কাপ্তাইয়ে কাবাডি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত 

কাপ্তাইয়ে কাবাডি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

ঝুলন দত্ত, কাপ্তাই

রাঙামাটি ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক কর্মসূচির আওতায় কাপ্তাই উপজেলা পর্যায়ে কাবাডি প্রতিযোগিতা  অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে কাপ্তাই উচ্চ বিদ্যালয়ে  এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কাবাডি খেলায় চ্যাম্পিয়ন হওয়ার সৌভাগ্য অর্জন করেন চিৎমরম উচ্চ বিদ্যালয় এবং রানার্সআপ হন সাক্রাছড়ি উচ্চ বিদ্যালয়। টুর্নামেন্টে সর্বমোট ৬ টি দল অংশ নেন। 

খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা ক্রীড়া অফিসার মাকসুদুর রহমানের সভাপতিত্বে পুরস্কার বিতরণ  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রুহুল আমিন। 

এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসান, কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক  মাহবুব হাসান এবং সাক্রাছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশুতোষ তনচংগ্যা।

ঝুলন দত্ত, কাপ্তাই
+ posts

Similar Posts

  • 🟥 কল্যাণ তহবিলে প্রভাষকের অনুদান

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাই উপজেলার ঐতিহ্যবাহী কর্ণফুলী সরকারি ডিগ্রি কলেজে মানবিকতা ও সহমর্মিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক মোহাম্মদ আবু তালেব। তিনি কলেজের শিক্ষক-কর্মচারীদের কল্যাণে গঠিত কল্যাণ তহবিলে দুই ধাপে মোট ১৫,০০০ টাকা অনুদান প্রদান করেছেন, যা…

  • ভ্রাম্যমাণ ভ্যানে প্রযুক্তি প্রশিক্ষণ, কাপ্তাইয়ে ৪০ তরুণ-তরুণীর অংশগ্রহণ

    নিজস্ব প্রতিবেদক প্রযুক্তি শিক্ষাকে প্রান্তিক জনপদের তরুণ-তরুণীদের কাছে পৌঁছে দিতে রাঙামাটির কাপ্তাইয়ে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ ভ্যান চালু করেছে যুব উন্নয়ন অধিদপ্তর। ‘টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডারপ্রিভিলেজড রুরাল ইয়ং পিপল অব বাংলাদেশ (টেকাব-২য় পর্যায়)’ প্রকল্পের আওতায় বুধবার দুই মাসব্যাপী কম্পিউটার…

  • 🟥 বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক ঈশ্বর চন্দ্র তনচংগ্যার বিদায় সংবর্ধনা

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাই উপজেলার বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ঈশ্বর চন্দ্র তনচংগ্যার বদলিজনিত বিদায় উপলক্ষে আবেগঘন বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে নিষ্ঠা, আন্তরিকতা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে তিনি ছিলেন…

  • কাপ্তাইয়ে ইউপি সদস্যকে কুপিয়ে গুরুতর জখম

    ঝুলন দত্ত, কাপ্তাই রাঙামাটির কাপ্তাই উপজেলায় সন্ত্রাসী হামলায় এক ইউপি সদস্য গুরুতর জখম হয়েছেন। বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত ১০টা ২০ মিনিটের দিকে উপজেলার ১ নং চন্দ্রঘোনা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সিনেমা হল এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তি হলেন ওই…

  • কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহতের পরিবার পেল ৩ লাখ টাকা

    ‘এই টাকা শোক ভুলিয়ে দিতে পারবে না’, বললেন নিহতের স্ত্রী নিজস্ব প্রতিবেদক  রাঙামাটির কাপ্তাইয়ে বন্যহাতির আক্রমণে নিহত মংখ্যাইচিং মারমার পরিবারকে তিন লাখ টাকা ক্ষতিপূরণ দিয়েছে বন বিভাগ। ঘটনার প্রায় ছয় মাস পর রোববার (১৮ অক্টোবর) কাপ্তাই উপজেলা পরিষদের হলরুম কিন্নরীতে…

  • কাপ্তাইয়ে আগামীর পথে একঝাঁক শিক্ষার্থী

    নিজস্ব প্রতিবেদক রাঙামাটির কাপ্তাই নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান বুধবার (২৪ জুন) দুপুরে কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। আবেগ, স্মৃতিচারণ এবং ভবিষ্যৎ সাফল্যের প্রত্যাশায় মুখর এ অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের জন্য শুভকামনা জানান অতিথি, শিক্ষক ও শিক্ষার্থীরা। অনুষ্ঠানে প্রধান…

Leave a Reply