কাপ্তাই উপজেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
কবির হোসেন, কাপ্তাইঃ রাঙামাটি কাপ্তাই উপজেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৫টায় রিভার ভেলি পার্কে শিক্ষক মো.শফিকুল আলমের সঞ্চালনায় এবং আদর্শ শিক্ষক ফেডারেশন সভাপতি মো.হানিফ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি জেলা আদর্শ শিক্ষক ফেডারেশন সাধারণ সম্পাদক মো হারুনুর রশিদ। প্রধান অতিথি বলেন,শিক্ষক সংগঠন একটি আদর্শ সংগঠন।এ সংগঠন একটি অরাজনৈতিক সংগঠন।পবিত্র রমজান ও তার তাৎপর্য তুলে ধরে বলেন রমজান হল আত্মশুদ্ধির মাস, করআনের মাস। আমরা এই মাসের পবিত্রতা অনুয়ায়ী চলন এবং কুরআন হাদিস মেনে চলব।
স্বাগত বক্তব্য রাখেন কাপ্তাই আদর্শ শিক্ষক ফেডারেশন সাধারণ সম্পাদক মো আমির হোসাইন।বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিউবো প্রধান শিক্ষক মিজানুর রহমান, সাবেক প্রধান শিক্ষক নুরুল কবির করিমী, কাপ্তাই উচচ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুব হাসান, বিলাইছড়ি স্কুলের প্রধান শিক্ষক মো নুরুল ইসলাম ও মাওলানা মাহবুবুর রহমান । পরে দোয়া ও মুনাজাত করেন মাওলানা আমির হোসাইন। এসময় বিভিন্ন স্কুলের শিক্ষক গন উপস্থিত ছিলেন।