কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজে ‘ইংলিশ বুস্টার’ বইয়ের মোড়ক উন্মোচন 

কিউআর কোডভিত্তিক নেটিভ ভয়েসে শুনে ইংরেজি শেখার সুযোগ 

ঝুলন দত্ত, কাপ্তাই

রাঙামাটির কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজ এর ইংরেজি বিভাগের প্রভাষক নুরুল আবছার কর্তৃক রচিত  বই  “ইংলিশ বুস্টার” এর মোড়ক উন্মোচন করা হয়েছে। ইংরেজিতে অর্নগল কথা বলার জন্য এই বইটি রচনা করা হয়েছে। এছাড়া কিউআর কোডভিত্তিক নেটিভ ভয়েস শুনে শুনে ইংরেজি চর্চার কার্যকর সুযোগ সৃষ্টি করবে বইটি।

সোমবার (৯ মার্চ) সকাল সাড়ে ১১ টায় প্রতিষ্ঠানটির অধ্যক্ষ এর কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই বইটির  মোড়ক উন্মোচন করেন কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ কমান্ডার মো:  আলিফ উল্লাহ, ( শিক্ষা)  বিএন। এসময় তিনি বলেন, বইটি লিসেনিং, স্পিকিং, প্রনানসিয়েশন, প্রেজেন্টেশন, ভোকাবুলারি, গ্রামার, ডিবেটিং, অ্যাংকরিং, আইইএলটিএস সহ এই জাতীয় কাজের জন্য  সহায়ক হবে বলে আমি বিশ্বাস  করি। চাপ্টার অনুযায়ী একজন শিক্ষার্থী যদি বইটি অনুশীলন করে, তাহলে ভবিষ্যতে ইংরেজিতে কথা বলা সহ দক্ষতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মোড়ক উন্মোচনকালে এসময় প্রতিষ্ঠানটির উপাধ্যক্ষ এম জাহাঙ্গীর আলম, কলেজ শাখার  কো- অর্ডিনেটর মো: কামরুল আলম, মাধ্যমিক শাখার কো- অর্ডিনেটর  মো: মাহফুজুল হক  সহ অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন। 

প্রভাষক নুরুল আবছার বলেন, 

ইংলিশ বুস্টার একটি ব্যতিক্রমধর্মী ও আধুনিক ইংরেজি শেখার বই, যা কিউআর কোডভিত্তিক নেটিভ ভয়েস শুনে শুনে ইংরেজি চর্চার কার্যকর সুযোগ সৃষ্টি করে। এটি কেবল একটি পাঠ্যবই নয়; বরং শোনা, বলা ও নিয়মিত অনুশীলনের সমন্বয়ে গড়ে ওঠা একটি পূর্ণাঙ্গ ইংলিশ লার্নিং সিস্টেম। প্রতিটি লেসনের সঙ্গে সংযুক্ত QR কোড স্ক্যান করে শিক্ষার্থীরা হেডফোনের মাধ্যমে সঠিক উচ্চারণ, স্বাভাবিক টোন এবং বাস্তবসম্মত বাক্যপ্রয়োগ শিখতে পারে। নিয়মিত পড়া ও অনুশীলনের ফলে আত্মবিশ্বাস বৃদ্ধি পায় এবং স্পোকেন ও প্রেজেন্টেশন ইংলিশে দক্ষতা অর্জন সহজ হয়।বইটিতে লিসেনিং, স্পিকিং, প্রনানসিয়েশন, প্রেজেন্টেশন, ভোকাবুলারি, গ্রামার, ডিবেটিং, অ্যাংকরিং, আইইএলটিএস স্পিকিং, ফ্রিল্যান্সিং, ইংলিশ ফর টিচার্স, ক্রিকেট ও ফুটবল কমেন্টারি, অনার্স, মাস্টার্স এবং বিসিএস ভাইভার মডেলসহ অসংখ্য গুরুত্বপূর্ণ টপিক সংযোজন করা হয়েছে। প্রতিটি লেসনে নেটিভ ভয়েসে প্রস্তুতকৃত QR কোড সংযুক্ত থাকায় শুনে শুনে ইংরেজি শেখার মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষতা আরও উচ্চতায় পৌঁছাবে। পরিবারে ছোট-বড় সকলের জন্যই বইটি সমানভাবে উপযোগী। যারা ইংরেজিকে বেসিক লেভেল থেকে এডভান্স লেভেল পর্যন্ত উন্নীত করতে চান, তাদের জন্য এটি একটি আদর্শ বই।

