রমজান উপলক্ষে বান্দরবানে মাদ্রাসা ও এতিমখানায় ইফতার সামগ্রী বিতরণ

বান্দরবান প্রতিনিধি:

পবিত্র রমজান মাস উপলক্ষে বান্দরবান পার্বত্য জেলার বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) জেলা প্রশাসন, বান্দরবান পার্বত্য জেলার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বান্দরবান সদরস্থ বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় ইফতার সামগ্রী বিতরণ করেন বান্দরবান পার্বত্য জেলার জেলা প্রশাসক শামীম আরা রিনি

এ সময় তিনি বলেন, পবিত্র রমজান মাসে অসহায় ও এতিমদের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্বের অংশ। জেলা প্রশাসনের পক্ষ থেকে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জন্য এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

ইফতার সামগ্রী পেয়ে মাদ্রাসা ও এতিমখানার কর্তৃপক্ষ জেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, এ ধরনের উদ্যোগ রমজানের সময় এতিম ও দরিদ্র শিক্ষার্থীদের জন্য বড় ধরনের সহায়তা হয়ে থাকে।

বান্দরবান প্রতিনিধি
+ posts

Similar Posts

  • বর্ণাঢ্য শোভাযাত্রা ও লোকজ মেলায় রাঙামাটিতে বাংলা নববর্ষ উদযাপন

    নিজস্ব প্রতিবেদক বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও লোকজ মেলার উদ্বোধন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে রাঙামাটি জেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী এ কর্মসূচির সূচনা হয়। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজমা আশরাফীর সভাপতিত্বে…

  • রাজস্থলীতে আলোচনা সভায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

    নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির রাজস্থলী উপজেলায় নানা আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার (৮ মার্চ) সকাল ১১টায় রাজস্থলী উপজেলা মডেল মসজিদের অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সিথী চাকমার সভাপতিত্বে আয়োজিত…

  • 🟥 পুলিশ সপ্তাহ শুরু, কল্যাণ সভায় পুলিশ সদস্যদের দিকনির্দেশনা প্রধানমন্ত্রীর

    ভিডিও কনফারেন্সে যুক্ত ছিল রাঙামাটি জেলা পুলিশ নিজস্ব প্রতিবেদক: “আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ” স্লোগানকে সামনে রেখে শুরু হয়েছে পুলিশ সপ্তাহ–২০২৬। চার দিনব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১০ মে) রাজধানীর রাজারবাগ…

  • রাঙ্গামাটির সাপছড়িতে বাস উল্টে আহত ১৯

    নিজস্ব প্রতিবেদক : রাঙামাটি জেলার সাপছড়ি এলাকায় যাত্রীবাহী একটি বাস উল্টে গিয়ে সড়ক দুর্ঘটনায় অন্তত ১৯ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল আনুমানিক ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের দ্রুত উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতাল…

  • রাঙ্গামাটিতে ২৫ মার্চ গণহত্যা স্মরণে আলোচনা সভা, বীর মুক্তিযোদ্ধার স্মৃতিচারণ

    নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি: ২৫ মার্চ গণহত্যা দিবস ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণে রাঙ্গামাটিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা তথ্য অফিস, রাঙ্গামাটির উদ্যোগে আয়োজিত এ সভায় মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়। মঙ্গলবার (৩১ মার্চ)…

  • পাহাড়ে উন্নয়নের গতি বাড়াতে পার্বত্য মন্ত্রীর ১৮০ দিনের কর্মচ্যালেঞ্জ

    আহমদ বিলাল খান। রাঙামাটি  পার্বত্য অঞ্চলে স্বচ্ছতা, জবাবদিহিতা ও দৃশ্যমান উন্নয়ন নিশ্চিত করার প্রত্যয় ঘোষণা করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়-এর মাননীয় মন্ত্রী দীপেন দেওয়ান। দুর্নীতি ও ভূমি দস্যুতার বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণের কথা জানিয়ে তিনি বলেছেন, আগামী ১৮০ দিনের…

Leave a Reply