🟥 পুলিশ সপ্তাহ ২০২৬: রাজারবাগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

জাতীয় ডেক্স:

পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ পুলিশের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। সোমবার (১১ মে) বিকেলে আয়োজিত এ প্রতিযোগিতায় পুলিশ সদস্যদের পাশাপাশি তাঁদের পরিবার ও অবসরপ্রাপ্ত কর্মকর্তারাও অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির। পরে তিনি বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেলওয়ে পুলিশের অতিরিক্ত আইজি (ভারপ্রাপ্ত) ব্যারিস্টার মোঃ জিল্লুর রহমান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত আইজি (প্রশাসন) এ কে এম আওলাদ হোসেন।

ক্রীড়া প্রতিযোগিতায় পিলো পাসিং, বালিশ খেলা, হাঁড়ি ভাঙা, দৌড়, বেলুন ফুটানো এবং অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের জন্য হাঁটার আয়োজন করা হয়। অংশগ্রহণকারীদের উৎসাহ-উদ্দীপনায় মুখর হয়ে ওঠে রাজারবাগ পুলিশ লাইন্স মাঠ।

অনুষ্ঠানে পুলিশ কর্মকর্তাদের সহধর্মিণী ও সন্তানেরাও উপস্থিত ছিলেন।

+ posts

Similar Posts

  • তেজগাঁওয়ে শিক্ষার্থী নির্মিত গো-কার্ট পরিদর্শন, চালিয়ে উৎসাহ দিলেন প্রধানমন্ত্রী

    বিশেষ প্রতিবেদক: কলেজ শিক্ষার্থী রিজয়ান রশীদের উদ্ভাবিত গো-কার্ট (রেসিং কার) পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে রাজধানীর তেজগাঁও কার্যালয় প্রাঙ্গণে তিনি গো-কার্টটি পরিদর্শন করেন এবং তরুণ শিক্ষার্থীর এ উদ্ভাবনী উদ্যোগের প্রশংসা করেন। পরিদর্শনের এক পর্যায়ে প্রধানমন্ত্রী রিজয়ান…

  • 🟥 রূপপুরে জ্বালানি লোডিং শুরু: পারমাণবিক বিদ্যুতের যুগে বাংলাদেশের ঐতিহাসিক পদক্ষেপ

    নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ এক দশকের পরিকল্পনা, নির্মাণ ও প্রযুক্তিগত প্রস্তুতির পর অবশেষে পারমাণবিক শক্তির দোরগোড়ায় পৌঁছেছে বাংলাদেশ। আজ মঙ্গলবার দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র-এর প্রথম ইউনিটে জ্বালানি লোডিং কার্যক্রম শুরু হচ্ছে। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে পারমাণবিক বিদ্যুৎ…

  • ডাকসুর আলোচিত স্বতন্ত্র ভিপি প্রার্থী শামীম হোসেন এবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক

    নিজস্ব প্রতিবেদক : বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান নর্দান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এ ইংরেজি বিভাগের প্রভাষক হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে আলোচিত ভিপি প্রার্থী শামীম হোসেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি নিজেই এ তথ্য…

  • চট্টগ্রামে ভয়েস হান্ট সিজন–৩ আয়োজনের প্রস্তুতি সভা

    নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম যন্ত্রশিল্পী সংস্থার আয়োজনে অনুষ্ঠিতব্য ‘ভয়েস হান্ট সিজন–৩’ প্রতিযোগিতা সফলভাবে সম্পন্নের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ১১ জুলাই অনুষ্ঠিতব্য এ প্রতিযোগিতাকে ঘিরে আয়োজকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। রোববার (৫ জুলাই) বিকেল ৪টায় চট্টগ্রামের সদরঘাট মেট্রোপ্লাজায়…

  • পার্বত্য উন্নয়নে বাংলাদেশ–কানাডা সহযোগিতা জোরদার

    নিজস্ব প্রতিবেদক: পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের টেকসই উন্নয়ন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং ইকো-ট্যুরিজম খাতের বিকাশে বাংলাদেশ ও কানাডার মধ্যে সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। উভয় দেশ একযোগে কাজ করলে পার্বত্য অঞ্চলের উন্নয়ন সম্ভাবনা আরও সম্প্রসারিত হবে বলে মত…

  • কাপ্তাইয়ে জীববৈচিত্র্য ও সৌর পানি প্রকল্প পরিদর্শনে কানাডিয়ান হাইকমিশনার অজিত সিংহ

    নিজস্ব প্রতিবেদক: পার্বত্য অঞ্চলের টেকসই উন্নয়ন ও জীববৈচিত্র্য সংরক্ষণ কার্যক্রম সরেজমিনে দেখতে কাপ্তাই সফর করেছেন কানাডার হাই কমিশনার অজিত সিংহ। সোমবার (২৭ এপ্রিল) সকাল ১১টায় তিনি উপজেলার ৪ নং কাপ্তাই ইউনিয়নের ব্যাঙছড়ি মারমা পাড়ায় বাস্তবায়নাধীন “জীববৈচিত্র্য সংরক্ষণ প্রকল্প” পরিদর্শন করেন।…

Leave a Reply