প্রতিমন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রী তারেক রহমানের  উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন কাপ্তাই কেপিএম স্কুলের ৯১ ব্যাচের ছাত্র ডা.জাহেদ উর রহমান: শিক্ষক ও সহপাঠীদের উষ্ণ অভিনন্দন 

নাগরিক ঐক্যের যুগ্ম সম্পাদক ও টেলিভিশন আলোচক ডা.জাহেদ উর রহমান

ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙামাটি) 

প্রতিমন্ত্রীর পদমর্যাদায় মাননীয়  প্রধানমন্ত্রী তারেক রহমানের  উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন রাঙামাটির  কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা কেপিএম স্কুলের ৯১ ব্যাচের ছাত্র। 

নাগরিক ঐক্যের যুগ্ম সম্পাদক ও টেলিভিশন আলোচক ডা.জাহেদ উর রহমান। গতকাল প্রধানমন্ত্রী তারেক রহমান যে কজন উপদেষ্টা নিয়োগ দিয়েছেন তাদের মধ্যে ডা.জাহেদ উর রহমানের নাম রয়েছে। তিনি কেপিএম এর অবসরপ্রাপ্ত কর্মকর্তা আজিজুর রহমান এর ছেলে বলে জানান তাঁর সহপাঠী বন্ধু ১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির হোসেন। জাকির হোসেন আরোও জানান, 

 কেপিএম স্কুলের এই মেধাবী শিক্ষার্থী ডা: জাহেদ উর রহমান ৯১ ব্যাচের ফাস্ট বয়। তাঁরা কেপিএম আবাসিক এলাকার  শিশু বিদ্যালয় এর পাশে প্রথমে 

সুরমা ভবন এবং পরে  পদ্মা ভবনে বসবাস করতেন। তাঁর গ্রামের বাড়ি নোয়াখালী জেলার  বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের বসন্তের বাগ গ্রামে। আমরা বন্ধুদের পক্ষ হতে তাঁকে উষ্ণ অভিনন্দন জানাই। 

এদিকে কেপিএম ৯১ ব্যাচের শিক্ষার্থী শেখ মাহফুজুর রহমান মাইকেল বলেন, ডা: জাহেদ উর রহমান কেপিএম স্কুল হতে আমাদের সাথে ৯১ সালে এসএসসি পাস করে পরে চট্টগ্রাম মহসিন কলেজ হতে এইচএসসি এবং ঢাকা মেডিকেল কলেজ হতে ডাক্তারি পাস করেন। 

জাহেদ উর রহমান একজন বাংলাদেশি চিকিৎসক, কলাম লেখক, শিক্ষক ও রাজনৈতিক বিশ্লেষক। তিনি সংবাদমাধ্যম, অনলাইন প্ল্যাটফর্ম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সমসাময়িক রাজনৈতিক ও সামাজিক ইস্যু নিয়ে আলোচনার জন্য পরিচিত। তাঁর লেখা নিয়মিতভাবে প্রথম আলো, বাংলাট্রিবিউনসহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। আমরা তাঁর  সাফল্য দেখে  সবাই খুবই খুশি। সেই যেন আরও অনেক উচ্চতায় পৌঁছাতে পারে এই কামনা করি। 

এদিকে কেপিএম স্কুলের তাঁর বন্ধু সাংবাদিক জালাল উদ্দিন সাগর সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে তাঁকে অভিনন্দন জানিয়েছেন।

কেপিএম স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক প্রসেনজিৎ তালুকদার বলেন, ডা.জাহেদ উর রহমান কেপিএম স্কুলের মেধাবী শিক্ষার্থী। বরাবরই সেই ক্লাসে ফাস্ট হতো। তাঁর এই সাফল্যে আমি তাঁকে উষ্ণ অভিনন্দন জানাই। 

