পার্বত্য চট্টগ্রামে রমজানে নিত্যপণ্যের বাজারে অস্থিরতা, মুরগি ২৩০ টাকায়, কলা–লেবু–শসায় দামের ঝাঁপ; স্বস্তি শুধু ডিম ও আলুতে!

পার্বত্য চট্টগ্রামে রমজানে নিত্যপণ্যের বাজারে অস্থিরতা

জয়নাল আবেদিনঃ রমজান ঘিরে পার্বত্য চট্টগ্রামের তিন জেলা—রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান—এর কাঁচাবাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে অস্থিরতা বেড়েছে। ইফতারকেন্দ্রিক চাহিদা বাড়ায় বেশ কয়েকটি পণ্যের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে বলে অভিযোগ ক্রেতাদের।

বাজার ঘুরে দেখা গেছে, ব্রয়লার (বয়লার) মুরগির দাম কেজিপ্রতি ২২০ থেকে ২৩০ টাকায় বিক্রি হচ্ছে। সপ্তাহখানেকের ব্যবধানে দাম বেড়েছে কয়েক দফা। বিক্রেতাদের দাবি, পাইকারি বাজারে বাড়তি দামের প্রভাব খুচরা বাজারেও পড়েছে।

ইফতারের অন্যতম অনুষঙ্গ কলা, লেবু ও শসার দাম সবচেয়ে বেশি অস্থির। কয়েকদিনের ব্যবধানে এসব পণ্যের দাম উল্লেখযোগ্য হারে বেড়েছে। কাঁচা মরিচের দামও ওঠানামা করছে—একদিন বাড়ছে, আরেকদিন কিছুটা কমছে; বেগুনের দাম ৫০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে।

অন্যদিকে ডিমের বাজারে কিছুটা স্বস্তি মিলেছে। আগের তুলনায় ডজনপ্রতি দাম কমেছে বা স্থির আছে বলে জানিয়েছেন ক্রেতারা। আলুর দামও স্থিতিশীল রয়েছে, যা সাধারণ পরিবারের জন্য সামান্য স্বস্তির খবর।

বড়ইছড়ি বাজারের মাছ ব্যবসায়ী আব্দুর রহিম (৫২) বলেন, “রমজানে চাহিদা বাড়ে। পাইকারি বাজারে দাম বেশি থাকায় আমাদেরও কিছুটা বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে।”

বনরুপার সবজি ব্যবসায়ী আবুল কাশেম (৫০) জানান, “কলা, লেবু আর শসার চাহিদা এখন অনেক বেশি। সরবরাহে সামান্য ঘাটতি হলেই দাম বেড়ে যাচ্ছে। তবে আলু ও কিছু সবজির দাম এখনো নিয়ন্ত্রণে আছে।”

ক্রেতাদের অভিযোগ, রমজান এলেই বাজারে অস্থিরতা তৈরি হয়। বিশেষ করে পাহাড়ি অঞ্চলে পরিবহন ব্যয় বেশি হওয়ায় দামের চাপ দ্রুত বাড়ে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে বাজার মনিটরিং জোরদারের কথা জানানো হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, সরবরাহ স্বাভাবিক রাখা ও নিয়মিত তদারকি অব্যাহত থাকলে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

রমজানের সংযমের মাসে নিত্যপণ্যের বাজারে স্থিতিশীলতা ফিরবে—এমন প্রত্যাশাই এখন পার্বত্য চট্টগ্রামের সাধারণ মানুষের।

জয়নাল আবেদিন, কাপ্তাই
+ posts

Similar Posts

  • রাঙ্গামাটিতে রমজান বাজার মনিটরিং: আইন লঙ্ঘনের দায়ে ব্যবসায়ীদের অর্থদণ্ড

    নিজস্ব প্রতিবেদক : রমজান মাসের নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য আজ মঙ্গলবার (২৪ফেব্রুয়ারি) রাঙ্গামাটি সদরের কলেজগেট ও ভেদভেদী এলাকায় বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছে রাঙ্গামাটি জেলা প্রশাসন।  এসময় ভোক্তা অধিকার ও পরিবেশ সংরক্ষণের মান বজায় রাখার জন্য অভিযান চালানো…

  • রাঙ্গামাটিতে ২৫ মার্চ গণহত্যা স্মরণে আলোচনা সভা, বীর মুক্তিযোদ্ধার স্মৃতিচারণ

    নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি: ২৫ মার্চ গণহত্যা দিবস ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণে রাঙ্গামাটিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা তথ্য অফিস, রাঙ্গামাটির উদ্যোগে আয়োজিত এ সভায় মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়। মঙ্গলবার (৩১ মার্চ)…

  • ঈদকে ঘিরে বান্দরবানে নিরাপত্তা জোরদার, পুলিশের বিশেষ কার্যক্রম

    নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে বান্দরবান জেলায় সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সুদৃঢ় ও স্থিতিশীল রাখতে বিশেষ কার্যক্রম পরিচালনা করছে জেলা পুলিশ। একই সঙ্গে সরকারি ছুটিকে কেন্দ্র করে জনসাধারণের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। বুধবার (১৯ মার্চ) সদর…

  • রাঙ্গামাটিতে ডিবি পুলিশের অভিযানে জুয়াড়িসহ ৫ জন গ্রেফতার

    নিজস্ব প্রতিবেদক: রাঙ্গামাটি পার্বত্য জেলায় মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাংবিরোধী অভিযানে জুয়া খেলায় জড়িত পাঁচজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যা আনুমানিক ৭ টায় রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম এর নির্দেশে…

  • বান্দরবানে অমর একুশে প্রভাতে ভাষা শহিদদের প্রতি জেলা প্রশাসকের শ্রদ্ধা

    বান্দরবান প্রতিনিধি। বান্দরবান জেলা সদরের কেন্দ্রীয় শহিদ মিনারে যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে পালিত হয়েছে অমর একুশে ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬। দিবসটি উপলক্ষে প্রভাতফেরি ও পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে ভাষা আন্দোলনের বীর শহিদদের…

  • বান্দরবানে অমর একুশে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

    ভাষা শহিদদের চেতনায় নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করার আহ্বান বান্দরবান প্রতিনিধি। অমর একুশে ফেব্রুয়ারি শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষে বান্দরবানে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) জেলা প্রশাসন, বান্দরবান পার্বত্য জেলা–এর আয়োজনে জেলা…

Leave a Reply