প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খানের সঙ্গে শ্রমিক দল নেতাদের সৌজন্য সাক্ষাৎ

মানিক দাশ, কাপ্তাই 

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ আবুল কালাম আজাদ এবং রাঙামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ কবিরুল ইসলাম (কবির) মঙ্গলবার (৮ মার্চ) প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সাক্ষাৎকালে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, শ্রমিকদের অধিকার ও কল্যাণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় শ্রমিক সংগঠনকে আরও শক্তিশালী ও সক্রিয় করার বিষয়েও মতবিনিময় করেন তারা।

নেতৃবৃন্দ আরো জানান, শ্রমজীবী মানুষের অধিকার রক্ষা এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে কেন্দ্র ও জেলার মধ্যে সমন্বয় জোরদার করা প্রয়োজন। এ বিষয়ে রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

সাক্ষাৎ শেষে তারা পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতার মাধ্যমে শ্রমিকদের স্বার্থে একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

মানিক দাশ, কাপ্তাই
+ posts

Similar Posts

  • কাপ্তাইয়ে ২৭ মসজিদে ঈদের জামাত

    মোঃ জয়নাল আবেদীন, কাপ্তাই রাঙামাটির কাপ্তাই উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য, আনন্দ ও উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গুরুত্বপূর্ণ এলাকাজুড়ে মোট ২৭টি মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মুসল্লি, যা…

  • কাপ্তাইয়ে বিষু উৎসব: তনচংগ্যা সম্প্রদায়ের বর্ণিল র‍্যালি ও আলোচনা সভা

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাইয়ে তনচংগ্যা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী বিষু উৎসব উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় বাংলাদেশ তনচংগ্যা কল্যাণ সংস্থা, কাপ্তাই অঞ্চল কমিটি এবং দেবতাছড়ি রৈস্যাবিলি অঞ্চলের যৌথ উদ্যোগে এ আয়োজন করা হয়।…

  • কাপ্তাইয়ে  বসতঘরের সামনে দুর্বৃত্তের আগুনে পুড়ল  সিএনজি অটোরিকশা

    ঝুলন দত্ত, কাপ্তাই : রাঙামাটির কাপ্তাই  উপজেলা সদর  আবাসিক এলাকায় আনসার ভিডিপি সদস্যদের রেস্ট রুমের অদূরে  দুর্বৃত্তদের দেওয়া আগুনে একটি সিএনজি অটোরিকশা পুড়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে ।   রবিবার  (১৫ মার্চ) দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে এ ঘটনা ঘটে…

  • কাপ্তাই জোন কমান্ডারের সবুজ বার্তা

    শিশু নিকেতনে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ নিজস্ব প্রতিবেদক পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন প্রজন্মের মধ্যে সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে রাঙামাটির কাপ্তাই শিশু নিকেতন স্কুলে বৃক্ষরোপণ ও বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে। সোমবার (৩…

  • প্রণোদনার বীজ-সার পেলেন কাপ্তাইয়ের ৪০০ কৃষক

    নিজস্ব প্রতিবেদক রাঙামাটির কাপ্তাইয়ে খরিপ-২ মৌসুমে উফশী রোপা আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৪০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। বুধবার (১ জুলাই) সকাল সাড়ে ১০টায় উপজেলা কৃষি…

  • মিতিঙ্গাছড়িতে কাল ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন

    উন্নয়ন ও কর্মসংস্থানের আশায় স্থানীয়রা নিজস্ব প্রতিবেদক রাঙামাটির কাপ্তাই উপজেলার মিতিঙ্গাছড়ি গ্রামকে আগামীকাল রোববার ‘এসডিজি ভিলেজ’ হিসেবে উদ্বোধন করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে দেশের তিনটি গ্রামের সঙ্গে মিতিঙ্গাছড়িরও উদ্বোধন করবেন। কাপ্তাই উপজেলার ১ নং চন্দ্রঘোনা ইউনিয়নের ১…

Leave a Reply