স্বাধীনতা পদক পাচ্ছেন কাপ্তাইয়ের টেবিল টেনিস কিংবদন্তী জোবেরা রহমান লিনু

কাপ্তাই প্রতিনিধি :

রাঙামাটির কাপ্তাইয়ের কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র (পিডিবি) এলাকায় জন্ম নেওয়া কিংবদন্তি টেবিল টেনিস খেলোয়াড় জোবেরা রহমান লিনু পাচ্ছেন ২০২৬ সালের স্বাধীনতা পদক। বৃহস্পতিবার (৫ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ এ বছরের স্বাধীনতা পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করে। এ বছর লিনু, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ মোট ২০ জন বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানকে স্বাধীনতা পদকের জন্য মনোনীত করা হয়েছে। বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পদক স্বাধীনতা পুরস্কার।

কাপ্তাই শহীদ সামসুদ্দীন বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এবং জোবেরা রহমান লিনুর পরিবারের ঘনিষ্ঠজন মো: সালাহ উদ্দিন (মিনু) জানান, স্বাধীনতা পুরস্কার পদকের জন্য মনোনীত হওয়া জোবেরা রহমান লিনুর পরিবার আমাদের পরিবারের ঘনিষ্ঠ স্বজন এবং আমার খালা। তিনি ১৯৬৫ সালের ৯ জুন কাপ্তাইয়ের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের আবাসিক এলাকার সেকেন্ড হিলে জন্ম নেন। তাঁর বাবা শেখ আবদুর রহমান সেই সময় কাপ্তাই পিডিবির সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন, পরবর্তীতে তিনি পিডিবির সদস্য (উৎপাদন) হিসেবে অবসর গ্রহণ করেন। তাঁর মায়ের নাম আঁখি রহমান। লিনু কাপ্তাই পিডিবি স্কুলে পড়ালেখা করেছেন। পরবর্তীতে তাঁর বাবা সিলেটে বদলি হন।

বাবার অনুপ্রেরণায় সিলেটের শাহাজীবাজার অফিসার্স ক্লাবে মাত্র আট বছর বয়সে টেবিল টেনিস খেলা শুরু করেন লিনু। ১৯৭৭ সালে মাত্র ১২ বছর বয়সে প্রথমবার জাতীয় চ্যাম্পিয়ন হন। এরপর ১৯৭৯ থেকে ২০০১ সাল পর্যন্ত মোট ১৬ বার জাতীয় মহিলা এককে চ্যাম্পিয়ন হয়ে দেশের টেবিল টেনিসে অনন্য এক রেকর্ড গড়েন।

এই অসাধারণ কৃতিত্বের স্বীকৃতি হিসেবে ২০০২ সালে তাঁর নাম অন্তর্ভুক্ত হয় গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডে। দীর্ঘ ১৮ বছর তিনি বিমান বাংলাদেশ স্পোর্টস ক্লাবের হয়ে খেলেছেন। টেবিল টেনিসে অবদানের জন্য ১৯৯৯ সালে তিনি জাতীয় ক্রীড়া পুরস্কার লাভ করেন।

কাপ্তাই প্রতিনিধি
+ posts

Similar Posts

  • কাপ্তাইয়ে বাসা থেকে বের হয়ে কিশোরী নিখোঁজ, জিডি দায়ের

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের রেশম বাগান এলাকা থেকে এক কিশোরী নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। নিখোঁজ কিশোরীর নাম মেহেরুন নেসা সামিরা (১৬)। তিনি আনোয়ার হোসেন ও সামছুল আক্তারের মেয়ে। পরিবারের অভিযোগ অনুযায়ী, গত শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা আনুমানিক…

  • অভাবের সংসার, অবিচল আস্থা, ধানের শীষের টানে চাকরি ছেড়ে ফেরা কার্তিক মল্লিকের গল্প

    মানিক দাশ, কাপ্তাই । কাপ্তাই উপজেলার ১ নম্বর চন্দ্রঘোনা ইউনিয়নের কয়লার ডিপু এলাকার বাসিন্দা কার্তিক মল্লিক (৫২)। জীবনযুদ্ধের প্রতিদিনের হিসাব-নিকাশে তিনি এক সাধারণ মানুষ। কিন্তু রাজনৈতিক বিশ্বাসের প্রশ্নে তিনি একেবারেই আলাদা—নিবেদিতপ্রাণ এক কর্মী। ধানের শীষের প্রচারণায় অংশ নিতে তিনি সুদূর কক্সবাজারে…

  • চন্দ্রঘোনায় সঙ্গীত পরীক্ষা অনুষ্ঠিত: অংশ নেন চার শতাধিক পরীক্ষার্থী

    ঝুলন দত্ত, কাপ্তাই ধ্রুব সংস্কৃতি পরিষদের অধীনে কাপ্তাই সাংস্কৃতিক একাডেমি, ত্রিধা নৃত্য একাডেমি, স্বরবৃত্ত আবৃত্তি একাডেমি  এবং মনোরঞ্জন আর্ট একাডেমির বার্ষিককন্ঠ সঙ্গীত, যন্ত্র সঙ্গীত, নৃত্য, চিত্রাংকন এবং আবৃত্তি পরীক্ষা শনিবার (২৮ মার্চ) সকাল ৯ টা হতে দুপুর ২ টা পর্যন্ত…

  • 🟥 কাপ্তাইয়ে দাদার সঙ্গে নদীতে গোসল, প্রাণ গেল শিশুর

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাইয়ে দাদার সঙ্গে কর্ণফুলী নদীতে গোসল করতে গিয়ে মো. মুসকান (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৬ মে) দুপুরে উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের শিলছড়ি চেয়ারম্যানঘাটা এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, উপজেলার ৫ নং ওয়াগ্গা ইউনিয়নের…

  • ভ্রাম্যমাণ ভ্যানে প্রযুক্তি প্রশিক্ষণ, কাপ্তাইয়ে ৪০ তরুণ-তরুণীর অংশগ্রহণ

    নিজস্ব প্রতিবেদক প্রযুক্তি শিক্ষাকে প্রান্তিক জনপদের তরুণ-তরুণীদের কাছে পৌঁছে দিতে রাঙামাটির কাপ্তাইয়ে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ ভ্যান চালু করেছে যুব উন্নয়ন অধিদপ্তর। ‘টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডারপ্রিভিলেজড রুরাল ইয়ং পিপল অব বাংলাদেশ (টেকাব-২য় পর্যায়)’ প্রকল্পের আওতায় বুধবার দুই মাসব্যাপী কম্পিউটার…

  • 🟥 ঈদ সামনে রেখে কাপ্তাইয়ে আইনশৃঙ্খলা সভা, নিরাপত্তায় জোর

    নিজস্ব প্রতিবেদক: আসন্ন ঈদুল আজহা উপলক্ষে রাঙামাটির কাপ্তাইয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা, মাদক পাচার রোধে নজরদারি জোরদার এবং জননিরাপত্তা বজায় রাখার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। শনিবার (২৩ মে) সকাল…

Leave a Reply