সবার আগে বাংলাদেশ’ সাম্য ও সম্প্রীতির বন্ধনে ঐক্যের আহ্বান পার্বত্য মন্ত্রীর

আহমদ বিলাল খান, রাঙামাটিঃ

‘সবার আগে বাংলাদেশ। সাম্য ও সম্প্রীতির বন্ধনে ঐক্যবদ্ধ হয়ে আমাদের নতুন বাংলাদেশ গড়তে হবে’  এমন দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান এমপি। তিনি বলেন, পবিত্র মাহে রমজানের শিক্ষা হচ্ছে আত্মশুদ্ধি, সহনশীলতা ও পারস্পরিক সহমর্মিতা—যা জাতিকে ঐক্যবদ্ধ করে সামনের দিকে এগিয়ে নেয়।

সোমবার (২ মার্চ) রাঙ্গামাটি শহরের বনরূপায় জামায়াতে ইসলামী রাঙ্গামাটি পার্বত্য জেলা শাখা আয়োজিত ‘পবিত্র মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী তাঁর বক্তব্যে রমযান মাসে রাঙ্গামাটির সার্বিক পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে সকল রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও সাধারণ মানুষের প্রতি উদাত্ত আহ্বান জানান। তিনি বলেন, উন্নয়ন ও শান্তির ধারাবাহিকতা বজায় রাখতে হলে বিভাজনের রাজনীতি পরিহার করে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিতে হবে।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশ ও বিশ্বের সকল মানুষের কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

রাঙ্গামাটি পার্বত্য জেলা জামায়াতে ইসলামীর আমীর মুহাম্মদ আব্দুল আলীমের সভাপতিত্বে আয়োজিত ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার, বিএনপি’র সভাপতি দীপন তালুকদার দীপু, সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম ভুট্টো এবং রাঙ্গামাটি জেলা জেএসএস সভাপতি গঙ্গা মানিক। এছাড়াও এবি পার্টি এবং রাঙ্গামাটি প্রেস ক্লাবসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এই আয়োজনে অংশ নেন।

.

আহমেদ বিলাল খান, রাঙামাটি
+ posts

Similar Posts

  • পার্বত্য চট্টগ্রামে ১২৬ বছরের শাসনবিধি বাতিলসহ ৭ দফা দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি

    আহমদ বিলাল খান, রাঙামাটি ঃ পার্বত্য চট্টগ্রামে দীর্ঘ ১২৬ বছরের পুরনো শাসনবিধি বাতিল এবং আঞ্চলিক ও তিন পার্বত্য জেলা পরিষদে দ্রুত নির্বাচনসহ সাত দফা দাবিতে রাঙ্গামাটি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি)। সংগঠনটি বলছে,…

  • গণহত্যা ও স্বাধীনতা দিবসে রাঙ্গামাটির প্রতিটি মসজিদে মোনাজাতের আহ্বান

    আহমদ বিলাল খান, রাঙামাটি ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাঙামাটির প্রতিটি মসজিদে বিশেষ মোনাজাত আয়োজন করতে সবাইকে আন্তরিকভাবে এগিয়ে আসার অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন রাঙামাটি জেলা কার্যালয়। জাতির এই গুরুত্বপূর্ণ দুই দিনকে…

  • ঈদকে ঘিরে সম্প্রীতির বার্তা: বান্দরবানে জেলা পুলিশের প্রীতিভোজ অনুষ্ঠিত

    নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদারের লক্ষ্যে বান্দরবান পার্বত্য জেলা পুলিশের উদ্যোগে এক বর্ণাঢ্য প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ মার্চ) বান্দরবান পার্বত্য জেলা পুলিশ লাইন্স মেসে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলার পুলিশ সুপার…

  • কাপ্তাইয়ে হাঁস-মুরগী পালন বিষয়ক অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কোর্সের সনদপত্র বিতরণ

    মো. জয়নাল আবেদীন, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাই উপজেলায় হাঁস-মুরগী পালন বিষয়ক অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র ও যাতায়াত ভাতা বিতরণ করা হয়েছে। যুব উন্নয়ন অধিদপ্তর, কাপ্তাই উপজেলার উদ্যোগে বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতাল-এর সামাজিক স্বাস্থ্য সেবা…

  • রাঙামাটিতে সিভিল সার্জন কার্যালয়ের প্রথম ইফতার আয়োজন

    রাঙ্গামাটি প্রতিনিধি:   মাহে রমজান উপলক্ষে রাঙামাটিতে সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে প্রথমবারের মতো ইফতার পার্টির আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) আয়োজিত এ অনুষ্ঠানে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে এক আন্তরিক পরিবেশের সৃষ্টি হয়। ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটির…

  • রাঙামাটিতে প্রাপ্য রাজস্ব না পেয়ে উন্নয়ন থমকে: জেলা পরিষদের কাছে ইউএনও’র চিঠি

    রাঙামাটি প্রতিনিধি: প্রাপ্য রাজস্ব বকেয়া থাকায় উন্নয়ন কার্যক্রমে স্থবিরতা নেমে এসেছে কাউখালী উপজেলা প্রশাসনে। হাটবাজার ও টোল পয়েন্ট ইজারা থেকে প্রাপ্ত নির্ধারিত অর্থ দীর্ঘদিন ধরে না পাওয়ায় উপজেলা পরিষদের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ পরিস্থিতিতে উপজেলা নির্বাহী…

Leave a Reply