চন্দ্রঘোনা কেপিএম এলাকায় মানবিক সম্পা আহমেদ এর ইফতার সামগ্রী বিতরণ 

ঝুলন দত্ত, কাপ্তাই: রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা কেপিএম মিল এলাকায় মানবিক সম্পা আহমেদ এর উদ্যোগে গতকাল মঙ্গলবার  অসহায় ও দরিদ্র ১৫ টি পরিবারকে ইফতার সামগ্রী ও ঈদের সেমাই চিনি উপহার দেওয়া হয়েছে । এই ১৫ টি পরিবারের মধ্যে বেশিরভাগ ছিলো মসজিদের হুজুর ও মোয়াজ্জেম যাদের বেতন সর্ব সাকুল্যে  ৪ হাজার টাকা।

মানবিক সম্পা আহমেদ বলেন, মসজিদের হুজুররা খুব কষ্টের  জীবন যাপন করেন। সমাজের বিত্তবানদের  মসজিদের হুজুর মোয়াজ্জেমের পাশে দাঁড়ানোর জন্য আমি আহ্বান জানাই।

এসময় মসজিদের হুজুর ও মোয়াজ্জেমরা বলেন, সম্পা আহমেদ একজন মেয়ে হয়ে নিজ সংসার বাচ্চা সামলিয়ে এ ধরনের মানবিক কাজ করতে তার অনেক কষ্ট হয় তারপরও  তিনি এসব কাজ করে মানসিক শান্তি পায়, মনে অনেক আনন্দ পায় ।

প্রসঙ্গত:  সম্পা আহমেদ ২০০৯ সাল থেকে নিজ এলাকার অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়ান সব সময়।সম্পা আহমেদ প্রতিবন্ধী,বয়স্ক,এলাকার সুবিধাবঞ্চিত মানুষের পাশে সব সময় থাকেন তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন।সম্পা আহাম্মেদকে এলাকার সবাই ভালবেসে নাম দিয়েছেন মানবিক সম্পা আহমেদ। 

ঝুলন দত্ত, কাপ্তাই
+ posts

Similar Posts

  • কাপ্তাইয়ে এতিমদের পাশে ইয়ুথ ক্লাব ও হাসপাতাল

    আবদুল হাই খোকন : পরিবেশ সচেতনতা ও মানবিকতার অনন্য সমন্বয়ে কাপ্তাইয়ে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী এক ইফতার ও দোয়া মাহফিল। কাপ্তাই ইয়ুথ ক্লাব ও কাপ্তাই ১০ শয্যা বিশিষ্ট হাসপাতালের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানটি ছিল প্রায় শতভাগ প্লাস্টিকমুক্ত—যেখানে একটি প্লাস্টিকের বোতলও…

  • 🟥 কাপ্তাইয়ে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা

    নিজস্ব প্রতিবেদক: রাঙ্গামাটির কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (২৯  এপ্রিল ) সকাল ১১ টায় কাপ্তাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ “কিন্নরী” তে মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) ও কমিটির সভাপতি মো:…

  • কাপ্তাইয়ে দীর্ঘ লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত

    কবির হোসেন, কাপ্তাই “আলোর নিচে অন্ধকার”—এই চিত্রই এখন রাঙামাটির কাপ্তাই উপজেলার বাস্তবতা। যেখানে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদিত হয়ে জাতীয় গ্রিডে যুক্ত হয়, সেখানেই প্রতিদিন গড়ে ১২ থেকে ১৪ ঘণ্টা লোডশেডিংয়ে চরম দুর্ভোগে পড়েছে স্থানীয় জনজীবন। চলমান এসএসসি…

  • 🟥 কাপ্তাইয়ে প্রাথমিক শিক্ষা পদক, অংশ নিল দুই শতাধিক শিক্ষার্থী

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাইয়ে উপজেলা পর্যায়ের জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। ক্রীড়া, সাংস্কৃতিক, কুইজ ও কাবিং প্রতিযোগিতায় উপজেলার পাঁচ ইউনিয়নের দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। শনিবার (২৩ মে) দুপুর আড়াইটায় কাপ্তাই উপজেলা সদর বড়ইছড়ি…

  • 🟥 কাপ্তাইয়ে শিশু ও নারী উন্নয়ন সচেতনতায় কমিউনিটি সভা, চলচ্চিত্র প্রদর্শন

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাই উপজেলায় শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতা বাড়াতে কমিউনিটি সভা ও চলচ্চিত্র প্রদর্শন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ মে) উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের কেআরসি উচ্চ বিদ্যালয়ে কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। গণযোগাযোগ অধিদপ্তরের ‘শিশু, কিশোর-কিশোরী…

  • কাপ্তাইয়ে এইচএসসি পরীক্ষা শুরু, কেন্দ্রে ৮৪১ পরীক্ষার্থী

    নিজস্ব প্রতিবেদক রাঙামাটির কাপ্তাইয়ে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষা শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলার একমাত্র পরীক্ষা কেন্দ্র কর্ণফুলী সরকারি ডিগ্রি কলেজে শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ কেন্দ্রে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৮৪১ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। কেন্দ্রের…

Leave a Reply