রাঙ্গামাটিতে সর্বোচ্চ সতর্কতায় র‍্যাব-৭! ভোটার নিরাপত্তায় নজিরবিহীন প্রস্তুতি!

নির্বাচন প্রস্তুতি ২০২৬ রাঙ্গামাটি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে পার্বত্য রাঙ্গামাটিতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৭)। জেলার ২১৩টি ভোটকেন্দ্রের মধ্যে গুরুত্বপূর্ণ ৪১টি কেন্দ্রে সরাসরি দায়িত্ব পালন করবে বাহিনীটি। পাশাপাশি দুর্গম ভোটকেন্দ্রগুলোতে দ্রুত নিরাপত্তা সহায়তা পৌঁছাতে বিশেষ প্রস্তুতি রাখা হয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকালে রাঙ্গামাটি সরকারি কলেজ মাঠে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে র‍্যাব-৭ এর হাটহাজারী ক্যাম্পের কোম্পানি কমান্ডার ও পুলিশ সুপার মো. সাইফুর রহমান এসব তথ্য জানান

তিনি বলেন, সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে র‍্যাব-৭ কাজ করছে। পার্বত্য অঞ্চলের দুর্গম ভৌগোলিক অবস্থার কথা বিবেচনায় নিয়ে কিছু ভোটকেন্দ্রে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

মো. সাইফুর রহমান বলেন, নির্বাচনের নিরাপত্তা জোরদারে র‍্যাবের সাদা পোশাকধারী গোয়েন্দা সদস্যরা মাঠে কাজ করছেন। একই সঙ্গে নির্বাচনের দিন সার্বক্ষণিক টহলে থাকবে র‍্যাবের পেট্রোল টিম। ভোটাররা যাতে নির্ভয়ে ভোট দিতে পারেন, সে বিষয়টি নিশ্চিত করতে র‍্যাব সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে।

তিনি আরও বলেন, কোনো ভোটার নিরাপত্তাজনিত সমস্যার সম্মুখীন হলে র‍্যাব দ্রুত ব্যবস্থা নেবে। ভোটকেন্দ্রের ভেতর ও বাইরে নির্বাচনী আচরণবিধি মেনে দায়িত্ব পালন করা হবে। তিনি জানান, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৭) এর লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমানের নেতৃত্বে নির্বাচনের সার্বিক নিরাপত্তা কার্যক্রম পরিচালিত হবে। সকল বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে পুরো জেলায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে কাজ করবে র‍্যাব।

র‍্যাব-৭ এর পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে, কঠোর নিরাপত্তা ব্যবস্থার ফলে পার্বত্য রাঙ্গামাটিতে শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে।

.

আহমেদ বিলাল খান, রাঙামাটি
+ posts

Similar Posts

  • বান্দরবানে ধানের শীষের উজ্জ্বল জয়, উৎসবের আমেজে ফল ঘোষণা।

    নিজস্ব প্রতিবেদক, বান্দরবান | ১৩ ফেব্রুয়ারি ২০২৬ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে বান্দরবান এর একমাত্র সংসদীয় আসনে দাপুটে ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী সাচিং প্রু জেরী। ধানের শীষ প্রতীকে তিনি…

  • উৎসবের আমেজে কাপ্তাইয়ে ভোট; সকাল থেকেই দীর্ঘ লাইন ভোট কেন্দ্রগুলোতে।

    উৎসব মুখর পরিবেশে কাপ্তাই উপজেলায় ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল ৭.৩০ ঘটিকা থেকে ভোট গ্রহণ শুরু হওয়ার পরপরই কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মতো ছিল। সকাল থেকেই নারী ও পুরুষ ভোটারদের দীর্ঘ লাইন দেখা যায় উপজেলা সদর বরইছড়ি সরকারি প্রাথমিক…

  • মিছিল নয়, মোনাজাতে কৃতজ্ঞতা ; কাপ্তাই মডেল মসজিদে বিএনপির শুকরিয়া আদায়। 

    কাপ্তাই প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিশাল বিজয়ের পর আনন্দ মিছিল এর পরিবর্তে কাপ্তাই উপজেলা মডেল মসজিদে জুমার নামাজ শেষে মহান সৃষ্টিকর্তার দরবারে শুকরিয়া আদায় করা হয়েছে। দলটির চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশনা অনুযায়ী দেশব্যাপী মসজিদে মসজিদে শুকরিয়া জ্ঞাপনের অংশ…

  • রাঙ্গামাটি- বেসরকারি ফলাফলে বিপুল ভোটে এগিয়ে ধানের শীষ প্রার্থী এডভোকেট দিপেন দেওয়ান।

    নিজস্ব প্রতিবেদক রাঙ্গামাটির মোট কেন্দ্র- ২১৩  প্রাপ্ত ২০০ কেন্দ্রের ফলাফল (বেসরকারিভাবে সংগৃহীত)  এ্যাডভোকেট দীপেন দেওয়ান ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১,৬৯৫৮৭ মুহাম্মদ আবু বক্কর সিদ্দিক রিক্সা প্রতীকে পেয়েছেন ২০০৮৭ অশোক তালুকদার লাঙ্গল প্রতীকে পেয়েছেন ২৬৬৯  মোঃ জসিম উদ্দিন হাতপাখা প্রতীকে পেয়েছেন…

  • রাঙ্গামাটিতে বিজয়ের মালা দীপেনের গলায়

    আহমদ বিলাল খান : দেশের বৃহত্তম জেলা রাঙ্গামাটির সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে মোট ২১৩টি কেন্দ্রের মধ্যে ২০০টি কেন্দ্রের বেসরকারিভাবে সংগৃহীত ফলাফলে বিপুল ভোটে জয় পেয়ে বিজয়ের মালা গলায় তুলেছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান। তিনি…

  • কাপ্তাইয়ে নির্বাচনী প্রস্তুতি জোরদার, আনসারদের সততা ও দক্ষতার তাগিদ।

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার দায়িত্বপ্রাপ্ত আনসার সদস্যদের সততা, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন। তিনি বলেন এবারে নির্বাচন অনুষ্ঠিত হবে উৎসবমুখর পরিবেশে। প্রতিটি ভোটার যেন নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ…

Leave a Reply