পুলিশ-ম্যাজিস্ট্রেসির সমন্বয় জোরদারে বান্দরবানে কনফারেন্স


দ্রুত তদন্ত, সময়মতো চার্জশিট ন্যায়বিচার নিশ্চিতে গুরুত্বারোপ

নিজস্ব প্রতিবেদক:

বান্দরবান পার্বত্য জেলায় আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং বিচারিক কার্যক্রমকে আরও গতিশীল করতে পুলিশ ও ম্যাজিস্ট্রেসির মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। এ লক্ষ্যে শনিবার (১১ এপ্রিল) বান্দরবান চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আয়োজনে এক গুরুত্বপূর্ণ পুলিশ–ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হয়।

কনফারেন্সে সভাপতিত্ব করেন বান্দরবানের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সিরাজ উদ্দিন ইকবাল। এতে উপস্থিত ছিলেন জেলার পুলিশ সুপার মোঃ আবদুর রহমানসহ জেলার সকল থানার অফিসার ইনচার্জগণ।

সভায় পুলিশ সুপার বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে এবং অপরাধ দমনে পুলিশ ও ম্যাজিস্ট্রেসির মধ্যে কার্যকর সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা অত্যন্ত জরুরি। তিনি মামলার তদন্ত দ্রুত ও নিরপেক্ষভাবে সম্পন্ন করা, সময়মতো চার্জশিট দাখিল এবং আদালতে যথাযথ সাক্ষ্য-প্রমাণ উপস্থাপনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

তিনি আরও বলেন, জনগণের ন্যায়বিচার নিশ্চিত করতে পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। বিশেষ করে নারী ও শিশু নির্যাতন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অপরাধ মোকাবিলায় সংশ্লিষ্টদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন।

পুলিশ সুপার আশাবাদ ব্যক্ত করেন, পুলিশ ও ম্যাজিস্ট্রেসির সম্মিলিত উদ্যোগে বান্দরবান জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে এবং সাধারণ মানুষের মধ্যে ন্যায়বিচারের প্রতি আস্থা সুদৃঢ় হবে।

কনফারেন্সে উপস্থিত অন্যান্য কর্মকর্তারাও তাদের মতামত তুলে ধরেন এবং জেলার সার্বিক আইন-শৃঙ্খলা উন্নয়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

নিজস্ব প্রতিবেদক, বান্দরবান
+ posts

Similar Posts

  • রাঙামাটিতে মন্ত্রী দীপেন দেওয়ানের প্রথম সফর: জেলা পুলিশের গার্ড অব অনারে স্বাগত

    রাঙামাটি প্রতিনিধি: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী দীপেন দেওয়ান  রাঙামাটি পার্বত্য জেলায় প্রথমবারের মতো সফর করেছেন। পার্বত্য অঞ্চলের সন্তান হিসেবে মন্ত্রীর এ আগমন স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর জন্য ছিল বিশেষ তাৎপর্যপূর্ণ। শুক্রবার (২৭ ফেব্রুয়ারী) রাঙামাটি…

  • রাঙ্গামাটিতে শাহ এমদাদীয়া’র ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচি

    আহমদ বিলাল খান :  পবিত্র মাহে রমজানকে সামনে রেখে মানবকল্যাণ ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করার প্রত্যয়ে পার্বত্য জেলা রাঙ্গামাটি-তে শাহ এমদাদীয়া’র উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচি–২০২৬ সফলভাবে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৯টায় শহরের বনরুপায় শাহ এমদাদিয়া দায়রা ভবনে মর্যাদাপূর্ণ পরিবেশে…

  • রাঙামাটিতে ডিবির জালে তালিকাভুক্ত মাদক কারবারি, উদ্ধার ৩৮ ইয়াবা

    নিজস্ব প্রতিবেদক : রাঙ্গামাটিতে বিশেষ অভিযানে তালিকাভুক্ত এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এসময় তার হেফাজত থেকে ৩৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। মঙ্গলবার (৪ মার্চ) বিকাল আনুমানিক ৫টার দিকে রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার…

  • রাঙ্গামাটিতে পেট্রোল পাম্পে কড়াকড়ি মনিটরিং: অনিয়মের অভিযোগ নেই

    নিজস্ব প্রতিবেদক, রাঙ্গামাটি: রাঙামাটি সদর এলাকায় জ্বালানি তেল বিতরণে শৃঙ্খলা নিশ্চিত করতে জেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার (৩১ মার্চ) সকাল থেকে বিভিন্ন পেট্রোল পাম্পে মনিটরিং ও মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়েছে। এতে সার্বিক পরিস্থিতি ছিল স্বাভাবিক এবং কোথাও কোনো অনিয়মের অভিযোগ…

  • বান্দরবানে আইনজীবীদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

    নিজস্ব প্রতিবেদক,বান্দরবান বান্দরবান পার্বত্য জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, বিচারিক কার্যক্রমের অগ্রগতি এবং জনসেবার মানোন্নয়ন বিষয়ে আইনজীবীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৭ এপ্রিল) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন বান্দরবান পার্বত্য জেলার জেলা প্রশাসক মোঃ সানিউল…

  • সাজেকে পর্যটকদের ম্যালেরিয়া সচেতনতায় কটেজ-রিসোর্ট মালিকদের মতবিনিময় সভা

    আহমেদ বিলাল খান, রাঙামাটি সাজেক ভ্যালিতে আগত পর্যটকদের মধ্যে ম্যালেরিয়া বিষয়ে সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে বৃহস্পতিবার (৫ মার্চ) খাম্রাং হিল রিসোর্ট, সাজেকে কটেজ ও রিসোর্ট ম্যানেজারদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভাটির আয়োজন করে কটেজ এন্ড রিসোর্ট ওনার্স এসোসিয়েশন…

Leave a Reply