ঝুলন দত্ত, কাপ্তাই
+ posts

Similar Posts

  • শিক্ষা প্রশাসনে দক্ষ নেতৃত্বের প্রতীক অধ্যক্ষ মোহাম্মদ সিরাজ উদ্দিন

    মোঃ জয়নাল আবেদীন চট্টগ্রামের শিক্ষা অঙ্গনে অভিজ্ঞতা, দক্ষতা ও নেতৃত্বগুণে নিজস্ব অবস্থান তৈরি করেছেন অধ্যক্ষ মোহাম্মদ সিরাজ উদ্দিন। দীর্ঘ কর্মজীবনে তিনি সরকারি কলেজে ভাইস-প্রিন্সিপাল ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করে শিক্ষা প্রশাসনে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। পেশাগত জীবনে…

  • 🟥 চট্টগ্রামে ডিবি ও স্পেশাল ব্রাঞ্চ কর্মকর্তাদের সঙ্গে পুলিশ সুপারের বৈঠক

    অপরাধ দমন ও জনবান্ধব পুলিশিংয়ে সমন্বিত কাজের নির্দেশনা আরিফুর রহমান: চট্টগ্রাম জেলা পুলিশ কার্যালয়ে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও জেলা বিশেষ শাখার কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন চট্টগ্রামের পুলিশ সুপার মো. মাসুদ আলম বিপিএম। বৃহস্পতিবার (১৪ মে) সভায়…

  • ডিজিএফআই-তে নতুন মহাপরিচালক, শীর্ষ পদে একাধিক পরিবর্তন

    নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে গুরুত্বপূর্ণ রদবদল আনা হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে সেনাবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নতুন দায়িত্বভার দেওয়া হয়েছে। এর মধ্যে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (Directorate General of Forces Intelligence)-এর মহাপরিচালক পদেও পরিবর্তন এসেছে। ডিজিএফআই এ নতুন মহাপরিচালক পদে…

  • বিএমএ থেকে কমিশন পেলেন ১৮৪ ক্যাডেট

    নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ মিলিটারি একাডেমি (বিএমএ)-এর ৯০তম দীর্ঘমেয়াদি কোর্সের অফিসার ক্যাডেটদের কমিশন প্রাপ্তি উপলক্ষে আয়োজিত রাষ্ট্রপতি কুচকাওয়াজ বৃহস্পতিবার (১৮ জুন) চট্টগ্রামের ভাটিয়ারিস্থ বিএমএ প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ…

  • চট্টগ্রাম থিয়েটার ইন্সটিটিউটে ‘গুরু প্রণাম’

    শাস্ত্রীয় সঙ্গীতে সুর, তাল ও তারের অপূর্ব মেলবন্ধনে মুগ্ধ দর্শক নিজস্ব প্রতিবেদক: গুরু-শিষ্য পরম্পরার চিরন্তন ঐতিহ্য, শ্রদ্ধা ও ভক্তির অনন্য প্রকাশ ঘটল গুরু পূর্ণিমা উপলক্ষে আয়োজিত শাস্ত্রীয় সঙ্গীতানুষ্ঠান ‘গুরু প্রণাম’-এ। বুধবার (২৯ জুলাই) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে চট্টগ্রাম থিয়েটার ইন্সটিটিউট…

  • ঈদুল ফিতরের আমল: সংযম থেকে আনন্দে মানবতার জাগরণ

    ইসলাম ডেক্স: পবিত্র রমজান মাসের এক মাসব্যাপী সিয়াম সাধনার পর মুসলিম উম্মাহর জীবনে আসে মহিমান্বিত উৎসব—ঈদুল ফিতর। এটি কেবল আনন্দ-উৎসবের দিনই নয়; বরং আত্মশুদ্ধি, সংযম, ত্যাগ ও মানবিকতার এক মহৎ শিক্ষা নিয়ে আগত এক অনন্য উপলক্ষ। রোজার মাধ্যমে মানুষ যে…

Leave a Reply