কাপ্তাইয়ে এতিমদের পাশে ইয়ুথ ক্লাব ও হাসপাতাল

আবদুল হাই খোকন :

পরিবেশ সচেতনতা ও মানবিকতার অনন্য সমন্বয়ে কাপ্তাইয়ে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী এক ইফতার ও দোয়া মাহফিল। কাপ্তাই ইয়ুথ ক্লাব ও কাপ্তাই ১০ শয্যা বিশিষ্ট হাসপাতালের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানটি ছিল প্রায় শতভাগ প্লাস্টিকমুক্ত—যেখানে একটি প্লাস্টিকের বোতলও ব্যবহার করা হয়নি।

মঙ্গলবার(১৭ মার্চ) অনুষ্ঠিত এই আয়োজনটি শুধুমাত্র ইফতার মাহফিলেই সীমাবদ্ধ ছিল না; বরং এটি ছিল পরিচ্ছন্নতা অভিযান, পরিবেশ সুরক্ষা এবং অসহায় এতিম শিশুদের পাশে দাঁড়ানোর এক মানবিক বার্তা। আয়োজনের শুরুতেই হাসপাতাল ও আশপাশের এলাকায় ব্যাপক পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়, যা অংশগ্রহণকারীদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলে।

আয়োজকদের ভাষ্যমতে, এই সফল উদ্যোগ বাস্তবায়নে কাপ্তাই ইয়ুথ ক্লাবের সদস্যদের আন্তরিকতা ও নিরলস প্রচেষ্টার পাশাপাশি মানবিক চিকিৎসক ডা. কামরুল হাসান সোহেলের দিকনির্দেশনা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তাদের সম্মিলিত প্রচেষ্টায় একটি পরিচ্ছন্ন, সুশৃঙ্খল ও পরিবেশবান্ধব আয়োজন উপহার দেওয়া সম্ভব হয়েছে।

ইফতার ব্যবস্থাপনাতেও ছিল চমৎকার সমন্বয়। প্রায় ২০০ জনের জন্য প্রস্তুতি থাকলেও উপস্থিতি বেড়ে দাঁড়ায় প্রায় ৩০০ জনে। এ অবস্থায় লগ গেইট ও নতুন বাজার এলাকার স্বেচ্ছাসেবকরা দ্রুততার সঙ্গে খাবার বিতরণ করে পরিস্থিতি সামাল দেন, যা উপস্থিত সবার প্রশংসা কুড়ায়।

এছাড়াও শিল্প এলাকা, স-মিল, নেভীরোড, শিলছড়ি, কোর্ট বিল্ডিং, জেটিঘাট ও বাঁশকেন্দ্র এলাকার তরুণরা তীব্র রোদ উপেক্ষা করে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিয়ে পুরো আয়োজনকে সুশৃঙ্খল রূপ দিতে সহায়তা করেন।

অল্প সময়ের মধ্যে গড়ে ওঠা কাপ্তাই ইয়ুথ ক্লাব ইতোমধ্যে তাদের কর্মদক্ষতা ও সামাজিক দায়বদ্ধতার মাধ্যমে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে। শতাধিক তরুণের এই সংগঠনটি ভবিষ্যতে কাপ্তাই অঞ্চলে সামাজিক উন্নয়ন ও মানবিক কর্মকাণ্ডে একটি অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে উঠবে বলে মনে করছেন স্থানীয়রা।

আয়োজকরা মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বলেন, “দশে মিলি করি কাজ, হারি জিতি নাহি লাজ”—এই মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে সবাই মিলে কাজ করায়ই এমন সফল আয়োজন সম্ভব হয়েছে। তারা ভবিষ্যতেও অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন।

+ posts

Similar Posts

  • 🟥 বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক ঈশ্বর চন্দ্র তনচংগ্যার বিদায় সংবর্ধনা

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাই উপজেলার বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ঈশ্বর চন্দ্র তনচংগ্যার বদলিজনিত বিদায় উপলক্ষে আবেগঘন বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে নিষ্ঠা, আন্তরিকতা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে তিনি ছিলেন…

  • বড়ইছড়ি বাজারে ভেজালবিরোধী অভিযান, মুগডাল ও কোমলপানীয় পরীক্ষা

    নিজস্ব প্রতিবেদক : রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার বড়ইছড়ি বাজারে ভেজালবিরোধী তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়েছে।  শনিবার (৭ মার্চ) তারিখে বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে মুগডালে কোনো ধরনের কৃত্রিম রং মিশ্রিত আছে কিনা তা পরীক্ষা করে দেখা হয় এবং বাজারে বিক্রিত বিভিন্ন ব্র্যান্ডের…

  • শীত বিদায়ে বসন্তের রঙিন বার্তা

    কুয়াশা সরিয়ে প্রকৃতির নতুন রূপ—শিমুল, পলাশ আর কচি পাতায় জেগে উঠছে বসন্তের সৌন্দর্য ফিচার ডেস্ক: ভোরের কুয়াশা ধীরে ধীরে পাতলা হচ্ছে। শীতের কনকনে হাওয়া আর আগের মতো তীব্র নয়। সূর্যের নরম আলো যখন গাছের ডালে এসে পড়ছে, তখনই প্রকৃতির বুকে…

  • অভাবের সংসার, অবিচল আস্থা, ধানের শীষের টানে চাকরি ছেড়ে ফেরা কার্তিক মল্লিকের গল্প

    মানিক দাশ, কাপ্তাই । কাপ্তাই উপজেলার ১ নম্বর চন্দ্রঘোনা ইউনিয়নের কয়লার ডিপু এলাকার বাসিন্দা কার্তিক মল্লিক (৫২)। জীবনযুদ্ধের প্রতিদিনের হিসাব-নিকাশে তিনি এক সাধারণ মানুষ। কিন্তু রাজনৈতিক বিশ্বাসের প্রশ্নে তিনি একেবারেই আলাদা—নিবেদিতপ্রাণ এক কর্মী। ধানের শীষের প্রচারণায় অংশ নিতে তিনি সুদূর কক্সবাজারে…

  • কাপ্তাইয়ে জ্বালানী তেল মজুদ রোধে বাজার মনিটরিং, কঠোর নির্দেশ ইউএনও’র

    নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির কাপ্তাই উপজেলায় জ্বালানী তেলের মজুদ রোধ এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারমূল্য নিয়ন্ত্রণে রাখতে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার (৬ মার্চ) কাপ্তাই উপজেলার জেটিঘাট এলাকায় এই মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়। এসময় ব্যবসায়ীদের জ্বালানী তেল…

  • কাপ্তাই ইয়ুথ ক্লাবের টি-শার্ট পেলেন ইউএনও, সার্বিক সহযোগিতার আশ্বাস

    নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির কাপ্তাই উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রুহুল আমিন-কে সৌজন্য সাক্ষাতে কাপ্তাই ইয়ুথ ক্লাবের পক্ষ থেকে ক্লাবের টি-শার্ট প্রদান করা হয়েছে এবং আসন্ন ইফতার পার্টিতে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) কাপ্তাই উপজেলা কার্যালয়ে…

Leave a Reply