বিপুল বড়ুয়া নারানগিরি সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক
ঝুলন দত্ত, কাপ্তাই: রাঙামাটির কাপ্তাই উপজেলার নারানগিরি সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব গ্রহন করেছেন ঐ স্কুলের সহকারী প্রধান শিক্ষক বিপুল বড়ুয়া। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) অপরাহ্নে তিনি বিদায়ী প্রধান শিক্ষক কল্যানি বড়ুয়ার কাছ থেকে দায়িত্ব গ্রহন করেন। অবসরজনিত কারনে প্রধান শিক্ষক কল্যানি বড়ুয়ার শেষ কর্মদিবস ছিল বৃহস্পতিবার ( ২৬ ফেব্রুয়ারি)।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিপুল বড়ুয়া ২০০২ সালের ২৩ মে সহকারী শিক্ষক হিসাবে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে যোগদান করেন। পরবর্তীতে তিনি ২০০৩ সালের ৪ আগস্ট নারানগিরি সরকারি উচ্চ বিদ্যালয় যোগদান করেন এবং অদ্যাবধি ঐ স্কুলের সুনামের সাথে প্রথমে সহকারী শিক্ষক এবং পরবর্তীতে সহকারী প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। সরকারি এক প্রজ্ঞাপনের মাধ্যমে তিনি সহ অনেক শিক্ষক ২০২১ সালের ৩০ জুন প্রথম শ্রেণি গেজেটেড কর্মকর্তা হন।
প্রসঙ্গত: বিপুল বড়ুয়া কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির সিনিয়র কন্ঠ শিল্পী এবং প্রাক্তন যুগ্ম সম্পাদক।
তিনি বাংলাদেশ বেতার রাঙামাটি কেন্দ্রের নজরুল সঙ্গীত ও আধুনিক গানের তালিকাভুক্ত কন্ঠ শিল্পী।