রূপসী কাপ্তাইয়ের ব্যতিক্রমী আয়োজন : সংবর্ধিত করা হলো গণমাধ্যমকর্মীদের 

ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙামাটি): রাঙামাটির কাপ্তাই হতে প্রকাশিত শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, ভ্রমন এবং বিনোদন বিষয়ক সাময়িকী রূপসী কাপ্তাই এর উদ্যোগে কাপ্তাইয়ের কর্মরত গণমাধ্যমকর্মীদের  স্ব-স্ব ক্ষেত্রে অবদান রাখার জন্য সংবর্ধনা দেওয়া হয়েছে। সংবর্ধিত গণমাধ্যমকর্মীরা হলেন, কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি দৈনিক আমার দেশ, দৈনিক পূর্বকোন এর কাপ্তাই উপজেলা সংবাদদাতা কবির হোসেন,  কাপ্তাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাংলাদেশ বেতার,  দৈনিক আজকের পত্রিকা, দৈনিক পার্বত্য চট্টগ্রাম এবং দৈনিক গিরিদর্পনের কাপ্তাই উপজেলা সংবাদদাতা ঝুলন দত্ত এবং  দৈনিক আলোকিত পাহাড় ও দৈনিক ঢাকা প্রতিদিন  এর কাপ্তাই উপজেলা সংবাদদাতা এম বাবুল।

সোমবার  ( ২৩ ফেব্রুয়ারি) বিকেলে কাপ্তাইয়ের শীলছড়িস্থ বেসরকারি পর্যটন কেন্দ্র নিসর্গ রিভার ভ্যালি এন্ড পড হাউস  এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

রূপসী কাপ্তাইয়ের নির্বাহী সম্পাদক সাংবাদিক কাজী মোশাররফ হোসেন এর সঞ্চালনায় এসময় কেপিএম লিমিটেডের এমডি শহীদ উল্লাহ, কাপ্তাই নৌ বাহিনী স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ কমান্ডার আলিফ উল্লাহ, কাপ্তাই নৌ বাহিনী ঘাঁটি শহীদ মোয়াজ্জেম এর নির্বাহী কর্মকর্তা  কমান্ডার হামিদুল ইসলাম, কাপ্তাই উপজেলা পরিষদ এর সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন,  কেপিএম লিমিটেডের বাণিজ্যিক বিভাগের প্রধান আবদুল্লা আল মামুন, কাপ্তাই পাল্পউড বাগান  বিভাগের বিভাগীয় কর্মকর্তা  সাজ্জাদ হোসেন সংবর্ধিত গণমাধ্যমকর্মীদের হাতে ক্রেস্ট এবং উপহার তুলে দেন। 

এসময় কাপ্তাই উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কৃষিবিদ এনামুল হক হাজারী, কেপিএম লিমিটেডের উৎপাদন বিভাগের বিভাগীয় প্রধান মঈদুল ইসলাম, কেপিএম লিমিটেডের জিএম( এমটিএস) আবুল কাসেম রনি, কেপিএম লিমিটেডের জিএম( হিসাব ও অর্থ) মুজিবুর রহমান, কেপিএম এফ আর এম বিভাগের বিভাগীয় প্রধান আলী আহমেদ,   কাপ্তাই নৌ বাহিনী স্কুল এন্ড কলেজ এর উপাধ্যক্ষ এম জাহাঙ্গীর আলম,  কাপ্তাই সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন,  উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ফজলে রাব্বি, কাপ্তাই খাদ্য বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা পলাশ ঘোষ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মাহমুদ হাসান, কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের সহকারী পরিচালক( নিরাপত্তা)  সাখাওয়াত কবির, কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের সহকারী প্রকৌশলী কামরুল হাসান,   কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুব হাসান বাবু,  কাপ্তাই উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রিয়তোষ ধর পিন্টু,  সমাজকর্মী নুর বেগম মিতা,  চন্দ্রঘোনা মা মনি ডায়াগনস্টিক সেন্টারের  পরিচালক দীন মোহাম্মদ, কাপ্তাই  মার্শেল এর পরিচালক মো: শাহেদুল হক উপস্থিত ছিলেন। পরে রূপসী কাপ্তাইয়ের পক্ষ হতে ইফতার মাহফিল করা হয়। 

