পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের সঙ্গে শ্রমিক নেতাদের সৌজন্য সাক্ষাৎ 

নিজস্ব প্রতিবেদক :

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয়তাবাদী শ্রমিক দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি এবং বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন (রেজিঃ নং বি-১৮৮৬) এর সংগ্রামী সভাপতি মোঃ আছাদ উজ্জামান বাবুল।

সোমবার (৯ মার্চ) এই সৌজন্য সাক্ষাৎকালে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের সার্বিক উন্নয়ন, শ্রমিকদের কল্যাণ এবং বিদ্যুৎ খাত সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় শ্রমিকদের ন্যায্য অধিকার, কর্মপরিবেশ উন্নয়ন এবং সংগঠনের কার্যক্রম নিয়ে মতবিনিময় করেন উপস্থিত নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ দিলদার হোসেন, রাঙ্গামাটি জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ কবিরুল ইসলাম, জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্র শাখার সভাপতি মোঃ বেলাল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

নিজস্ব প্রতিবেদক
+ posts

Similar Posts

  • কাপ্তাই নতুন বাজারে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল 

    মো.জয়নাল আবেদিন, কাপ্তাই  রাঙামাটির কাপ্তাইয়ে বাংলাদেশ জামায়াত ইসলামী কাপ্তাই নতুন বাজার ৫নং ওয়ার্ড শাখার উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ মার্চ) বাজার কেন্দ্রীয় বাজার মসজিদ প্রাঙ্গণে আয়োজিত এ মাহফিলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।…

  • কাপ্তাইয়ে জ্বালানী তেল মজুদ রোধে বাজার মনিটরিং, কঠোর নির্দেশ ইউএনও’র

    নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির কাপ্তাই উপজেলায় জ্বালানী তেলের মজুদ রোধ এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারমূল্য নিয়ন্ত্রণে রাখতে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার (৬ মার্চ) কাপ্তাই উপজেলার জেটিঘাট এলাকায় এই মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়। এসময় ব্যবসায়ীদের জ্বালানী তেল…

  • কাপ্তাইয়ে নিরাপদ খাদ্য অভিযানে ক্ষতিকর খাদ্যপণ্য প্রত্যাহার

    নিজস্ব প্রতিবেদক রাঙামাটির কাপ্তাইয়ে মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভযুক্ত খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারে অভিযান চালিয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)। অভিযানে সতর্কীকরণ তালিকাভুক্ত কয়েকটি খাদ্যপণ্য জব্দ করে ধ্বংস করা হয় এবং বিক্রেতাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়। ‘জীবন ও স্বাস্থ্য সুরক্ষায়…

  • কাপ্তাইয়ে বাজার মনিটরিং: নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে উদ্যোগ

    নিজস্ব প্রতিবেদকঃ কাপ্তাই উপজেলায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের বাজার স্থিতিশীল রাখার উদ্দেশ্যে ব্যাপক মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এই সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেলী রুদ্র বাজারে উপস্থিত থেকে ব্যবসায়ীদের নায্যমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রয় নিশ্চিত করতে নির্দেশনা দেন। এছাড়া পণ্যের মূল্যতালিকা প্রদর্শন…

  • 🟥 কাপ্তাইয়ে ৯০ ক্ষুদে হলদে পাখির দীক্ষা গ্রহণ

    সনদ ও পোশাক বিতরণ, শিশুদের নৈতিক শিক্ষা ও নেতৃত্ব বিকাশে গুরুত্বারোপ নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাইয়ে বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশনের উদ্যোগে ৯০ জন ক্ষুদে হলদে পাখি স্কাউটদের দীক্ষা গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দীক্ষা শেষে অংশগ্রহণকারী শিশুদের মাঝে সনদপত্র ও পোশাক বিতরণ…

  • রাজস্থলীতে সারের অতিরিক্ত দাম ও রশিদ না থাকায় ডিলারকে জরিমানা

    হাবিবুল্লাহ মিসবাহ, রাজস্থলী  রাজস্থলী উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নে সারের অতিরিক্ত মূল্য আদায় এবং বিক্রয়ের রশিদ সংরক্ষণ না করার অভিযোগে এক সারের ডিলারকে জরিমানা করা হয়েছে। রবিবার (৮ মার্চ) নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিনা আক্তার ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করে ঘিলাছড়ি ইউনিয়নের সারের ডিলার…

Leave a Reply