ঘাগড়া বাজারে জননিরাপত্তায় সেনাবাহিনীর ২০ অগ্নিনির্বাপক যন্ত্র বিতরণ

আহমদ বিলাল খান:


অগ্নিকাণ্ড প্রতিরোধ ও তাৎক্ষণিক নিয়ন্ত্রণ সক্ষমতা বাড়াতে রাঙামাটির ঘাগড়া বাজারে ২০টি অগ্নিনির্বাপক যন্ত্র বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। জননিরাপত্তা নিশ্চিত করতে এই উদ্যোগ গ্রহণ করে রাঙামাটি রিজিয়ন ও রাঙামাটি সদর জোন।

শনিবার (২৫ এপ্রিল) রাঙামাটি সদর জোনের উদ্যোগে এবং রাঙামাটি রিজিয়নের সার্বিক তত্ত্বাবধানে ঘাগড়া ক্যাম্পের আওতাধীন ঘাগড়া বাজার এলাকায় এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় বাজারের ব্যবসায়ী ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মাঝে অগ্নিনির্বাপক যন্ত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি সদর জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ একরামুল রাহাত, পিএসসি। তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে জননিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিতভাবে জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

তিনি আরও বলেন, অগ্নিকাণ্ডের মতো আকস্মিক দুর্ঘটনা মোকাবেলায় আগাম প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঘাগড়া বাজারে অগ্নিনির্বাপক যন্ত্র বিতরণের এই উদ্যোগ স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের জন্য তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে সহায়ক হবে।

তিনি ভবিষ্যতেও এ ধরনের জননিরাপত্তা ও উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঘাগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজিম উদ্দিন, ঘাগড়া বাজার কমিটির সভাপতি শাস্তি মনি চাকমা, সেক্রেটারি জিসু মনি চাকমা, ঘাগড়া বাজার সিএনজি সমিতির সেক্রেটারি রাসেল মিয়াসহ বাজার সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। এছাড়া স্থানীয় ধর্মীয় ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও অংশ নেন।

বাংলাদেশ সেনাবাহিনী সূত্র জানায়, পার্বত্য অঞ্চলে যেকোনো ধরনের দুর্ঘটনা মোকাবেলায় স্থানীয় সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

+ posts

Similar Posts

  • 🟥 বান্দরবানে মে দিবস ও পেশাগত নিরাপত্তা দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

    নিজস্ব প্রতিবেদক: “মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস ২০২৬” উপলক্ষ্যে বান্দরবান পার্বত্য জেলা প্রশাসন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়। শুক্রবার (০১ মে) দিবসটি উপলক্ষে সকালে শহরের প্রধান প্রধান…

  • মাতৃভাষার মর্যাদা রক্ষায় গণঅধিকার পরিষদ রাঙ্গামাটি জেলা শাখার শ্রদ্ধা

    রাঙ্গামাটি প্রতিনিধি। মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠার গৌরবোজ্জ্বল ইতিহাস স্মরণে মহান ২১শে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে গণঅধিকার পরিষদ রাঙ্গামাটি জেলা শাখা। ১৯৫২ সালের ভাষা আন্দোলনে শহীদ সালাম, বরকত, রফিক, জব্বারসহ অগণিত বীরের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। রোববার…

  • বাঘাইছড়িতে অবৈধ দখল উচ্ছেদ

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় মসজিদ মার্কেটের সিঁড়ির জায়গা অনুমতি ছাড়াই দখল করে ঘর নির্মাণের অভিযোগে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার (১৯ মার্চ) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমেনা মারজানের নেতৃত্বে ঘটনাস্থলে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।…

  • চন্দনাইশে সড়ক দুর্ঘটনায় আহত বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান

    নিজস্ব প্রতিবেদক:পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের একটি গুরুত্বপূর্ণ সভায় যোগ দিতে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই। রোববার (৮ মার্চ) সকালে চট্টগ্রামের চন্দনাইশ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, দ্রুতগামী যাত্রীবাহী…

  • 🟥 বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ শুরু

    নিজস্ব প্রতিবেদক: ‘সেবার ব্রতে চাকরি’ স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ পুলিশে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে ২০২৬ সালের নিয়োগ কার্যক্রম শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৭ মে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। বাংলাদেশ পুলিশ সূত্রে জানা গেছে, ২৮…

  • 🟥 রাঙামাটিতে ডিবি অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

    আহমদ বিলাল খান: রাঙ্গামাটি সদরে মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে জোরদার অভিযানে এবার ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। বুধবার (২৯ এপ্রিল) পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর দিকনির্দেশনায় পরিচালিত অভিযানে রাঙ্গামাটি পৌরসভার…

Leave a Reply