কাপ্তাইয়ে বৈশাখী আনন্দে শিল্পীদের মিলনমেলা

নিজস্ব প্রতিবেদক:


আনন্দ-উল্লাস ও উৎসবমুখর পরিবেশে রাঙামাটির কাপ্তাইয়ে অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম মঞ্চ সংগীত শিল্পী সংস্থার নবীন সদস্য বরণ, ঈদ পুনর্মিলনী, বৈশাখী মেলা ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান।

শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ১০টায় কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে বসে শিল্পীদের এক প্রাণবন্ত মিলনমেলা। অনুষ্ঠানের সূচনা হয় সংগঠনের সভাপতি ও বিশিষ্ট কণ্ঠশিল্পী আলাউদ্দিন তাহেরের সঙ্গীত পরিচালনায় সমবেত কণ্ঠে “এসো হে বৈশাখ এসো এসো” গান পরিবেশনের মধ্য দিয়ে।

এরপর সংগঠনের নবীন সদস্যদের সনদপত্র ও ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়। সংগঠনের সভাপতি আলাউদ্দিন তাহেরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল আযম চৌধুরী টিপুর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাপ্তাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্তসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যরা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট কাইছার উদ্দিন, সহ-সভাপতি নাদিরা পারভিন পারুল, অর্থ সম্পাদক মীর এনায়েত সানি, সহ-সাধারণ সম্পাদক সামিনা সাফা, সাংগঠনিক সম্পাদক জুয়েল পাল, মহিলা সম্পাদক জুলেখা আক্তার জুলি, সমাজকল্যাণ সম্পাদক পিংকি চক্রবর্তী, ক্রীড়া সম্পাদক মো. মহিউদ্দিন, প্রচার সম্পাদক হোসাইন শরীফ, কার্যনির্বাহী সদস্য রিদু চৌধুরীসহ অন্যান্য সদস্যবৃন্দ।

বিকেল ৩টায় একই মিলনায়তনে শুরু হয় দ্বিতীয় পর্বের সাংস্কৃতিক অনুষ্ঠান। “ছোট ছোট টেউ তুলি পানিতে” গান দিয়ে শুরু হওয়া এ পর্বে নবীন ও সিনিয়র শিল্পীদের একক সংগীত পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে।

দিনব্যাপী এ আয়োজন কাপ্তাইয়ে এক আনন্দঘন সাংস্কৃতিক আবহ তৈরি করে, যেখানে সংগীতপ্রেমী ও শিল্পীদের প্রাণবন্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

নিজস্ব প্রতিবেদক
+ posts

Similar Posts

  • 🟥 কাপ্তাইয়ে শিশু ও নারী উন্নয়ন সচেতনতায় কমিউনিটি সভা, চলচ্চিত্র প্রদর্শন

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাই উপজেলায় শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতা বাড়াতে কমিউনিটি সভা ও চলচ্চিত্র প্রদর্শন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ মে) উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের কেআরসি উচ্চ বিদ্যালয়ে কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। গণযোগাযোগ অধিদপ্তরের ‘শিশু, কিশোর-কিশোরী…

  • 🟥 রাইখালীতে উদ্ধার হওয়া অজগর কাপ্তাই ন্যাশনাল পার্কে অবমুক্ত

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের নারানগিরি এলাকায় একটি বাসার সিলিং থেকে উদ্ধার হওয়া জালি অজগর সাপ কাপ্তাই ন্যাশনাল পার্কে অবমুক্ত করেছে বন বিভাগ। সোমবার (১১ মে) বিকেল সাড়ে পাঁচটার দিকে পাল্পউড বাগান বিভাগের উদ্যোগে সাপটি জাতীয় উদ্যানে অবমুক্ত…

  • ডেঙ্গু প্রতিরোধে কাপ্তাই উপজেলা পরিষদে পরিচ্ছন্নতা অভিযান

    নিজন্ব প্রতিবেদক ডেঙ্গুসহ মশাবাহিত রোগের বিস্তার রোধ এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে কাপ্তাই উপজেলা পরিষদ চত্বরে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার (২৫ জুলাই) উপজেলা পরিষদ অডিটোরিয়ামের ছাদ ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ…

  • শিলছড়িতে বিশুদ্ধ পানির হাহাকার: একটি টিউবওয়েলের ওপর নির্ভর প্রায় ২ হাজারের অধিক মানুষের জীবন

    আবদুল হাই খোকন :পার্বত্য জেলা রাঙামাটির দুর্গম শিলছড়ি এলাকায় বিশুদ্ধ পানির তীব্র সংকট এখন মানবিক বিপর্যয়ে রূপ নিয়েছে। শীলছড়ি বাজার, ভেলুয়াপাড়া, ওয়াপদা, ইষ্টার্লিং, মাঠ এলাকা, বালুরচর, সিতারঘাট ও হাজিরটেক সহ আরো কয়েকটি পাড়া-মহল্লার প্রায় দুই হাজারের বেশি মানুষ বর্তমানে নির্ভর…

  • কাপ্তাই উপজেলা মডেল মসজিদে কেন্দ্রীয় ঈদের জামাত অনুষ্ঠিত

    মোঃ জয়নাল আবেদীন, কাপ্তাই পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাঙামাটির কাপ্তাই উপজেলা মডেল মসজিদে কেন্দ্রীয় ঈদের জামাত শান্তিপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ৮টা ১৫ মিনিটে এ জামাত অনুষ্ঠিত হয়। ঈদের জামাতে অংশগ্রহণ করেন কাপ্তাই উপজেলা নির্বাহী…

  • কাপ্তাইয়ে প্লাস্টিক বর্জ্য অপসারণে সেনাবাহিনীর বিশেষ অভিযান

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাইয়ে পরিবেশ সংরক্ষণ, পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্লাস্টিক বর্জ্য অপসারণে বিশেষ অভিযান পরিচালনা করেছে কাপ্তাই জোন। বৃহস্পতিবার (১৮ জুন) কাপ্তাই জোনের তত্ত্বাবধানে পরিচালিত এ কর্মসূচিতে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা অংশ নেন। অভিযানের আওতায় কাপ্তাই আর্মি ক্যাম্প…

Leave a Reply