রূপসী কাপ্তাইয়ের নির্বাহী সম্পাদক সাংবাদিক কাজী মোশাররফ হোসেন বলেন,  সম্প্রতি আমরা রূপসী কাপ্তাইয়ের ৪১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছি, আমার ইচ্ছে ছিল কাপ্তাইয়ের সকল সাংবাদিকরা সংবর্ধনা দিব, আজকে কয়েকজন সাংবাদিককে সংবর্ধনা দিলাম, ভবিষ্যতে রাঙামাটি জেলার সকল উপজেলার সাংবাদিককে রূপসী কাপ্তাইয়ের পক্ষ হতে সংবর্ধনা দেবার পরিকল্পনা আছে।

ঝুলন দত্ত, কাপ্তাই
+ posts

Similar Posts

  • 🟥 লিচুবাগান-কাপ্তাই সড়কে সিএনজি ভাড়া নিয়ে সমাধানের প্রত্যাশা

    নিজস্ব প্রতিবেদক, কাপ্তাই রাঙামাটির কাপ্তাই উপজেলার লিচুবাগান-কাপ্তাই সড়কে সিএনজি ভাড়া নিয়ে যাত্রী ও চালকদের মধ্যে দীর্ঘদিনের অসন্তোষ এখন প্রকাশ্যে এসেছে। নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ থাকলেও চালকেরা বলছেন, বাড়তি খরচের চাপে আগের ভাড়ায় গাড়ি চালানো কঠিন হয়ে পড়েছে।…

  • কাপ্তাই ভূমি অফিস ও হেডম্যান কার্যালয় পরিদর্শনে চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার

      ঝুলন দত্ত, কাপ্তাই : রাঙামাটির কাপ্তাই ভূমি অফিস ও ১০০ নং ওয়াগ্গা মৌজার  হেডম্যান কার্যালয় পরিদর্শন করেন চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) শারমিন জাহান।  সোমবার (৩০ মার্চ) সকাল সাড়ে ১০  টায় তিনি প্রথমে   কাপ্তাই উপজেলা ভূমি অফিস পরিদর্শন শেষে…

  • বর্ণিল আয়োজনে কাপ্তাইয়ে বাংলা নববর্ষ উদযাপন, শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

    নিজস্ব প্রতিবেদক: বাংলা নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দ উদযাপন উপলক্ষে রাঙামাটির কাপ্তাই উপজেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ বরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে বের করা হয় এক বর্ণিল বৈশাখী শোভাযাত্রা এবং অনুষ্ঠিত হয় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান।…

  • কাপ্তাই নতুন বাজার দোতলা ছাদ থেকে পরে শিশু সিনান গুরুতর  আহত

    ঝুলন দত্ত, কাপ্তাই। রাঙামাটির কাপ্তাইয়ে দোতলার ছাদের  ওপর সাইকেল চালাতে গিয়ে  ছাদ থেকে পরে  সিনান নামে ৪ বছরের এক শিশু গুরুতর  আহত হয়েছে। শনিবার( ১৪ ফেব্রুয়ারি)  সকাল সাড়ে ৯ টায়  উপজেলার ৪ নং কাপ্তাই  ইউনিয়ন এর  ৫নং ওয়ার্ড নতুন বাজার…

  • কাপ্তাইয়ে ট্রাক দুর্ঘটনায় যানজট 

    নিজস্ব প্রতিবেদক, কাপ্তাই রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার ব্যাঙছড়ি এলাকায় ইটবোঝাই একটি মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে স্টিল ব্রিজের ধাক্কা লেগে রেলিংয়ে আটকা পড়ায় সড়কে সাময়িক যানজটের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল আনুমানিক ১১টার দিকে কাপ্তাই উপজেলার ব্যাঙছড়ি মোড় স্টিল ব্রিজে এ…

  • কাপ্তাই ব্যাটালিয়ন (৪১বিজিবি) এর ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নানা আয়োজন

    ঝুলন দত্ত, কাপ্তাই যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে বুধবার ( ৮ এপ্রিল)  সকাল হতে নানা কর্মসূচীর মাধ্যমে রাঙামাটির  কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ঐতিহ্য ও গৌরবময় পথচলার এই বিশেষ দিনটি স্মরণীয় করে রাখতে…

Leave a Reply