কাপ্তাইয়ে সরকারের উন্নয়ন বার্তা পৌঁছাতে চলচ্চিত্র প্রদর্শনী

নিজস্ব প্রতিবেদক : বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জনসাধারণকে সচেতন ও উদ্বুদ্ধ করতে রাঙামাটির কাপ্তাই উপজেলায় চলচ্চিত্র প্রদর্শন করা হয়েছে।

শনিবার (১৪ মার্চ) কাপ্তাই ইউনিয়নের নতুন বাজার সিএনজি স্টেশনে এ চলচ্চিত্র প্রদর্শনের আয়োজন করা হয়। এতে সরকারের নির্বাচনী ইশতেহারে উল্লেখিত ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ কর্মসূচি, খাল খনন এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ তুলে ধরা হয়।

চলচ্চিত্র প্রদর্শনের মাধ্যমে স্থানীয় জনগণের কাছে সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি সহজভাবে উপস্থাপন করা হয়। এ সময় উপস্থিত সাধারণ মানুষ আগ্রহের সঙ্গে চলচ্চিত্রটি উপভোগ করেন এবং সরকারের উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কে অবহিত হন।

আয়োজকরা জানান, এ ধরনের সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে সরকারের উন্নয়ন পরিকল্পনা ও সুবিধাগুলো জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। 

নিজস্ব প্রতিবেদক
+ posts

Similar Posts

Leave a Reply