কাপ্তাইয়ের কেপিএম কলাবাগানে আগুনে পুড়ল দুই বসতঘর

ঝুলন দত্ত, কাপ্তাই


রাঙামাটির কাপ্তাই উপজেলার ১নং চন্দ্রঘোনা ইউনিয়নের ৫নং ওয়ার্ডস্থ কর্ণফুলী পেপার মিল (কেপিএম) এর অভ্যন্তরে কলাবাগান এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দুইটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (১৮ মার্চ) রাত ৮টার কিছু সময় পর এ ঘটনা ঘটে।

১নং চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার হোসেন মিলন জানান, কেপিএম-এর অবসরপ্রাপ্ত কর্মচারী নুরুল আমিনের মেয়ে হাসি ঈদের কেনাকাটার জন্য বাজারে গেলে ঘরটি ফাঁকা ছিল। এ সময় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে এবং দুটি বসতঘরসহ ভেতরের আসবাবপত্র পুড়ে যায়। এতে প্রায় ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

কাপ্তাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহাদাত হোসেন জানান, রাত ৮টা ৪০ মিনিটে খবর পেয়ে তার নেতৃত্বে দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নেভানোর কাজ শুরু করে। পরে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন ঘটনাস্থল পরিদর্শন করেন। রাত ১০টা ১৫ মিনিটে তিনি জানান, আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।

ঝুলন দত্ত, কাপ্তাই
+ posts

Similar Posts

  • 🟥 কাপ্তাইয়ে প্রাথমিক শিক্ষা পদক, অংশ নিল দুই শতাধিক শিক্ষার্থী

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাইয়ে উপজেলা পর্যায়ের জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। ক্রীড়া, সাংস্কৃতিক, কুইজ ও কাবিং প্রতিযোগিতায় উপজেলার পাঁচ ইউনিয়নের দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। শনিবার (২৩ মে) দুপুর আড়াইটায় কাপ্তাই উপজেলা সদর বড়ইছড়ি…

  • কাপ্তাইয়ে হাম-রুবেলা টিকাদান শুরু, আওতায় ৬ হাজার শিশু

    ঝুলন দত্ত, কাপ্তাই রাঙামাটির কাপ্তাই উপজেলায় শুরু হয়েছে ১১ দিনব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচি। সোমবার (২০ এপ্রিল) সকালে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার…

  • কাপ্তাই ইয়ুথ ক্লাবের প্রথম সভায় যুবকদের অভাবনীয় উপস্থিতি

    নিজস্ব প্রতিবেদকঃ শুক্রবার (১৩ মার্চ) রাঙামাটির কাপ্তাইয়ে নবগঠিত কাপ্তাই ইয়ুথ ক্লাবের প্রথম সভায় স্থানীয় যুবকদের অভাবনীয় উপস্থিতি লক্ষ্য করা গেছে। সভায় কাপ্তাইয়ের বিভিন্ন এলাকার তরুণরা অংশ নিয়ে সমাজসেবা, মানবকল্যাণ, প্রাণী সুরক্ষা ও পরিবেশ রক্ষায় সম্মিলিতভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত…

  • রাইখালীতে মিনি ট্রাক উল্টে চালক নিহত

    ঝুলন দত্ত, কাপ্তাই  রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কের কারিগর পাড়া এলাকায় একটি মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে চালক মো. আজিজুল ইসলাম (৪৪) নিহত হয়েছেন। সোমবার (৯ মার্চ) সন্ধ্যা প্রায় ৬টার দিকে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত…

  • 🟥 ঈদ সামনে রেখে কাপ্তাইয়ে আইনশৃঙ্খলা সভা, নিরাপত্তায় জোর

    নিজস্ব প্রতিবেদক: আসন্ন ঈদুল আজহা উপলক্ষে রাঙামাটির কাপ্তাইয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা, মাদক পাচার রোধে নজরদারি জোরদার এবং জননিরাপত্তা বজায় রাখার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। শনিবার (২৩ মে) সকাল…

  • 🟥 কাপ্তাইয়ে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান

    নিজস্ব প্রতিবেদক: পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে রাঙামাটির কাপ্তাইয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। শনিবার (২৩ মে) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর ও আশপাশের এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সরকারের মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী আয়োজিত এ অভিযানে…

Leave a Reply