🟥 কাপ্তাইবাসীর হৃদয়ে জায়গা করে বিদায় নিলেন ইউএনও রুহুল আমিন

নিজস্ব প্রতিবেদক:

রাঙামাটির কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিনের বিদায় অনুষ্ঠানে বক্তারা বলেছেন, সততা, নিষ্ঠা ও মানবিক আচরণের মাধ্যমে তিনি কাপ্তাইবাসীর মন জয় করে নিয়েছেন। দায়িত্ব পালনকালে অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়াঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন তিনি। একজন বন্ধুসুলভ ও জনবান্ধব কর্মকর্তা হিসেবে সাধারণ মানুষের কাছেও ছিলেন আস্থার প্রতীক।

সোমবার (১১ মে) বিকেলে কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সম্মিলিত বিদায় উদযাপন পরিষদের আয়োজনে ইউএনও রুহুল আমিনের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, ক্রীড়া সংগঠক, ধর্মীয় নেতা, হেডম্যান-কারবারি, এনজিও প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

সম্মিলিত বিদায় উদযাপন পরিষদের আহবায়ক ও কাপ্তাই ওয়াগ্গা টি লিমিটেডের পরিচালক খোরশেদুল আলম কাদেরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বিদায় উদযাপন পরিষদের সদস্যসচিব ও কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, ওয়াগ্গা টি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রাবন্ধিক আমিনুর রশিদ কাদেরী, চন্দ্রঘোনা খ্রিষ্টিয়ান হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খিয়াং এবং কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেলসহ অনেকে।

কাপ্তাই প্রেসক্লাব ও উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ঝুলন দত্ত এবং বাচিকশিল্পী নুর মোহাম্মদ বাবুর সঞ্চালনায় বক্তারা বলেন, রুহুল আমিন দায়িত্ব পালনকালে প্রশাসনের সেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আন্তরিকভাবে কাজ করেছেন। উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নের পাশাপাশি সামাজিক সম্প্রীতি বজায় রাখতেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

অনুষ্ঠানে বিদায়ী বক্তব্যে ইউএনও রুহুল আমিন কাপ্তাইবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “কাপ্তাইয়ের মানুষ আমাকে যে ভালোবাসা ও সহযোগিতা দিয়েছেন, তা আমি সবসময় স্মরণ রাখব। দায়িত্ব পালনের সময় সবাইকে সঙ্গে পেয়েছি বলেই কাজগুলো সহজ হয়েছে।”

পরে বিদায়ী কর্মকর্তাকে সম্মাননা স্মারক ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানের শেষপর্বে উপস্থিত অতিথিরা তাঁর ভবিষ্যৎ কর্মজীবনের সফলতা কামনা করেন।

নিজস্ব প্রতিবেদক
+ posts

Similar Posts

  • স্বাধীনতা দিবসে কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির মনোমুগ্ধকর পরিবেশনা

    ঝুলন দত্ত, কাপ্তাই মহান স্বাধীনতা দিবসে কাপ্তাই উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা  শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেল ৪ টা হতে সন্ধ্যা অবধি কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে   মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে  বাচিক শিল্পী নুর মোহাম্মদ বাবুর সঞ্চালনায় …

  • 🟥 কাপ্তাইয়ে অসহায় তনচংগ্যা পরিবার, সহায়তার আহ্বান

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের উত্তর দেবতাছড়ি এলাকার বাসিন্দা ইতিস তনচংগ্যা এখন চরম মানবেতর জীবনযাপন করছেন। একদিকে বাবার ক্যান্সারের চিকিৎসা, অন্যদিকে স্ত্রীর প্যারালাইসিস—দুই গুরুতর অসুস্থ স্বজনকে নিয়ে দিশেহারা হয়ে পড়েছে পরিবারটি। আর্থিক সংকটে চিকিৎসা ব্যয় চালাতে হিমশিম খাচ্ছেন…

  • কাপ্তাইয়ে কাবাডি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত 

    ঝুলন দত্ত, কাপ্তাই রাঙামাটি ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক কর্মসূচির আওতায় কাপ্তাই উপজেলা পর্যায়ে কাবাডি প্রতিযোগিতা  অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে কাপ্তাই উচ্চ বিদ্যালয়ে  এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কাবাডি খেলায় চ্যাম্পিয়ন হওয়ার সৌভাগ্য অর্জন করেন চিৎমরম উচ্চ বিদ্যালয় এবং রানার্সআপ হন…

  • কাপ্তাইয়ে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের সম্মেলন

    নিজস্ব প্রতিবেদক রাঙামাটির কাপ্তাই উপজেলায় প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের অংশগ্রহণে এক সমন্বয়, দিকনির্দেশনা ও অভিজ্ঞতা বিনিময়ভিত্তিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ এপ্রিল) সকাল ১১টায় কাপ্তাই উপজেলা মডেল মসজিদে ইসলামিক ফাউন্ডেশন–এর আয়োজনে ২০২৫-২৬ অর্থবছরের আওতায় এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে…

  • 🟥 কাপ্তাইয়ে আট ইভেন্টে বাজিমাত দেবরাজের

    নিজস্ব প্রতিবেদক: জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রতিযোগিতায় রাঙামাটির কাপ্তাই উপজেলা পর্যায়ে আটটি ইভেন্টে অংশ নিয়ে সবগুলোতেই প্রথম স্থান অর্জন করেছে দেবরাজ দাশ। সে উপজেলার রাইখালী রিফিউজি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। শনিবার (২৩ মে) সকালে কাপ্তাই উপজেলা সদর…

  • 🟥কাপ্তাইয়ে করলিয়া প্রকল্পের অংশীজন সভা অনুষ্ঠিত

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নে কানাডা সরকারের অর্থায়নে এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও ইউএনডিপির সহযোগিতায় পরিচালিত “স্থানীয় নেতৃত্বে অন্তর্ভুক্তিমূলক অভিযোজনের মাধ্যমে জনগোষ্ঠীর সহনশীলতা বৃদ্ধি” (করলিয়া প্রকল্প)-এর আওতায় কাপ্তাইয়ে অংশীজনদের নিয়ে জোরদার সভা অনুষ্ঠিত হয়েছে। নারী নেতৃত্বাধীন জলবায়ু সহনশীল…

Leave a Reply