বিজিবি সাজেকে অসহায়দের পাশে
রমজানে বিতরণ ইফতার সামগ্রী
নিজস্ব প্রতিবেদক :
পবিত্র মাহে রমজান উপলক্ষে বৃহস্পতিবার (৫ মার্চ) সাজেক ইউনিয়নের দরিদ্র ও অসহায় পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫৪ বিজিবি বাঘাইহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন ফারুকী, তিনি বলেন, “সীমান্ত নিরাপত্তার পাশাপাশি জনকল্যাণমূলক কার্যক্রম আমাদের অঙ্গীকার। রমজানে অসহায়দের পাশে দাঁড়াতে পেরে আমরা আনন্দিত।”
বিতরণকৃত ইফতার সামগ্রীর মধ্যে ছিল দুধ, চিনি, সেমাই, ছোলা এবং অন্যান্য নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, বিজিবি কর্মকর্তাবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।
বিজিবির এই মানবিক উদ্যোগে সাজেক এলাকার দরিদ্র পরিবারদের মধ্যে রমজানের ইফতারের স্বস্তি ফুটেছে।