চোরাইকৃত মোটরসাইকেল উদ্ধার, কাপ্তাই থেকে গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি


রাঙ্গামাটি পার্বত্য জেলার কোতয়ালী থানার বিশেষ অভিযানে চোরাইকৃত একটি মোটরসাইকেল উদ্ধার এবং এ ঘটনায় জড়িত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৮ মার্চ) জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব এর নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দীনের নেতৃত্বে থানা পুলিশের একটি দল এ বিশেষ অভিযান পরিচালনা করে।

পুলিশ সূত্রে জানা যায়, মোটরসাইকেল চুরির ঘটনায় কোতয়ালী থানার মামলা নং-১৭, তারিখ ২৭ মার্চ ২০২৬, ধারা ৩৭৯ পেনাল কোড-এর প্রেক্ষিতে অভিযান চালানো হয়। অভিযানে রাঙ্গামাটি পৌরসভার ৪ নং ওয়ার্ডের তবলছড়ি কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন এলাকা থেকে চোরাইকৃত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

এ ঘটনায় জড়িত আসামি মোঃ সুমন (৩৭)-কে কাপ্তাই থানাধীন জেটিঘাট এলাকা থেকে গ্রেফতার করা হয়। তিনি মোঃ সাহাব উদ্দিন ও লায়লা বেগমের ছেলে।

উদ্ধারকৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

+ posts

Similar Posts

  • মাদকমুক্ত বুদ্ধিবৃত্তিক সমাজ গঠনই সরকারের বড় চ্যালেঞ্জ: পার্বত্যমন্ত্রী

    আহমদ বিলাল খান, রাঙামাটি ‘বিপথগামী যুব সমাজকে আলোর পথে ফিরিয়ে এনে একটি মাদকমুক্ত বুদ্ধিবৃত্তিক সমাজ গঠন করাই আমাদের সরকারের অন্যতম বড় চ্যালেঞ্জ’ এমন মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান এমপি। গতকাল রাতে রাঙ্গামাটি জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত…

  • রাঙামাটিতে মন্ত্রী দীপেন দেওয়ানের প্রথম সফর: জেলা পুলিশের গার্ড অব অনারে স্বাগত

    রাঙামাটি প্রতিনিধি: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী দীপেন দেওয়ান  রাঙামাটি পার্বত্য জেলায় প্রথমবারের মতো সফর করেছেন। পার্বত্য অঞ্চলের সন্তান হিসেবে মন্ত্রীর এ আগমন স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর জন্য ছিল বিশেষ তাৎপর্যপূর্ণ। শুক্রবার (২৭ ফেব্রুয়ারী) রাঙামাটি…

  • লামায় বন্য হাতির তাণ্ডব। ধান ক্ষেতে কাজ করতে গিয়ে প্রাণ গেল কৃষকের

    বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের লামা উপজেলায় বন্য হাতির আক্রমণে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার সকালে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ত্রিশডেবা ডলুঝিরি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি ক্যচিং মং মার্মা (৫৯)। তিনি স্থানীয়ভাবে কৃষিকাজের সঙ্গে জড়িত ছিলেন। পরিবার ও স্থানীয় সূত্রে…

  • 🟥 রাঙ্গামাটিতে অপরাধ পর্যালোচনা সভা মাদক ও সাইবার অপরাধ দমনে জোর

    নিজস্ব প্রতিবেদক: রাঙ্গামাটি পার্বত্য জেলায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম জোরদার, সাইবার অপরাধ প্রতিরোধ এবং গুরুত্বপূর্ণ মামলার তদন্ত কার্যক্রম তদারকির লক্ষ্যে জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) সকালে রাঙ্গামাটি…

  • 🟥 কাপ্তাই ন্যাশনাল পার্কে অজগর অবমুক্ত

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাই ন্যাশনাল পার্কে একটি অজগর সাপ অবমুক্ত করেছে বন বিভাগ। রাঙামাটি সদরের একটি দোকানের জানালা থেকে উদ্ধার করা ওই অজগরকে পরে নিরাপদ পরিবেশে ফিরিয়ে দেওয়া হয়। বন বিভাগ সূত্রে জানা যায়, সোমবার (১৯ মে) রাত ৯টার দিকে…

  • অসুস্থ সহকর্মীর পাশে পুলিশ সুপার আবদুর রহমান

    নিজস্ব প্রতিবেদক, বান্দরবান অসুস্থ সহকর্মীর প্রতি মানবিক সহমর্মিতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার মোঃ আবদুর রহমান। সম্প্রতি অপারেশন-পরবর্তী অবস্থায় চিকিৎসাধীন এক সহকর্মীর খোঁজ নিতে তিনি হাসপাতালে গিয়ে তার পাশে দাঁড়ান। হাসপাতালে উপস্থিত হয়ে পুলিশ সুপার অসুস্থ…

Leave a Reply