নারী ও কন্যার অধিকার রক্ষায় বান্দরবানে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

বান্দরবান প্রতিনিধি:

“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার (০৮ মার্চ) তারিখে বান্দরবান পার্বত্য জেলায় আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর, বান্দরবান পার্বত্য জেলার আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সকালে জেলা প্রশাসকের কার্যালয় সম্মুখ হতে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়।

শোভাযাত্রা শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলার জেলা প্রশাসক শামীম আরা রিনি।

আলোচনা সভায় নারী ও কন্যাদের অধিকার সুরক্ষা, নারীর ক্ষমতায়ন এবং সমাজের সর্বস্তরে নারীর অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, নারী ও কন্যাদের অধিকার নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক ও সমতাপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব।

বান্দরবান প্রতিনিধি
+ posts

Similar Posts

  • 🟥 কাপ্তাই ন্যাশনাল পার্কে অজগর অবমুক্ত

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাই ন্যাশনাল পার্কে একটি অজগর সাপ অবমুক্ত করেছে বন বিভাগ। রাঙামাটি সদরের একটি দোকানের জানালা থেকে উদ্ধার করা ওই অজগরকে পরে নিরাপদ পরিবেশে ফিরিয়ে দেওয়া হয়। বন বিভাগ সূত্রে জানা যায়, সোমবার (১৯ মে) রাত ৯টার দিকে…

  • রাঙামাটিতে মাদকবিরোধী অভিযানে কৃতিত্ব: ওসিদের বিশেষ পুরস্কার দিলেন পুলিশ সুপার

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটি পার্বত্য জেলায় আইন-শৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী অভিযানে গুরুত্বপূর্ণ অবদান রাখায় বিভিন্ন থানার অফিসার ইনচার্জদের (ওসি) বিশেষ পুরস্কার প্রদান করেছেন জেলা পুলিশ সুপার। রবিবার (২৯ মার্চ) রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে পুলিশ সুপার মুহম্মদ…

  • রাঙ্গামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ১৯ জন গ্রেফতার

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটিতে মাদক ও অপরাধ দমনে পরিচালিত বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী এবং সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্তসহ মোট ১৯ জনকে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ। বৃহস্পতিবার (২৬ মার্চ) রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার…

  • 🟥 কোতয়ালী থানার বিশেষ অভিযানে শিশু ধর্ষণ মামলার মূল অভিযুক্ত গ্রেফতার

    নিজস্ব প্রতিবেদক: রাঙ্গামাটি পার্বত্য জেলার কোতয়ালী থানার বিশেষ অভিযানে শিশু ধর্ষণ মামলার মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের তৎপরতা ও দ্রুত পদক্ষেপে এ গ্রেফতার অভিযান সম্পন্ন হয়। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটের দিকে রাঙ্গামাটি…

  • ১৮০ দিনের মধ্যে দৃশ্যমান অগ্রগতি চান মন্ত্রী, রাঙামাটিতে প্রশাসন ও স্থানীয়দের সঙ্গে জরুরি মতবিনিময়

    নিজস্ব প্রতিবেদক : সরকার গঠনের পর নির্ধারিত ১৮০ দিনের মধ্যেই রাঙামাটির চলমান উন্নয়ন কার্যক্রমে দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব দপ্তরকে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ও রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট দীপেন দেওয়ান। মন্ত্রী…

  • রাঙামাটিতে সরকারের উন্নয়ন বার্তা পৌঁছাতে চলচ্চিত্র প্রদর্শন

    নিজস্ব প্রতিবেদকঃ “সবার আগে বাংলাদেশ” শীর্ষক বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে উল্লেখিত বিভিন্ন উন্নয়ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাঙামাটিতে চলচ্চিত্র প্রদর্শন করা হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় রাঙামাটি সদর উপজেলার কোর্ট বিল্ডিং প্রাঙ্গণে ২০২৫–২৬ অর্থবছরের মার্চ-টু-জুন সময়ের প্রচার কার্যক্রমের আওতায়…

Leave a Reply