কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের মানবিক কাজ: অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ

এম বাবুল, কাপ্তাই: রাঙামাটির কাপ্তাইয়ে সামাজিক ও মানবিক কার্যক্রমের জন্য পরিচিত চম্পাকুঁড়ি খেলাঘর আসর আবারও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সংগঠনটির উদ্যোগে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

রবিবার (১৫ মার্চ) বিকাল ৩টায় কর্ণফুলী পেপার মিলস বারঘোনিয়া ব্রিকফিল্ড মাঠ এলাকায় চম্পাকুঁড়ি খেলাঘর আসরের উদ্যোগে কেপিএম আবাসিক এলাকার প্রায় ১৫০ জন হতদরিদ্র, দুস্থ ও অসহায় মানুষের মাঝে ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্ণফুলী পেপার মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মাদ শহীদ উল্লাহ্। তিনি বলেন, চম্পাকুঁড়ি খেলাঘর আসরের এ উদ্যোগ শুধু উপহার বিতরণ নয়, বরং সমাজের অসহায় মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার একটি মানবিক প্রয়াস। এ ধরনের উদ্যোগ সমাজে সহমর্মিতা ও মানবিক মূল্যবোধকে আরও শক্তিশালী করে বলে তিনি মন্তব্য করেন। চম্পাকুঁড়ি খেলাঘর আসরের সভাপতি ও কেপিএম লিমিটেডের হিসাব বিভাগের কর্মকর্তা শফিকুল ইসলাম মিলনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্ণফুলী পেপার মিলস লিমিটেডের মহাব্যবস্থাপক (এমটিএস) আবুল কাশেম রনি, খেলাঘর আসরের সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক মো. জালাল উদ্দিন সাগর, সহ-সভাপতি ও ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জাকির হোসেন, বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব আনিসুর রহমান, সাংবাদিক চৌধুরী মুহাম্মদ রিপন, সাংবাদিক এম বাবুলসহ খেলাঘর আসরের অন্যান্য সদস্যরা।

উল্লেখ্য, চম্পাকুঁড়ি খেলাঘর আসর দীর্ঘদিন ধরে এলাকার অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্ন মানবিক সহযোগিতা, সামাজিক কার্যক্রম এবং শিশু-কিশোরদের সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। 

এম বাবুল, কাপ্তাই
+ posts

Similar Posts

  • রূপসী কাপ্তাইয়ের গোলটেবিলে উন্নয়নের রূপরেখা

    নিজস্ব প্রতিবেদক রাাঙামাটির কাপ্তাইয়ে উন্নয়নের বহুমাত্রিক সম্ভাবনাকে সামনে রেখে অনুষ্ঠিত হয়েছে এক গুরুত্বপূর্ণ গোলটেবিল বৈঠক। কাপ্তাই থেকে প্রকাশিত মাসিক সাময়িকী রূপসী কাপ্তাইয়ের আয়োজনে বুধবার (২২ এপ্রিল) দুপুরে কাপ্তাইয়ের শিলছড়ি এলাকায় অবস্থিত ফ্লোটিং প্যারাডাইস রেস্টুরেন্টে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব…

  • দূর্গম চাকুয়ায় আধুনিক কৃষি প্রযুক্তিতে নতুন দিগন্ত: প্রশিক্ষণে উদ্বুদ্ধ ৫০ কৃষক

    ঝুলন দত্ত, কাপ্তাই রাঙামাটির কাপ্তাই উপজেলার দুর্গম চিৎমরম ইউনিয়নের চাকুয়া বড় পাড়ায় আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়া পৌঁছে দিতে আয়োজন করা হয়েছে ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের “পার্টনার” (Program on Agricultural and Rural Transformation for Nutrition, Entrepreneurship and Resilience in…

  • 🟥 কাপ্তাইয়ে ১৬ কেজির মহাবিপন্ন বাঘাইর মাছ উদ্ধার, আইনি প্রক্রিয়ায় ধ্বংস

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাইয়ে অভিযান চালিয়ে মহাবিপন্ন প্রজাতির একটি বড় আকৃতির বাঘাইর মাছ উদ্ধার করেছে বন বিভাগ। সোমবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় কাপ্তাই রেঞ্জের বন বিভাগের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জেটিঘাট এলাকায় অভিযান পরিচালনা করে প্রায় ৪ ফুট দৈর্ঘ্য ও ১৬…

  • কাপ্তাইয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

    রবিউল হোসেন চৌধুরী রিপন। রাঙামাটির কাপ্তাইয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১১টায় কাপ্তাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ ‘কিন্নরী’তে এ…

  • 🟥 কাপ্তাইয়ে ভূমি সেবা মেলার উদ্বোধন

    নিজস্ব প্রতিবেদক: ” জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা : সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ ” এই প্রতিপাদ্য রাঙামাটি কাপ্তাই উপজেলায় ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন করা হয়েছে। উপজেলা ভূমি অফিস কাপ্তাইয়ের আয়োজনে মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে ১১ টায় ভূমি অফিস…

  • 🟥 কাপ্তাইয়ে সরকারের ১৮০ দিনের কার্যক্রম নিয়ে তথ্য অফিসের প্রেস ব্রিফিং

    নিজস্ব প্রতিবেদক: বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের আলোকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন গণযোগাযোগ অধিদপ্তরের ১৮০ দিনের কর্মপরিকল্পনা ও বাস্তবায়িত কার্যক্রম গণমাধ্যমকর্মীদের সামনে তুলে ধরতে রাঙামাটির কাপ্তাইয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ মে) দুপুর ১২টায় কাপ্তাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ…

Leave a Reply