মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটিতে ওসিকে বিশেষ সম্মাননা

নিজস্ব প্রতিবেদক:


রাঙামাটি পার্বত্য জেলায় আইন-শৃঙ্খলা রক্ষা এবং মাদকবিরোধী অভিযানে গুরুত্বপূর্ণ অবদান রাখায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জসীম উদ্দীন-কে বিশেষ পুরস্কারে ভূষিত করেছেন জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম।

রোববার (২৯ মার্চ) দুপুরে রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ সম্মাননা প্রদান করা হয়। জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং মাদক নির্মূলে সক্রিয় ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার প্রদান করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব বলেন, “পুলিশ সদস্যদের পেশাগত দায়িত্ব নিষ্ঠা ও সততার সঙ্গে পালনই জনগণের আস্থা অর্জনের মূল চাবিকাঠি। যারা আন্তরিকতার সঙ্গে কাজ করেন, তাদের এ ধরনের স্বীকৃতি ভবিষ্যতে আরও ভালো কাজ করতে অনুপ্রাণিত করবে।”

তিনি আরও বলেন, মাদকবিরোধী অভিযানকে আরও জোরদার করতে জেলা পুলিশের প্রতিটি ইউনিটকে সমন্বিতভাবে কাজ করতে হবে। এ ক্ষেত্রে কোতয়ালী থানার কার্যক্রম অন্যদের জন্য অনুকরণীয় উদাহরণ হয়ে থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

পুরস্কারপ্রাপ্ত ওসি মোঃ জসীম উদ্দীন তাঁর অনুভূতি ব্যক্ত করে বলেন, এই স্বীকৃতি তাঁর দায়িত্ববোধকে আরও বাড়িয়ে দিয়েছে। তিনি ভবিষ্যতেও মাদকমুক্ত সমাজ গঠনে এবং আইন-শৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

+ posts

Similar Posts

  • কাউখালী বাজারে রমজানকে ঘিরে প্রশাসনের মনিটরিং জোরদার

    কাউখালী প্রতিনিধি: পবিত্র রমজান মাস উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে কাউখালী বাজারে নিয়মিত মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। সোমবার (২ মার্চ) উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। মনিটরিংকালে বাজারে বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যতালিকা হালনাগাদ রয়েছে কি না,…

  • কাউখালীতে জিআর পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার

    কাউখালী প্রতিনিধি: রাঙ্গামাটির কাউখালী উপজেলায় আইন-শৃঙ্খলা রক্ষা অভিযানে জিআর পরোয়ানাভুক্ত ১ জন আসামিকে গ্রেফতার করেছে কাউখালী থানা পুলিশ। শুক্রবার (৬ মার্চ) রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর দিকনির্দেশনায় এবং কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ এনামুল হক…

  • সবার আগে বাংলাদেশ’ সাম্য ও সম্প্রীতির বন্ধনে ঐক্যের আহ্বান পার্বত্য মন্ত্রীর

    আহমদ বিলাল খান, রাঙামাটিঃ ‘সবার আগে বাংলাদেশ। সাম্য ও সম্প্রীতির বন্ধনে ঐক্যবদ্ধ হয়ে আমাদের নতুন বাংলাদেশ গড়তে হবে’  এমন দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান এমপি। তিনি বলেন, পবিত্র মাহে রমজানের শিক্ষা হচ্ছে আত্মশুদ্ধি, সহনশীলতা ও…

  • নিরাপদ ঈদ উদযাপনে রাঙ্গামাটি জেলা পুলিশের বিশেষ সতর্কতা

    আহমেদ বিলাল খান, রাংগামাটি পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাঙ্গামাটিতে জনসাধারণের নিরাপদ ও শান্তিপূর্ণ উৎসব নিশ্চিত করতে জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নেতৃত্বে রাঙ্গামাটি জেলা পুলিশ বিশেষ সতর্কতা নির্দেশনা জারি করেছে। জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঈদের কেনাকাটার…

  • রাঙামাটিতে ডিবির জালে তালিকাভুক্ত মাদক কারবারি, উদ্ধার ৩৮ ইয়াবা

    নিজস্ব প্রতিবেদক : রাঙ্গামাটিতে বিশেষ অভিযানে তালিকাভুক্ত এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এসময় তার হেফাজত থেকে ৩৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। মঙ্গলবার (৪ মার্চ) বিকাল আনুমানিক ৫টার দিকে রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার…

  • বান্দরবান ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত

    নিজস্ব প্রতিবেদক : মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে বান্দরবান জেলা ঈদগাহ ময়দানে উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ মার্চ) সকাল ৭টা ৩০ মিনিটে অনুষ্ঠিত এ জামাতে বিপুলসংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন। ঈদের জামাতে…

Leave a Reply