কাপ্তাই ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় ইউএনও: পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে  হবে

পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে হবে

ঝুলন দত্ত, কাপ্তাই

পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য সহনীয়  রাখতে হবে, যাতে করে রোজাদার মানুষ এবং স্বল্প আয়ের মানুষ বাজারে এসে সব ধরনের পণ্য কেনাকাটা করতে পারে। 

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে  কাপ্তাই নতুন বাজার ব্যবসায়ীদের নিয়ে বণিক কল্যান অফিসে  আলোচনা ও সমন্বয় সভায় কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও)  মো রুহুল আমিন সভাপতির বক্তব্যে   উপরোক্ত মন্তব্য করেন। 

কাপ্তাই  উপজেলা প্রশাসন ও কৃষি বিপনন কমিটির  আয়োজনে সভায় ইউএনও দ্রব্যমূল্য তালিকা,পাকা রশিদ,জিলাপি বেগুনিতে রঙ না মেশানো,পোড়া,বাসি তেল ব্যবহার নিষেধসহ দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে ব্যবসায়ীদের অনুরোধ জানান।

এ সময়  কাপ্তাই উপজেলা সহকারী  তথ্য অফিসার মোঃ দেলোয়ার হোসেন, কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি মো লোকমান আহমেদ, কাপ্তাই কৃষি বিপনন কর্মকর্তা অভিজিৎ বড়ুয়া,কাপ্তাই নতুন বাজার ব্যবসায়ি সমিতির সভাপতি মো জয়নাল আবেদীন, সম্পাদক এম করিমসহ  ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। 

ঝুলন দত্ত, কাপ্তাই
+ posts

Similar Posts

  • 🟥 আন্তর্জাতিক নার্স দিবসে চন্দ্রঘোনায় বর্ণাঢ্য র‍্যালি

    নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের নার্সিং বিভাগ ও নার্সিং ইনস্টিটিউটের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ মে) সকালে হাসপাতাল চত্বরে এ আয়োজন করা হয়। “আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ—জীবন রক্ষায় প্রয়োজন নার্সদের ক্ষমতায়ন”…

  • 🟥 কাপ্তাইয়ে সিএনজি–মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত ৪

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাই উপজেলার কাপ্তাই–চট্টগ্রাম সড়কে সিএনজি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চারজন আহত হয়েছেন। শনিবার (০৯ মে) বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে উপজেলার ৫ নং ওয়াগ্গা ইউনিয়নের ৪১ বিজিবি গেটসংলগ্ন মোড়ে এ দুর্ঘটনা ঘটে। কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)…

  • কাপ্তাইয়ে চলচ্চিত্র প্রদর্শনের মাধ্যমে সরকারের উন্নয়ন বার্তা প্রচার

    নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির কাপ্তাই উপজেলায় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি সম্পর্কে জনসাধারণকে উদ্বুদ্ধ করতে চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আওতায় ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, খাল খনন এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ…

  • কাপ্তাইয়ে বাসা থেকে বের হয়ে কিশোরী নিখোঁজ, জিডি দায়ের

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের রেশম বাগান এলাকা থেকে এক কিশোরী নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। নিখোঁজ কিশোরীর নাম মেহেরুন নেসা সামিরা (১৬)। তিনি আনোয়ার হোসেন ও সামছুল আক্তারের মেয়ে। পরিবারের অভিযোগ অনুযায়ী, গত শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা আনুমানিক…

  • চিৎমরম এর দুর্গম চাকুয়াপাড়া এলাকায় বন্য হাতির আক্রমণে ১জন নিহত

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির  কাপ্তাই উপজেলা ৩ নং চিৎমরম ইউনিয়নের ৭ নং ওয়ার্ড এলাকাধীন দূর্গম  চাকুয়া পাড়া এলাকায়  বন্যহাতি আক্রমণে মংখ্যাইচিং মারমা প্রকাশ মাষ্টার(৬০) নামে একজন নিহত হয়েছেন । তিনি একই ইউনিয়ন এর চিৎমরম বড় পাড়ার  মৃত সাথোয়াই প্রু মারমার ছেলে বলে…

  • কাপ্তাই পলিটেকনিকের সামনে বেহাল সড়ক, দুর্ভোগে শিক্ষার্থীরা

    নিজস্ব প্রতিবেদক রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের প্রধান ফটকের সামনের সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকায় চরম দুর্ভোগে পড়েছেন শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ পথচারীরা। খানাখন্দ ও কাদাপানিতে ভরা সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন শিক্ষার্থী ও এলাকাবাসী।…

Leave a Reply