বিজ্ঞানভিত্তিক স্বাস্থ্যসেবার ওপর গুরুত্ব দিয়ে রাঙামাটিতে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

আহমদ বিলাল খান:


“Together for Health, Stand with Science” প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বিশ্ব স্বাস্থ্য দিবস–২০২৬। দিবসটি উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।

মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে শহরে একটি বর্ণাঢ্য র‍্যালী বের করা হয়, যেখানে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ও স্বাস্থ্যকর্মীরা অংশ নেন। পরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের আহ্বায়ক ও সদস্য (স্বাস্থ্য) অধ্যক্ষ দেব প্রসাদ দেওয়ান, ডেপুটি সিভিল সার্জন ডা. অমিত দে। এছাড়া উপস্থিত ছিলেন রাঙামাটির সিভিল সার্জন ডা. নূয়েন খীসা এবং রাঙামাটি সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মংক্যচিং সাগরসহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা ও বিভিন্ন এনজিও প্রতিনিধি।

আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমান সময়ে টেকসই ও কার্যকর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিজ্ঞানভিত্তিক প্রযুক্তি নির্ভর চিকিৎসা ব্যবস্থার বিকল্প নেই। তারা সকলের জন্য নিরাপদ ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

বক্তারা আরও বলেন, স্বাস্থ্য খাতে সচেতনতা বৃদ্ধি, গবেষণা ও প্রযুক্তির সঠিক প্রয়োগের মাধ্যমে একটি সুস্থ, নিরাপদ ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব। দিবসটির মূল প্রতিপাদ্য “স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ” বাস্তবায়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠান শেষে স্বাস্থ্যসেবা উন্নয়নে সম্মিলিত উদ্যোগ জোরদারের প্রত্যয় ব্যক্ত করা হয়।

+ posts

Similar Posts

  • পার্বত্য মন্ত্রীর এপিএস হলেন রাঙামাটির আল আমিন 

    আহমদ বিলাল খান : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী দীপেন দেওয়ানের সহকারী একান্ত সচিব (এপিএস) হিসেবে নিয়োগ পেয়েছেন রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোঃ আল আমিন। ২৩ ফেব্রুয়ারি জন প্রশাসন মন্ত্রণালয়-এর জারিকৃত এক প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি নিশ্চিত করা…

  • রাঙ্গামাটিতে বিশেষ অভিযানে ১৯ জন গ্রেফতার

    নিজস্ব প্রতিবেদক: রাঙ্গামাটি শহরে মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী ও সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্তসহ মোট ১৯ জনকে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ। বৃহস্পতিবার (২৬ মার্চ) রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম…

  • 🟥 খাগড়াছড়ির গুইমারায় পুলিশ-সেনাবাহিনীর সৌজন্য সাক্ষাৎ

    নিজস্ব প্রতিবেদক: খাগড়াছড়ি পার্বত্য জেলার গুইমারা রিজিয়ন সদর দপ্তর-এ এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে জেলা পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। জেলা পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২৭ এপ্রিল) খাগড়াছড়ির পুলিশ সুপার মোঃ মোরতোজা আলী…

  • পার্বত্য চট্টগ্রামে ১২৬ বছরের শাসনবিধি বাতিলসহ ৭ দফা দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি

    আহমদ বিলাল খান, রাঙামাটি ঃ পার্বত্য চট্টগ্রামে দীর্ঘ ১২৬ বছরের পুরনো শাসনবিধি বাতিল এবং আঞ্চলিক ও তিন পার্বত্য জেলা পরিষদে দ্রুত নির্বাচনসহ সাত দফা দাবিতে রাঙ্গামাটি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি)। সংগঠনটি বলছে,…

  • রাঙামাটির সাজেকে যৌথ বাহিনীর অভিযান: ইয়াবা ও গাঁজাসহ চার মাদক কারবারি গ্রেফতার

    নিজস্ব প্রতিবেদক: পার্বত্য জেলা রাঙামাটি-এর দুর্গম সাজেক এলাকায় মাদকবিরোধী যৌথ অভিযানে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ চারজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা পুলিশ ও সেনাবাহিনী। পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২৫ এপ্রিল) রাত আনুমানিক ১১টার দিকে জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর…

  • দক্ষতা বাড়াতে কম্পিউটার প্রশিক্ষণ: পরিদর্শনে পুলিশ সুপার

    নিজস্ব প্রতিবেদক, বান্দরবান: পুলিশ সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহারে সক্ষমতা জোরদারের লক্ষ্যে আয়োজিত কম্পিউটার প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেছেন বান্দরবান পার্বত্য জেলার পুলিশ মোঃ আবদুর রহমান। মঙ্গলবার (৩১ মার্চ) বান্দরবান পার্বত্য জেলা পুলিশের উদ্যোগে ইন-সার্ভিস পুলিশ ট্রেনিং সেন্টারে…

Leave a Reply