🟥 চট্টগ্রামে ডিবি ও স্পেশাল ব্রাঞ্চ কর্মকর্তাদের সঙ্গে পুলিশ সুপারের বৈঠক


অপরাধ দমন ও জনবান্ধব পুলিশিংয়ে সমন্বিত কাজের নির্দেশনা

আরিফুর রহমান:

চট্টগ্রাম জেলা পুলিশ কার্যালয়ে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও জেলা বিশেষ শাখার কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন চট্টগ্রামের পুলিশ সুপার মো. মাসুদ আলম বিপিএম।

বৃহস্পতিবার (১৪ মে) সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেন পুলিশ সুপার। তিনি বলেন, জেলা পুলিশের সব ইউনিটকে সমন্বিতভাবে কাজ করতে হবে। পারস্পরিক সহযোগিতা, তথ্য আদান-প্রদান ও টিমওয়ার্কের মাধ্যমে জনগণের নিরাপত্তা আরও কার্যকরভাবে নিশ্চিত করা সম্ভব।

পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করতে হবে। পাশাপাশি জনগণের আস্থা অর্জনে মানবিক ও জনবান্ধব পুলিশিং কার্যক্রম বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সভায় উপস্থিত কর্মকর্তা ও সদস্যদের সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান পুলিশ সুপার। এ সময় জেলা গোয়েন্দা শাখা ও জেলা বিশেষ শাখার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

+ posts

Similar Posts

  • তীব্র গরমে সুস্থ থাকতে সতর্কতা জরুরি: পানি, বিশ্রাম ও সচেতনতায় নিরাপদ থাকুন

    নিজস্ব প্রতিবেদক: তীব্র গরমে সুস্থ থাকতে ব্যক্তিগত সচেতনতা ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ওপর জোর দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। সারাদিনে কমপক্ষে ২.৫ থেকে ৩ লিটার নিরাপদ পানি পান করা শরীরের পানিশূন্যতা রোধে অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি রাস্তাঘাটে তৈরি অস্বাস্থ্যকর খাবার ও পানীয় পরিহারের…

  • রমজান—সংযম, সহমর্মিতা ও নৈতিক পুনর্জাগরণের আহ্বান

    পবিত্র মাহে রমজান আমাদের ব্যক্তিগত জীবন, সামাজিক আচরণ ও রাষ্ট্রীয় চেতনায় আত্মশুদ্ধির এক অনন্য সুযোগ নিয়ে আসে। সিয়াম সাধনার এই মাস শুধু ধর্মীয় আচার পালনের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এটি আত্মসংযম, সহমর্মিতা ও নৈতিকতার গভীর চর্চার সময়। মহান আল্লাহর সন্তুষ্টি…

  • দায়িত্ব নিলেন নতুন আইজিপি আলী হোসেন ফকির।গার্ড অব অনারে বরণ, পেশাদারিত্বের ধারাবাহিকতা রক্ষার প্রত্যয়

    নিজস্ব প্রতিবেদকঃ দেশের সর্বোচ্চ পুলিশ পদে দায়িত্ব গ্রহণ করলেন মোঃ আলী হোসেন ফকির। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে তিনি আনুষ্ঠানিকভাবে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। এর মধ্য দিয়ে বাংলাদেশ পুলিশ নতুন নেতৃত্ব পেল। সকালেই পুলিশ হেডকোয়ার্টার্সে পৌঁছালে…

  • ডিজিএফআই-তে নতুন মহাপরিচালক, শীর্ষ পদে একাধিক পরিবর্তন

    নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে গুরুত্বপূর্ণ রদবদল আনা হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে সেনাবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নতুন দায়িত্বভার দেওয়া হয়েছে। এর মধ্যে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (Directorate General of Forces Intelligence)-এর মহাপরিচালক পদেও পরিবর্তন এসেছে। ডিজিএফআই এ নতুন মহাপরিচালক পদে…

  • তেজগাঁওয়ে শিক্ষার্থী নির্মিত গো-কার্ট পরিদর্শন, চালিয়ে উৎসাহ দিলেন প্রধানমন্ত্রী

    বিশেষ প্রতিবেদক: কলেজ শিক্ষার্থী রিজয়ান রশীদের উদ্ভাবিত গো-কার্ট (রেসিং কার) পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে রাজধানীর তেজগাঁও কার্যালয় প্রাঙ্গণে তিনি গো-কার্টটি পরিদর্শন করেন এবং তরুণ শিক্ষার্থীর এ উদ্ভাবনী উদ্যোগের প্রশংসা করেন। পরিদর্শনের এক পর্যায়ে প্রধানমন্ত্রী রিজয়ান…

  • ফুয়েল পাসে এখন ব্যক্তিগত গাড়িও

    নিজস্ব প্রতিবেদক: দেশে জ্বালানি বিতরণ ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও আধুনিক করতে ‘ফুয়েল পাস’ কার্যক্রমের পরিধি বাড়িয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী রবিবার (২৬ এপ্রিল) ২০২৬ থেকে ব্যক্তিগত গাড়িকেও ফুয়েল পাস অ্যাপের আওতায় এনে নিবন্ধন কার্যক্রম শুরু করা হয়েছে। প্রাথমিক পর্যায়ে ‘ক’,…

Leave a Reply