সংযম, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয় পবিত্র রমজান: হাবীব আজম

আহমেদ বিলাল খান

পবিত্র রমজান মাস মুসলিম উম্মাহর জন্য সংযম, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা নিয়ে আসে। এই মাসের শিক্ষা ধারণ করে সমাজে পারস্পরিক সহযোগিতা ও মানবকল্যাণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মো. হাবীব আজম। একইসঙ্গে ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি বজায় রেখে সবাইকে মিলেমিশে বসবাস করার ওপর গুরুত্বারোপ করেন এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করেন।

বৃহস্পতিবার বিকেলে রাঙ্গামাটি শহরের কাঠালতলী জামে মসজিদে তাঁর উদ্যোগে আয়োজিত এক ইফতার মাহফিলে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাহফিলে এলাকার মুসল্লী ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাঠালতলী জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, কাঠালতলী সমাজ কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন, রাঙ্গামাটি আসবাবপত্র ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. তারেক আহমেদ, বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন, দপ্তর সম্পাদক বেলাল উদ্দীন, বিশিষ্ট সমাজসেবক মো. নাসির উদ্দিন, এম কামাল উদ্দীন আকাশ, সাজ্জাদ হোসেন রহিম, রাশেদুল ইসলাম রনি, হিল সার্ভিস সাধারণ সম্পাদক মাসুদ রানা রুবেল, হিলফুল ফুযুল যুব সংগঠনের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি মো. ওমর মোরশেদ এবং বর্তমান সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাত ইশানসহ সামাজিক ও রাজনৈতিক অঙ্গনের ব্যক্তিবর্গ।

ইফতারের পূর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হযরতুল আলহাজ্ব আল্লামা নূরুল কবির রিজভী। ধর্মপ্রাণ মুসল্লী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। 

আহমেদ বিলাল খান, রাঙামাটি
+ posts

Similar Posts

  • 🟥 রাঙ্গামাটিতে অপরাধ পর্যালোচনা সভা মাদক ও সাইবার অপরাধ দমনে জোর

    নিজস্ব প্রতিবেদক: রাঙ্গামাটি পার্বত্য জেলায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম জোরদার, সাইবার অপরাধ প্রতিরোধ এবং গুরুত্বপূর্ণ মামলার তদন্ত কার্যক্রম তদারকির লক্ষ্যে জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) সকালে রাঙ্গামাটি…

  • রাঙ্গামাটিতে পুলিশ সদস্যের পদোন্নতি, র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন এসপি

    নিজস্ব প্রতিবেদক ; রাঙ্গামাটি পার্বত্য জেলায় কনস্টেবল থেকে নায়েক পদে বিভাগীয় পদোন্নতি পাওয়া এক পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দেওয়া হয়েছে। রোববার (৮ মার্চ ) রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে পদোন্নতি পাওয়া পুলিশ সদস্য তৌহিদুল…

  • 🟥 রাঙামাটি জেনারেল হাসপাতালে স্কিন বায়োপসি ও স্লিট স্মিয়ার কর্মশালা

    নিজস্ব প্রতিবেদক; রাঙামাটি জেনারেল হাসপাতালে স্লিট স্কিন স্মিয়ার এবং স্কিন বায়োপসি বিষয়ে একটি গুরুত্বপূর্ণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ মে) অনুষ্ঠিত এই কর্মশালায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. নূয়েন খীসা। এতে বিশেষজ্ঞ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের অংশগ্রহণে রোগ নির্ণয়ের আধুনিক পদ্ধতি…

  • 🟥 রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে ২৫০ রোগীর খাবার বিতরণ শুরু

    নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে ভর্তি রোগীদের জন্য খাবার বিতরণ কার্যক্রম আজ থেকে নতুনভাবে চালু হয়েছে। এখন থেকে প্রতিদিন সর্বোচ্চ ২৫০ জন ভর্তি রোগীর মাঝে সরকারি নিয়ম অনুযায়ী খাবার সরবরাহ করা হবে। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, এতদিন…

  • রাঙামাটিতে প্রাপ্য রাজস্ব না পেয়ে উন্নয়ন থমকে: জেলা পরিষদের কাছে ইউএনও’র চিঠি

    রাঙামাটি প্রতিনিধি: প্রাপ্য রাজস্ব বকেয়া থাকায় উন্নয়ন কার্যক্রমে স্থবিরতা নেমে এসেছে কাউখালী উপজেলা প্রশাসনে। হাটবাজার ও টোল পয়েন্ট ইজারা থেকে প্রাপ্ত নির্ধারিত অর্থ দীর্ঘদিন ধরে না পাওয়ায় উপজেলা পরিষদের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ পরিস্থিতিতে উপজেলা নির্বাহী…

  • রাঙ্গামাটিতে রমজান বাজার মনিটরিং: আইন লঙ্ঘনের দায়ে ব্যবসায়ীদের অর্থদণ্ড

    নিজস্ব প্রতিবেদক : রমজান মাসের নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য আজ মঙ্গলবার (২৪ফেব্রুয়ারি) রাঙ্গামাটি সদরের কলেজগেট ও ভেদভেদী এলাকায় বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছে রাঙ্গামাটি জেলা প্রশাসন।  এসময় ভোক্তা অধিকার ও পরিবেশ সংরক্ষণের মান বজায় রাখার জন্য অভিযান চালানো…

Leave a Reply