কাপ্তাই কেপিএম কলাবাগানে অগ্নিকাণ্ড: নিঃস্ব দুই পরিবার, খোঁজ নিলেন পার্বত্য মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:


রাঙামাটির কাপ্তাই উপজেলার কেপিএম কলাবাগান এলাকায় বুধবার (১৮ মার্চ) রাত আনুমানিক ৮.৩০ টায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দুইটি বসতঘর পুড়ে গিয়ে দুই পরিবার মুহূর্তেই নিঃস্ব হয়ে পড়েছে। ঘটনাটি এলাকায় চরম উদ্বেগ ও শোকের সৃষ্টি করেছে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পার্বত্য বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী দীপেন দেওয়ান মহোদয় ফোন করে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।

এদিকে, মন্ত্রীর পক্ষ থেকে কাপ্তাই উপজেলার সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে কথা বলেন এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। তিনি ক্ষতিগ্রস্তদের সান্ত্বনা দিয়ে জানান, পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান এর পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে এবং দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন।

স্থানীয় সূত্রে জানা যায়, অগ্নিকাণ্ডে বসতঘরসহ পরিবারের প্রয়োজনীয় আসবাবপত্র ও মালামাল সম্পূর্ণ পুড়ে যায়, ফলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো চরম দুর্ভোগে পড়েছে।

এ বিষয়ে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত সহায়তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।

নিজস্ব প্রতিবেদক
+ posts

Similar Posts

  • 🟥 কাপ্তাই জাতীয় উদ্যানে মহাবিপন্ন লজ্জাবতী বানর অবমুক্ত

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাই কর্ণফুলী রেঞ্জের জাতীয় উদ্যানে একটি মহাবিপন্ন লজ্জাবতী বানর অবমুক্ত করেছে বন বিভাগ। বুধবার (৬ মে) রাত সাড়ে ৮টার দিকে পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কর্ণফুলী রেঞ্জের বন কর্মীরা বানরটিকে তার প্রাকৃতিক আবাসস্থলে অবমুক্ত করেন। এসময় কর্ণফুলী…

  • 🟥 কাপ্তাইয়ে ইয়াবাসহ দুই যুবক আটক

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাই থানা পুলিশ এর অভিযানে ৫ পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করা হয়েছে বলে জানান কাপ্তাই থানার ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল।  শুক্রবার (১ মে ) দিবাগত রাত ৩ টার দিকে কাপ্তাই থানার উপ পরিদর্শক (এসআই) ইব্রাহীম এবং…

  • স্বাধীনতা পদক পাচ্ছেন কাপ্তাইয়ের টেবিল টেনিস কিংবদন্তী জোবেরা রহমান লিনু

    কাপ্তাই প্রতিনিধি : রাঙামাটির কাপ্তাইয়ের কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র (পিডিবি) এলাকায় জন্ম নেওয়া কিংবদন্তি টেবিল টেনিস খেলোয়াড় জোবেরা রহমান লিনু পাচ্ছেন ২০২৬ সালের স্বাধীনতা পদক। বৃহস্পতিবার (৫ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ এ বছরের স্বাধীনতা পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করে। এ বছর লিনু,…

  • কাপ্তাইয়ে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের সম্মেলন

    নিজস্ব প্রতিবেদক রাঙামাটির কাপ্তাই উপজেলায় প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের অংশগ্রহণে এক সমন্বয়, দিকনির্দেশনা ও অভিজ্ঞতা বিনিময়ভিত্তিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ এপ্রিল) সকাল ১১টায় কাপ্তাই উপজেলা মডেল মসজিদে ইসলামিক ফাউন্ডেশন–এর আয়োজনে ২০২৫-২৬ অর্থবছরের আওতায় এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে…

  • কাপ্তাইয়ে গণহত্যা দিবসে আলোচনা সভা

    মো. জয়নাল আবেদীন, কাপ্তাই: রাঙামাটির কাপ্তাই উপজেলায় যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস ২০২৬ পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুম (কিন রী) মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন…

  • কাপ্তাইয়ের বড়ইছড়িতে বাজার মনিটরিং, জ্বালানি তেল মজুদে কঠোর হুঁশিয়ারি

    নিজস্ব প্রতিবেদক: রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় জ্বালানি তেলের কৃত্রিম সংকট প্রতিরোধ এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে বাজার মনিটরিং জোরদার করেছে উপজেলা প্রশাসন। রবিবার (৮ মার্চ) কাপ্তাই উপজেলার বড়ইছড়ি এলাকায় জ্বালানি তেলের মজুদ পরিস্থিতি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারমূল্য…

Leave a Reply