগামী ১০ আগস্ট আনুষ্ঠানিকভাবে ‘এসডিজি ভিলেজ’ হিসেবে উদ্বোধন করা হবে। একই অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে দেশের আরও দুটি গ্রামের সঙ্গে এ গ্রামটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা…

  • নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে কাপ্তাইয়ে প্রশাসনের মনিটরিং জোরদার

    নিজস্ব প্রতিবেদক : নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের বাজার স্থিতিশীল রাখতে রাঙামাটির কাপ্তাই উপজেলায় বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছে কাপ্তাই উপজেলা প্রশাসন। সোমবার (২ মার্চ) উপজেলার বিভিন্ন বাজার এলাকায় এ কার্যক্রম পরিচালিত হয়। মনিটরিং চলাকালে ব্যবসায়ীদের মূল্যতালিকা হালনাগাদ রাখা এবং সরকার নির্ধারিত ন্যায্যমূল্যে…

  • পাহাড়ধসের ঝুঁকিতে কাপ্তাইয়ের দারুস সালাম নূরানী মাদ্রাসা

    নিজস্ব প্রতিবেদক রাঙামাটির কাপ্তাইয়ে ইসলামি শিক্ষার নতুন সম্ভাবনা জাগানো দারুস সালাম নূরানী মাদ্রাসা এখন পাহাড়ধসের ঝুঁকিতে। উপজেলার ১ নং চন্দ্রঘোনা ইউনিয়নের বন বিভাগের বিট অফিস এলাকায় অবস্থিত মাদ্রাসাটিতে প্রায় ৫০ শিক্ষার্থীকে কয়েক শিফটে পাঠদান করছেন চার শিক্ষক। স্থানীয়দের অভিযোগ, সাম্প্রতিক…

  • 🟥 কাপ্তাইয়ে শিশু ও নারী উন্নয়ন সচেতনতায় কমিউনিটি সভা, চলচ্চিত্র প্রদর্শন

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাই উপজেলায় শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতা বাড়াতে কমিউনিটি সভা ও চলচ্চিত্র প্রদর্শন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ মে) উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের কেআরসি উচ্চ বিদ্যালয়ে কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। গণযোগাযোগ অধিদপ্তরের ‘শিশু, কিশোর-কিশোরী…

  • শীত বিদায়ে বসন্তের রঙিন বার্তা

    কুয়াশা সরিয়ে প্রকৃতির নতুন রূপ—শিমুল, পলাশ আর কচি পাতায় জেগে উঠছে বসন্তের সৌন্দর্য ফিচার ডেস্ক: ভোরের কুয়াশা ধীরে ধীরে পাতলা হচ্ছে। শীতের কনকনে হাওয়া আর আগের মতো তীব্র নয়। সূর্যের নরম আলো যখন গাছের ডালে এসে পড়ছে, তখনই প্রকৃতির বুকে…

Leave a Reply