কাপ্তাইয়ে বিজ্ঞান মেলা: উদ্ভাবনী প্রদর্শনীতে শিক্ষার্থীদের দাপট, পুরস্কার বিতরণ সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক:


“উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি” প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির কাপ্তাই উপজেলায় জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা-২০২৬, ১০ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

শনিবার (১১ এপ্রিল) সকালে কাপ্তাই উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ ‘কিন্নরী’তে বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ১০টি মাধ্যমিক বিদ্যালয় ও ২টি উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৬০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।

পরে সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজ্ঞান মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন। তিনি বলেন, “যে দেশ তথ্যপ্রযুক্তিতে এগিয়ে, সে দেশই বিশ্বে শক্তিশালী অবস্থান তৈরি করতে সক্ষম। ভবিষ্যৎ প্রজন্মকে প্রযুক্তিতে দক্ষ করে গড়ে তুলতে পারলেই আমরা বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে পারবো।”

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মাহমুদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ এনামুল হক হাজারী, সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান, উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম চৌধুরী, উপজেলা বিআরডিবি কর্মকর্তা আবদুল্লাহ আল বাকের, সহকারী তথ্য কর্মকর্তা দেলোয়ার হোসেন এবং একাডেমিক সুপারভাইজার সোশেল চাকমা।

অনুষ্ঠান শেষে অতিথিরা মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১২টি স্টল পরিদর্শন করেন। প্রতিটি স্টলে শিক্ষার্থীরা নিজস্ব উদ্ভাবনী ধারণা ও প্রযুক্তিনির্ভর প্রকল্প উপস্থাপন করে, যা উপস্থিত দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে।

দুপুর ২টায় সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ স্টল ও অংশগ্রহণকারীদের মধ্যে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারীদের হাতে পুরস্কারের ক্রেস্ট তুলে দেওয়া হয়। এছাড়া সকল অংশগ্রহণকারীকে সনদ প্রদান করা হয়।

পুরো আয়োজনটি শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্কতা ও সৃজনশীল চিন্তাভাবনা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

+ posts

Similar Posts

  • কাপ্তাইয়ে আহত ‘বেঙ্গল স্লো লরিস’ উদ্ধার, বন বিভাগের হেফাজতে হস্তান্তর

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের কেপিএম কলাবাগান এলাকায় আহত অবস্থায় বিরল প্রজাতির একটি লজ্জাবতী বানর (বেঙ্গল স্লো লরিস) উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ এপ্রিল) রাত প্রায় ৯টার দিকে স্থানীয় যুবক ও উদ্ধারকর্মী ইমরান হোসেন ইমন প্রাণীটিকে উদ্ধার করেন।…

  • কাপ্তাইয়ে মিনি ট্রাক- সিএনজি সংঘর্ষ, আহত একাধিক

    জয়নাল আবেদীন, কাপ্তাই রাঙামাটির কাপ্তাইয়ে মিনি ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ একাধিক ব্যক্তি আহত হয়েছেন। শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যা ৬টা ১০ মিনিটে কর্ণফুলী কলেজ সড়কের হাইওয়ে অংশে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, লিচুবাগান এলাকা থেকে আসা…

  • ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে চাই – দিলদার হোসেন

    নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কাপ্তাই উপজেলার সাবেক সফল চেয়ারম্যান দিলদার হোসেনের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে উঠে এসেছে এলাকার উন্নয়ন, জনসেবা এবং ঈদের আনন্দকে ঘিরে তার ভাবনা ও পরিকল্পনার নানা দিক। অনলাইন নিউজ পোর্টাল Hillvoice24.com কে দেয়া সাক্ষাৎকারে তিনি…

  • রূপসী কাপ্তাইয়ের গোলটেবিলে উন্নয়নের রূপরেখা

    নিজস্ব প্রতিবেদক রাাঙামাটির কাপ্তাইয়ে উন্নয়নের বহুমাত্রিক সম্ভাবনাকে সামনে রেখে অনুষ্ঠিত হয়েছে এক গুরুত্বপূর্ণ গোলটেবিল বৈঠক। কাপ্তাই থেকে প্রকাশিত মাসিক সাময়িকী রূপসী কাপ্তাইয়ের আয়োজনে বুধবার (২২ এপ্রিল) দুপুরে কাপ্তাইয়ের শিলছড়ি এলাকায় অবস্থিত ফ্লোটিং প্যারাডাইস রেস্টুরেন্টে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব…

  • কাপ্তাইয়ে নারী ও কিশোর-কিশোরীদের উন্নয়নে উঠান বৈঠক ও চলচ্চিত্র প্রদর্শনী

    নিজস্ব প্রতিবেদক: শিশু, কিশোর-কিশোরী ও নারীর সামগ্রিক উন্নয়ন এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাপ্তাই উপজেলায় অনুষ্ঠিত হয়েছে উঠান বৈঠক ও সচেতনতামূলক চলচ্চিত্র প্রদর্শনী। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) কাপ্তাই উপজেলা তথ্য অফিসের আয়োজনে উপজেলার কাপ্তাই ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে “শিশু, কিশোর-কিশোরী ও নারী…

  • 🟥 চন্দ্রঘোনায় দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের কম্প্রেহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রামের উদ্যোগে দিনব্যাপী দক্ষতা উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ মে) সকাল ১০টায় হাসপাতালের সামাজিক স্বাস্থ্যসেবা কেন্দ্রে প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা….

Leave a Reply