রাঙামাটিতে সরকারের উন্নয়ন বার্তা পৌঁছাতে চলচ্চিত্র প্রদর্শন

নিজস্ব প্রতিবেদকঃ

“সবার আগে বাংলাদেশ” শীর্ষক বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে উল্লেখিত বিভিন্ন উন্নয়ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাঙামাটিতে চলচ্চিত্র প্রদর্শন করা হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় রাঙামাটি সদর উপজেলার কোর্ট বিল্ডিং প্রাঙ্গণে ২০২৫–২৬ অর্থবছরের মার্চ-টু-জুন সময়ের প্রচার কার্যক্রমের আওতায় এ চলচ্চিত্র প্রদর্শনের আয়োজন করা হয়।

চলচ্চিত্রে সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ যেমন— ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষিঋণ মওকুফ, বৃক্ষরোপণ কর্মসূচি, নারীদের জন্য পৃথক বাস সুবিধা, জনস্বাস্থ্য সচেতনতা, ডেঙ্গু প্রতিরোধ, মানব পাচার রোধ, গুজব ও সাম্প্রদায়িকতা প্রতিরোধ এবং সরকার ও রাষ্ট্রবিরোধী অপপ্রচার মোকাবিলাসহ নানা বিষয়ে সচেতনতামূলক বার্তা তুলে ধরা হয়।

এ সময় স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত থেকে চলচ্চিত্র প্রদর্শন উপভোগ করেন এবং সরকারের উন্নয়ন কার্যক্রম সম্পর্কে অবগত হন।

নিজস্ব প্রতিবেদক
+ posts

Similar Posts

  • রাঙ্গামাটিতে ২৫ মার্চ গণহত্যা স্মরণে আলোচনা সভা, বীর মুক্তিযোদ্ধার স্মৃতিচারণ

    নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি: ২৫ মার্চ গণহত্যা দিবস ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণে রাঙ্গামাটিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা তথ্য অফিস, রাঙ্গামাটির উদ্যোগে আয়োজিত এ সভায় মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়। মঙ্গলবার (৩১ মার্চ)…

  • ঈদকে ঘিরে সম্প্রীতির বার্তা: বান্দরবানে জেলা পুলিশের প্রীতিভোজ অনুষ্ঠিত

    নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদারের লক্ষ্যে বান্দরবান পার্বত্য জেলা পুলিশের উদ্যোগে এক বর্ণাঢ্য প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ মার্চ) বান্দরবান পার্বত্য জেলা পুলিশ লাইন্স মেসে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলার পুলিশ সুপার…

  • শান্তি ও সম্প্রীতির বার্তা: আঞ্চলিক পরিষদের চেয়ারম্যানের সাথে পার্বত্য মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ 

    শান্তি, সম্প্রীতি ও টেকসই উন্নয়নে একসাথে কাজের প্রত্যয় আবদুল হাই খোকন: পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়ন, শান্তি ও রাজনৈতিক সম্প্রীতির প্রশ্নে গুরুত্বপূর্ণ এক বার্তা দিয়েছে শীর্ষ দুই নেতার সাম্প্রতিক সৌজন্য সাক্ষাৎ। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়-এর মাননীয় মন্ত্রী দীপেন দেওয়ান এমপি মঙ্গলবার…

  • 🟥 নবাগত এসপির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা

    নিজস্ব প্রতিবেদক: বান্দরবান পার্বত্য জেলার নবাগত পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার জেলার কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। শনিবার (১৭ মে ) পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নবাগত পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম…

  • রাঙ্গামাটিতে মাসিক অপরাধ পর্যালোচনা সভা: আইনশৃঙ্খলা জোরদারে নির্দেশনা

    নিজস্ব প্রতিবেদক, রাঙ্গামাটি: রাঙামাটি পার্বত্য জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ মার্চ) পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম। সভাটি সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ…

  • রাঙামাটিতে আন্তঃপ্রেসক্লাব সভা: সাংবাদিকদের ঐক্য ও অপসাংবাদিকতা রোধে ঐকমত্য

    নিজস্ব প্রতিবেদক: সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষা, অপসাংবাদিকতা প্রতিরোধ এবং গণমাধ্যমের স্বাধীনতা সুসংহত করতে শুক্রবার (১৭ এপ্রিল) সন্ধ্যা ৭.৩০ টায় রাঙামাটিতে অনুষ্ঠিত হয়েছে আন্তঃপ্রেসক্লাব মতবিনিময় সভা। জাতীয় প্রেসক্লাব, চট্টগ্রাম প্রেসক্লাব এবং রাঙামাটি প্রেসক্লাব-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই সভা সাংবাদিক সমাজে নতুন…

Leave a Reply