রাঙ্গামাটির ২১৩ কেন্দ্রে পাঁচ স্তরের নিরাপত্তা; দুর্গম ২০ কেন্দ্রে বিশেষ নজরদারি। 

জাতীয় নির্বাচন ২০২৬ রাঙ্গামাটি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে রাঙ্গামাটি পার্বত্য জেলায় জোরদার করা হয়েছে বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা। জেলা পুলিশ সুপার মোঃ আব্দুর রকিব, পিপিএম বলেছেন, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত ও সুপরিকল্পিত প্রস্তুতির মধ্য দিয়ে আগামী ১২ ই ফেব্রুয়ারি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হবে বলে তিনি প্রত্যাশা করছেন। 

বুধবার (১১ ফেব্রুয়ারি) নির্বাচন প্রস্তুতি নিয়ে সাংবাদিকদের তিনি জানান, রাঙ্গামাটি জেলায় মোট ২১৩ টি ভোট কেন্দ্র এবং একটি পোস্টাল ব্যালট কেন্দ্র রয়েছে। দুর্গম ভৌগোলিক বাস্তবতা ও যোগাযোগ ব্যবস্থার ভিত্তিতে কেন্দ্রগুলোকে গুরুত্ব অনুযায়ী শ্রেণীবিন্যাস করা হয়েছে। 

পুলিশ সুপার বলেন, জেলায় উল্লেখযোগ্য কোন ঝুঁকিপূর্ণ কেন্দ্র নেই। তবে দুর্গম যোগাযোগ ব্যবস্থার কারণে ২০টি হেলিসাইট নির্ভর কেন্দ্রকে অধিক গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করে বিশেষ নজরদারিতে রাখা হয়েছে। এছাড়া ১৪৯টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ এবং অবশিষ্ট কেন্দ্রগুলোকে সাধারণ কেন্দ্র হিসেবে নির্ধারণ করা হয়েছে। 

নিরাপত্তা নিশ্চিতে মোবাইল টিম, স্টাইকিং টিম ও স্ট্যান্ডবাই টিম সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে। প্রতিটি ভোটকেন্দ্রে সর্বোচ্চ ০৫ জন পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। পুলিশের  পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি ও আনসার সদস্যরা মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে নির্বাহী ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্বে থাকবেন, যাতে যে কোন পরিস্থিতি দ্রুত ও কার্যকরভাবে মোকাবিলা করা যায়। 

পুলিশ সুপার আরো বলেন, ভোটারদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে জেলা পুলিশ সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে। তিনি ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে তাদের সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকার প্রয়োগের আহ্বান জানান। সবার সম্মিলিত সহযোগিতায় একটি গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। 

আহমেদ বিলাল খান, রাঙামাটি
+ posts

Similar Posts

  • কাপ্তাইয়ে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে  নির্বাচনী সরঞ্জাম 

    রাঙামাটির কাপ্তাইয়ের ২২ টি ভোট  কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম। বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১১ টা হতে কাপ্তাই উপজেলা বিআরডিবি  অফিস হতে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো রুহুল আমিন এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা মিতা পারিয়াল হতে স্ব-স্ব কেন্দ্রের…

  • ‘স্বতঃস্ফূর্ত ভোটে মুখর রাঙ্গামাটির ২১৩ কেন্দ্র’ পরিস্থিতি স্বাভাবিক: পুলিশ সুপার

    আহমদ বিলাল খান, রাঙামাটিঃ রাঙ্গামাটি পার্বত্য জেলাজুড়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট কার্যক্রম উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। জেলার ২১৩টি ভোটকেন্দ্রে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে ভোটগ্রহণ কার্যক্রম নির্বিঘ্নভাবে পরিচালিত হচ্ছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব, পিপিএম।…

  • রাঙ্গামাটিতে সর্বোচ্চ সতর্কতায় র‍্যাব-৭! ভোটার নিরাপত্তায় নজিরবিহীন প্রস্তুতি!

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে পার্বত্য রাঙ্গামাটিতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৭)। জেলার ২১৩টি ভোটকেন্দ্রের মধ্যে গুরুত্বপূর্ণ ৪১টি কেন্দ্রে সরাসরি দায়িত্ব পালন করবে বাহিনীটি। পাশাপাশি দুর্গম ভোটকেন্দ্রগুলোতে দ্রুত নিরাপত্তা সহায়তা পৌঁছাতে বিশেষ প্রস্তুতি রাখা…

  • কাপ্তাইয়ে শান্তিপূর্ণ ভোট গ্রহণ সম্পন্ন, ২২ কেন্দ্রে চলছে গণনা। 

    নিজস্ব প্রতিবেদকঃ রাঙ্গামাটি ২৯৯ নং আসনের কাপ্তাই উপজেলার ২২ টি ভোটকেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।  কেন্দ্রগুলোতে নারী ও তরুণ ভোটারদের  উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।…

  • মিছিল নয়, মোনাজাতে কৃতজ্ঞতা ; কাপ্তাই মডেল মসজিদে বিএনপির শুকরিয়া আদায়। 

    কাপ্তাই প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিশাল বিজয়ের পর আনন্দ মিছিল এর পরিবর্তে কাপ্তাই উপজেলা মডেল মসজিদে জুমার নামাজ শেষে মহান সৃষ্টিকর্তার দরবারে শুকরিয়া আদায় করা হয়েছে। দলটির চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশনা অনুযায়ী দেশব্যাপী মসজিদে মসজিদে শুকরিয়া জ্ঞাপনের অংশ…

  • কাপ্তাইয়ে নির্বাচনী প্রস্তুতি জোরদার, আনসারদের সততা ও দক্ষতার তাগিদ।

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার দায়িত্বপ্রাপ্ত আনসার সদস্যদের সততা, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন। তিনি বলেন এবারে নির্বাচন অনুষ্ঠিত হবে উৎসবমুখর পরিবেশে। প্রতিটি ভোটার যেন নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ…

Leave a Reply