ঝুলন দত্ত, কাপ্তাই
+ posts

Similar Posts

  • স্বাধীনতা দিবসে কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির মনোমুগ্ধকর পরিবেশনা

    ঝুলন দত্ত, কাপ্তাই মহান স্বাধীনতা দিবসে কাপ্তাই উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা  শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেল ৪ টা হতে সন্ধ্যা অবধি কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে   মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে  বাচিক শিল্পী নুর মোহাম্মদ বাবুর সঞ্চালনায় …

  • বড়ইছড়ি বাজারে ভেজালবিরোধী অভিযান, মুগডাল ও কোমলপানীয় পরীক্ষা

    নিজস্ব প্রতিবেদক : রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার বড়ইছড়ি বাজারে ভেজালবিরোধী তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়েছে।  শনিবার (৭ মার্চ) তারিখে বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে মুগডালে কোনো ধরনের কৃত্রিম রং মিশ্রিত আছে কিনা তা পরীক্ষা করে দেখা হয় এবং বাজারে বিক্রিত বিভিন্ন ব্র্যান্ডের…

  • কাপ্তাই ভূমি অফিস ও হেডম্যান কার্যালয় পরিদর্শনে চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার

      ঝুলন দত্ত, কাপ্তাই : রাঙামাটির কাপ্তাই ভূমি অফিস ও ১০০ নং ওয়াগ্গা মৌজার  হেডম্যান কার্যালয় পরিদর্শন করেন চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) শারমিন জাহান।  সোমবার (৩০ মার্চ) সকাল সাড়ে ১০  টায় তিনি প্রথমে   কাপ্তাই উপজেলা ভূমি অফিস পরিদর্শন শেষে…

  • গলায় ফাঁস দিয়ে কাপ্তাইয়ের মধুছড়িতে এক ব্যক্তির আত্মহত্যা

    ঝুলন দত্ত, কাপ্তাই রাঙামাটির  কাপ্তাই উপজেলার ৫ নং ওয়াগ্গা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের   মধুছড়ি নামক স্থানে নিজ  গৃহে গলায় ফাঁস দিয়ে বিশ্বজিৎ কর্মকার(৬৬)  নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছে। আজ বুধবার (১ এপ্রিল)  দুপুর ১ টায় এই ঘটনা ঘটে বলে জানান …

  • কাপ্তাইয়ে গণহত্যা দিবস ও মহান স্বাধীনতা দিবস পালনে প্রস্তুতি সভা

    মো. জয়নাল আবেদীন, কাপ্তাই  রাঙামাটির কাপ্তাইয়ে ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ যথাযথ মর্যাদায় উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) কাপ্তাই উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ…

  • কাপ্তাইয়ে কাবাডি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত 

    ঝুলন দত্ত, কাপ্তাই রাঙামাটি ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক কর্মসূচির আওতায় কাপ্তাই উপজেলা পর্যায়ে কাবাডি প্রতিযোগিতা  অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে কাপ্তাই উচ্চ বিদ্যালয়ে  এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কাবাডি খেলায় চ্যাম্পিয়ন হওয়ার সৌভাগ্য অর্জন করেন চিৎমরম উচ্চ বিদ্যালয় এবং রানার্সআপ হন…

Leave a Reply