কাপ্তাইয়ে গণহত্যা দিবসে আলোচনা সভা

মো. জয়নাল আবেদীন, কাপ্তাই:

রাঙামাটির কাপ্তাই উপজেলায় যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস ২০২৬ পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুম (কিন রী) মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই থানার অফিসার ইনচার্জ শেখ মাহমুদুল হাসান রুবেল।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ডা. রুইহ্লা অং মারমা, মুক্তিযোদ্ধা কমান্ডার, বাংলাদেশ ফায়ার সার্ভিসের প্রতিনিধি এবং উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, সুশীল সমাজের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতে সংঘটিত বর্বরোচিত গণহত্যার স্মৃতিচারণ করে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তারা বলেন, গণহত্যা দিবস জাতির ইতিহাসে এক বেদনাবিধুর ও শোকাবহ অধ্যায়। নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরে দেশপ্রেম, মানবিক মূল্যবোধ এবং মুক্তিযুদ্ধের চেতনা জাগ্রত রাখা সময়ের দাবি।

আলোচনা সভা শেষে মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

মোঃ জয়নাল আবেদীন, কাপ্তাই
+ posts

Similar Posts

  • 🟥 কল্যাণ তহবিলে প্রভাষকের অনুদান

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাই উপজেলার ঐতিহ্যবাহী কর্ণফুলী সরকারি ডিগ্রি কলেজে মানবিকতা ও সহমর্মিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক মোহাম্মদ আবু তালেব। তিনি কলেজের শিক্ষক-কর্মচারীদের কল্যাণে গঠিত কল্যাণ তহবিলে দুই ধাপে মোট ১৫,০০০ টাকা অনুদান প্রদান করেছেন, যা…

  • কাপ্তাইয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

    রবিউল হোসেন চৌধুরী রিপন। রাঙামাটির কাপ্তাইয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১১টায় কাপ্তাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ ‘কিন্নরী’তে এ…

  • 🟥 কাপ্তাই প্রাথমিক গোল্ডকাপে চিৎমরম ইসলামিয়া ও কারিগরপাড়া স্কুলের শিরোপা জয়

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাই উপজেলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বালক ও বালিকা বিভাগে জমজমাট ফাইনাল শেষে চ্যাম্পিয়ন হয়েছে যথাক্রমে চিৎমরম ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কারিগর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। উপজেলা শিক্ষা বিভাগের আয়োজনে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ১০টা…

  • কাপ্তাই ফিলিং স্টেশন: নেই দীর্ঘ সারি, তেল বিতরণে সন্তোষ গ্রাহকদের

    ঝুলন দত্ত, কাপ্তাই নেই দীর্ঘ সারি, তেল বিতরণে সন্তোষ প্রকাশ করেছেন চালক এবং বোট মালিকরা। এই দৃশ্য রাঙামাটির কাপ্তাই উপজেলার নতুনবাজার কাপ্তাই ফিলিং স্টেশনের। বৃহস্পতিবার (২ এপ্রিল)  সকাল ১১ টা হতে ১২ টা পর্যন্ত এই প্রতিবেদক এই ফিলিং স্টেশনে গিয়ে এই…

  • 🟥 করলিয়া প্রকল্পে বদলাচ্ছে পাহাড়ি জনপদ

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাই উপজেলার ওয়াগ্গা দক্ষিণ দেবতাছড়ি এলাকায় করলিয়া প্রকল্পের আওতায় বিশুদ্ধ পানির সুবিধা, হাঁস-মুরগি পালন এবং ঘরের আঙিনায় সবজি চাষের মাধ্যমে স্বাবলম্বী হয়ে উঠছেন পাহাড়ি জনগোষ্ঠীর অন্তত ৮০টি পরিবার। দীর্ঘদিনের পানিসংকট দূর হওয়ার পাশাপাশি জীবিকায়ও এসেছে ইতিবাচক পরিবর্তন।…

  • 🟥 চন্দ্রঘোনা থানার তিন মামলার সাজাপ্রাপ্ত আসামি চান্দগাঁও থেকে গ্রেপ্তার

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা থানার তিন মামলার সাজাপ্রাপ্ত আসামি আলুমং মারমাকে চট্টগ্রাম মহানগরের চান্দগাঁও এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৭ মে) রাত সাড়ে ১০টার দিকে বিশেষ অভিযানে তাকে আটক করা হয়। গ্রেপ্তার হওয়া আলুমং মারমা কাপ্তাই উপজেলার…

Leave a Reply